MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • সাতবছর পরও শোভনেই ভরসা, দীপাবলির আগেই তৃণমূলের নতুন দায়িত্বে প্রাক্তন মেয়র

সাতবছর পরও শোভনেই ভরসা, দীপাবলির আগেই তৃণমূলের নতুন দায়িত্বে প্রাক্তন মেয়র

Sovan Chatterjee On TMC: দীপাবলির আগে দীর্ঘ সাত বছর পর ঘরে ফিরলেন শোভন চট্টোপাধ্যায়। তৃণমূলে ফিরলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। তৃণমূলে ফিরে কোন পদ পেলেন? বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Oct 17 2025, 07:23 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
তৃণমূলে ফিরলেন শোভন?
Image Credit : Asianet News

তৃণমূলে ফিরলেন শোভন?

অবশেষে সাত বছর পর তৃণমূল কংগ্রেসে ফের যোগ দিলেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। দিন কয়েক আগেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাত করেন তিনি। তারপর থেকেই অবশ্য চলছিল কানাঘুঁষো। অবশেষে শুক্রবার সন্ধ্যায় প্রকাশ্যে এলো আসল রহস্য। তৃণমূল সরকারের নতুন দায়িত্বে এবার শোভন চট্টোপাধ্যায়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
শোভনের কাঁধে নতুন দায়িত্ব
Image Credit : Asianet News

শোভনের কাঁধে নতুন দায়িত্ব

নিউটাউন কলকাতা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হল শোভন চট্টোপাধ্যায়কে। এই বিষয়ে শুক্রবার সন্ধ্যায় আনুষ্ঠানিক ভাবে সিলমোহর পড়ে। সাতবছর পর প্রশাসনিক দায়িত্বে ফিরলেন শোভন। শুক্রবারই চিঠি দিয়ে সরকারি ভাবে এই কথা জানানো হয়েছে। 

Related Articles

Related image1
স্বপ্নাদেশ পেয়েই শুরু হয় কালীপুজো, চার দশক ধরে মুসলিম মহিলার হাতে হচ্ছে শ্যামা বন্দনা
Related image2
পাক-আফগানিস্তান সীমান্তে আত্মঘাতী বোমা হামলার অভিযোগ, নিহত ৭ জওয়ান
35
এর আগে দায়িত্বে কে ছিলেন?
Image Credit : Asianet News

এর আগে দায়িত্বে কে ছিলেন?

সূত্রের খবর, এর আগে এনকেডিএ-র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব সামলে এসেছেন রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব তথা বর্তমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায়।  খুব শীঘ্রই শোভনের হাতে হস্তান্তর হচ্ছে সেই ক্ষমতা। 

45
শোভন-বৈশাখী
Image Credit : Asianet News

শোভন-বৈশাখী

কলকাতার মেয়র পদে থাকাকালীন বান্ধবী বৈশাখীকে নিয়ে কম জলঘোলা হয়নি। শোভন-রত্নার ডিভোর্স মামলা থেকে শুরু করে বৈশাখীকে স্ত্রীর স্বীকৃতি রাজনৈতিক মহলে বহুল চর্চিত এই দুই জুটি। একসময় তার কাজে ক্ষুদ্ধ হয়ে মেয়র পদ থেকে অপসারন করা হয় শোভন চট্টোপাধ্যায়কে। আর সাতবছর পর ফের বঙ্গ রাজনীতি উদয় হল শোভনের।  পেলেন নতুন দায়িত্বও। 

55
মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্তে সাক্ষাত
Image Credit : Asianet News

মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্তে সাক্ষাত

চলতি সপ্তাহের সোমবারই উত্তরবঙ্গ সফরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাহাড়ে চারদিন ছিলেন তিনি। এই একই সময়ে পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন শোভন ও বৈশাখী। সূত্রের খবর, কাজের ফাঁকে শোভনের সঙ্গে একান্তে বৈঠক করেন তৃণমূল সুপ্রিমো। তারপরই বৃহস্পতিবার কলকাতা ফিরে আসেন মুখ্যমন্ত্রী। আর শুক্রবারই  প্রশাসনিক পদে নতুন দায়িত্বে শোভন চট্টোপাধ্যায়। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর
মমতা বন্দ্যোপাধ্যায়
Latest Videos
Recommended Stories
Recommended image1
WB Weather Update: উত্তরবঙ্গে ভারী দুর্যোগের কমলা সতর্কতা! দক্ষিণবঙ্গে আর্দ্রতার অস্বস্তি ও বিক্ষিপ্ত বৃষ্টি
Recommended image2
Now Playing
Taslima Nasrin: বাংলাদেশ-ভারত সম্পর্ক, মাদ্রাসা থেকে ইসলাম ধর্ম, কলকাতায় বিস্ফোরক তসলিমা! কী বললেন?
Recommended image3
Rain Alert: সোমবার থেকে ঝরবে শ্রাবণ ধারা, উত্তরবঙ্গে কমলা, দক্ষিণের ৭ জেলায় হলুদ সতর্কতা
Recommended image4
Now Playing
CJP Protest নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন Taslima Nasrin, কী বললেন? দেখুন
Recommended image5
Taslima Nasreen: '৪০ বছর ধরে লড়ছি UCCর জন্য', অভিন্ন দেওয়ানি বিধিকে সমর্থন তসলিমা নাসরিনের
Related Stories
Recommended image1
স্বপ্নাদেশ পেয়েই শুরু হয় কালীপুজো, চার দশক ধরে মুসলিম মহিলার হাতে হচ্ছে শ্যামা বন্দনা
Recommended image2
পাক-আফগানিস্তান সীমান্তে আত্মঘাতী বোমা হামলার অভিযোগ, নিহত ৭ জওয়ান
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved