MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • এসআইআর-ভোটার শুনানিতে প্রামাণ্য নথি নয় ডোমিসাইল সার্টিফিকেট, বড় নির্দেশ নির্বাচন কমিশন

এসআইআর-ভোটার শুনানিতে প্রামাণ্য নথি নয় ডোমিসাইল সার্টিফিকেট, বড় নির্দেশ নির্বাচন কমিশন

WB SIR Voter Hearing Update: এসআইআরের শুনানিতে ডাক পাওয়ার পর প্রমাণপত্র হিসাবে ডোমিসাইল সার্টিফিকেট জমা দিয়েছেন বহু ভোটার। সেইসব শংসাপত্র আর প্রমাণ্য নথি বলে গ্রহণযোগ্য হবে না। কী বলছে নির্বাচন কমিশন? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Jan 05 2026, 03:19 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
এসআইআর ভোটার হেয়ারিং নিয়ে কড়া নির্দেশ কমিশনের
Image Credit : Asianet News

এসআইআর-ভোটার হেয়ারিং নিয়ে কড়া নির্দেশ কমিশনের

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর ২০০২ সালের ভোটার তালিকায় নিজের বা আত্মীয়ের নাম না থাকা নো ম্যাপ ভোটারদের শুনানির নোটিস পাঠিয়েছিল কমিশন। বলা হয়েছিল, কমিশনের নির্ধারিত ১৩টি নথির মধ্যে যে কোনও একটি নথি জমা দিয়ে নিজেকে ভারতীয় ভোটার হিসাবে প্রমাণ করতে হবে শুনানিতে ডাক পাওয়া সংশ্লিষ্ট ব্যক্তিকে ১৩টি নথির মধ্যে একটি নথি হিসাবে সংশ্লিষ্ট রাজ্যের জারি করা স্থায়ী ঠিকানা বা বাসস্থান সংক্রান্ত শংসাপত্রকে মান্যতা দিয়েছে কমিশন। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
ডোমিসাইল সার্টিফিকেট তরজা
Image Credit : Asianet News

ডোমিসাইল সার্টিফিকেট তরজা

এমনকি এই সার্টিফিকেট কোন আধিকারিক স্তরে ইস্যু করা হয় তা জানতে রাজ্যকে চিঠি লিখেছিল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। সেই চিঠির জবাবে রাজ্য জানিয়েছিল, ১৯৯৯ সাল পর্যন্ত ডোমিসাইল সার্টিফিকেট ইস্যু করার ক্ষমতা দেওয়া ছিল জেলাশাসকদের হাতে। তারপর এই শংসাপত্র ইস্যু করেন এডিএম অর্থাৎ অতিরিক্ত জেলাশাসক এবং মহকুমা শাসক বা এসডিও যারা এসআইআর কাজে ইআরওর দায়িত্ব পালন করছেন।

Related Articles

Related image1
SLST পরীক্ষায় একাধিক অনিয়মের অভিযোগে বিক্ষোভে উত্তাল করুণাময়ী, পুলিশের হাতে আটক চাকরি প্রার্থীরা
Related image2
প্রেসিডেন্ট অপহরণে তপ্ত ভেনেজুয়েলা, ভারতীয় নাগরিকদের জন্য সতর্ক বার্তা বিদেশ মন্ত্রকের
35
 নির্বাচন কমিশনের কাছে চিঠি
Image Credit : Asianet News

নির্বাচন কমিশনের কাছে চিঠি

রাজ্যের তরফে এই চিঠি পাওয়ার পরই ডোমিসাইল সার্টিফিকেট গ্রহণযোগ্য হবে কি না তা জানতে চেয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠিয়েছিল সিইও অফিস। সূত্রের খবর সেই চিঠির প্রেক্ষিতে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে, ডোমিসাইল সার্টিফিকেট এক্ষেত্রে প্রমাণ্য নথি হিসাবে গ্রহণযোগ্য হবে না। কিন্তু কমিশনের যুক্তি রাজ্যের জারি করা স্থায়ী ঠিকানা বা বাসস্থান সংক্রান্ত শংসাপত্র বলতে যা বোঝায় ডোমিসাইল সার্টিফিকেট তা নয়।

45
 গ্রহণযোগ্য নথি  কোনগুলি?
Image Credit : X

গ্রহণযোগ্য নথি কোনগুলি?

ফলে এক্ষেত্রে তা গ্রহণযোগ্য নথি বলে গণ্য হতে পারে না। কমিশন নির্ধারিত ওই ১৩টি নথির বাইরে অন্যনথি জমা নেওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি হতে পারে বলে খবর। যাঁরা শুনানিতে গিয়ে ইতিমধ্যেই ডোমিসাইল সার্টিফিকেট জমা দিয়েছেন, তাঁদের ফের শুনানির জন্য ডেকে পাঠানো হতে পারে বলে জানা যাচ্ছে।

55
প্রামাণ্য নথি নয় ডোমিসাইল সার্টিফিকেট
Image Credit : Gemini AI

প্রামাণ্য নথি নয় ডোমিসাইল সার্টিফিকেট

কমিশন সূত্রে খবর, এসআইআর ভোটার শুনানিতে বহু ভোটারা শুনানিতে গিয়ে ডোমিসাইল সার্টিফিকেট জমা দিয়েছেন। তা জমা নেওয়াও হয়েছে। প্রথমে কমিশন জানিয়েছিল এই সমস্ত সার্টিফিকেট গ্রহণযোগ্য কি না তা যাচাই করবেন ডিইওরা। কিন্তু সেইসব শংসাপত্র আর প্রমাণ্য নথি বলে গ্রহণযোগ্য হবে না এমনটাই খবর নির্বাচন কমিশন সূত্রে । 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Kunal Ghosh: কুণালের গাড়িতে ডিম, ইট! গাড়ি নিয়ে সোজা দৌড় ভবানী ভবনে, তারপর যা হল...
Recommended image2
Dilip Ghosh News: দুর্গাপুজোয় দখলদারির অভিযোগ? কলকাতায় ফিরেই স্পষ্ট বার্তা দিলীপ ঘোষের
Recommended image3
WB Weather Update: পুজোয় কি ভাসবে বাংলা? জানুন আবহাওয়ার এই নয়া পূর্বাভাস
Recommended image4
সই জাল করে দেড় কোটি টাকা আত্মসাৎ, জেল হেফাজতে ব্যবসায়ী পবন ভীমসরিয়া
Recommended image5
Hasirani Rath: জন্মের ১ বছর আগেই মাধ্যমিক পাশ! হাসিরানি রথের হলফনামা মামলায় কী বলল কলকাতা হাইকোর্ট
Related Stories
Recommended image1
SLST পরীক্ষায় একাধিক অনিয়মের অভিযোগে বিক্ষোভে উত্তাল করুণাময়ী, পুলিশের হাতে আটক চাকরি প্রার্থীরা
Recommended image2
প্রেসিডেন্ট অপহরণে তপ্ত ভেনেজুয়েলা, ভারতীয় নাগরিকদের জন্য সতর্ক বার্তা বিদেশ মন্ত্রকের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved