MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • সপ্তাহান্তে ফের সম্পূর্ণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা, কোন রুটে? জানুন এক ক্লিকে

সপ্তাহান্তে ফের সম্পূর্ণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা, কোন রুটে? জানুন এক ক্লিকে

Kolkata Metro News: একেই মেট্রোর পিলারে ফাটলের জেরে আংশিক বন্ধ পরিষেবা। তার উপর সপ্তাহান্তে ফের বন্ধ থাকছে কলকাতা মেট্রোরেল পরিষেবা। কোন লাইনে বন্ধ থাকবে পরিষেবা? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Aug 01 2025, 04:17 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
ফের বন্ধ মেট্রো পরিষেবা!
Image Credit : Asianet News

ফের বন্ধ মেট্রো পরিষেবা!

বাদের খাতায় রাখুন উইকএন্ডে মেট্রো চড়ে ঘুরতে যাওয়ার প্ল্যান। কারণ, সপ্তাহান্তে ফের বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। মেট্রোরেল কর্তৃপক্ষ সূত্রে খবর, রবিবার বন্ধ থাকবে গ্রীন লাইন-২ তে মেট্রো পরিষেবা। ফলে আগামী ৩ অগাস্ট মিলবে না এই রুটে মেট্রো পরিষেবা। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
কেন বন্ধ থাকবে মেট্রো?
Image Credit : our own

কেন বন্ধ থাকবে মেট্রো?

এই বিষয়ে মেট্রোরেল কর্তৃপক্ষ সূত্রে খবর, আগামী ০৩ অগাস্ট, ২০২৫ (রবিবার) গ্রিন লাইন-২ এর হাওড়া ময়দান থেকে এসপ্লানেড পর্যন্ত অংশে স্বয়ংক্রিয় ট্রেন চালনা (Automatic Train Operation - ATO) পরীক্ষার জন্য সম্পূর্ণ ট্র্যাফিক ব্লক নেওয়া হবে। ফলে ওই দিন মিলবে না কোনওরকম আপ ও ডাউন লাইনে মেট্রো পরিষেবা। 

Related Articles

Related image1
বিরোধী দলনেতার সঙ্গে বিমল-রোশন সাক্ষাৎ, ভোটের আগে দলবদলের জল্পনা! কোন পথে পাহাড়ের রাজনীতি?
Related image2
ধনখড়ের পরবর্তী উত্তরসূরি কে হবেন? উপ রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা করল কমিশন
36
 গ্রিন লাইন-২-এ বন্ধ মেট্রো
Image Credit : our own

গ্রিন লাইন-২-এ বন্ধ মেট্রো

এর ফলে ওই দিন গ্রিন লাইন-২-এ কোনও মেট্রো পরিষেবা চলবে না। তবে ব্লু লাইন-এর দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত অংশে যথারীতি নিয়মিত পরিষেবা চালু থাকবে বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। 

46
মেট্রো নিয়ে নয়া ঘোষণা
Image Credit : Social Media

মেট্রো নিয়ে নয়া ঘোষণা

অন্যদিকে, কবি সুভাষ মেট্রো স্টেশনের ভিত্তি নির্মাণে কোনো ত্রুটি নেই বলে জানাল মেট্রোরেল কর্তৃপক্ষ। সূত্রের খবর, সম্প্রতি কবি সুভাষ মেট্রো স্টেশনের ভিত্তি নির্মাণ নিয়ে প্রশ্ন তুলে shallow বা raft foundation ব্যবহারের অভিযোগ করা হয়েছে, যার গভীরতা নাকি মাত্র ১ থেকে ৩ মিটার— এই ধরনের দাবি মেট্রো রেল কর্তৃপক্ষ সম্পূর্ণরূপে খারিজ করেছে। 

56
কবি সুভাষ মেট্রো নিয়ে উদ্বেগ
Image Credit : Social Media

কবি সুভাষ মেট্রো নিয়ে উদ্বেগ

মেট্রো রেল কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়েছে যে, কবি সুভাষ মেট্রো স্টেশনের ভিত্তি নির্মাণে গভীর পাইল ফাউন্ডেশন ব্যবহার করা হয়েছে, যার পাইলগুলি প্রায় ২২ মিটার গভীর এবং ২ থেকে ৪টি পাইল নিয়ে গঠিত পাইল গ্রুপের মাধ্যমে নির্মাণ করা হয়েছে। 

66
মেট্রোরেলের দাবি
Image Credit : Social Media

মেট্রোরেলের দাবি

মেট্রো রেল জানিয়েছে যে, সমস্ত নির্মাণ সংক্রান্ত সিদ্ধান্ত বিশদ ভূতাত্ত্বিক তদন্ত এবং আন্তর্জাতিক মানের ইঞ্জিনিয়ারিং গাইডলাইনের উপর ভিত্তি করেই নেওয়া হয়েছে, যাতে স্টেশনের গঠনগত দৃঢ়তা এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা যায়। ফলে কবি সুভাষ মেট্রো স্টেশনে পিলারে ফাটল সংক্রান্ত যে সব গুজব ছড়িয়েছে তা নিয়ে এদিন নিজেদের অবস্থান স্পষ্ট করল মেট্রোরেল কর্তৃপক্ষ। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
কলকাতার খবর
পশ্চিমবঙ্গের খবর
বাংলা খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Namaz Rule: ক্ষমতায় এসেই কড়া নিয়ম মুসলিমদের জন্য! নমাজ নিয়ে বিরাট ঘোষণা শুভেন্দু অধিকারীর
Recommended image2
মমতার চেয়ারে বসতে নারাজ শুভেন্দু , নিজের পুরনো চেয়ারে বসবেন মুখ্যমন্ত্রী, কী হবে প্রাক্তনের চেয়ার
Recommended image3
Ayushman Bharat in Kolkata: আয়ুষ্মান ভারত কার্ড থাকলেই এই হাসপাতালগুলোতে বিনামূল্যে চিকিৎসা!
Recommended image4
Fire: ভরদুপুরে তপসিয়ায় বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণ গেল অন্তত ২ জনের
Recommended image5
Now Playing
Dilip Ghosh: এবার অ্যাকশনে মন্ত্রী দিলীপ ঘোষ! দফতরে যেতেই কী হল দেখুন!
Related Stories
Recommended image1
বিরোধী দলনেতার সঙ্গে বিমল-রোশন সাক্ষাৎ, ভোটের আগে দলবদলের জল্পনা! কোন পথে পাহাড়ের রাজনীতি?
Recommended image2
ধনখড়ের পরবর্তী উত্তরসূরি কে হবেন? উপ রাষ্ট্রপতি নির্বাচনের তারিখ ঘোষণা করল কমিশন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved