MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • ঝলসানো গরম থেকে আজ বিকেলেই মুক্তি? দক্ষিণবঙ্গের এই কয়েকটা জেলায় ঝেঁপে আসছে বৃষ্টি

ঝলসানো গরম থেকে আজ বিকেলেই মুক্তি? দক্ষিণবঙ্গের এই কয়েকটা জেলায় ঝেঁপে আসছে বৃষ্টি

দক্ষিণবঙ্গে এই জেলাগুলিতে ঝড়-বৃষ্টির পূর্বাভাসে দারুণ সুখবর দিল হাওয়া অফিস। আসছে..বৃষ্টি আসছে। মুক্তি মিলবে এই ঝলসে দেওয়া তাপ থেকে। তাহলে কি আজ বিকেলেই হতে পারে বৃষ্টি! জেনে নিন

2 Min read
Author : Parna Sengupta
Published : Jun 10 2024, 03:35 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : Getty

আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হয়েছে, সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের সকল জেলায় গরম বজায় থাকবে। বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
Image Credit : Asianet News

অন্যদিকে কলকাতা, হুগলি, হাওড়া, দুই ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, নদিয়া, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমানে গুমোট গরম বজায় থাকবে বলে জানানো হয়েছে।

310
Image Credit : Getty

জুনের শুরু থেকেই ফের দক্ষিণবঙ্গে চোখ রাঙাচ্ছে গরম! হাঁসফাঁস গরমে রীতিমতো নাজেহাল দশা সকলের। কবে একটু বৃষ্টি হবে? বর্ষাই বা কবে ঢুকবে? আপাতত সেদিকেই চেয়ে রয়েছে সকলে। এর মাঝেই বৃষ্টি নিয়ে বিরাট সুখবর দিল হাওয়া অফিস। যা শুনে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারেন দক্ষিণবঙ্গবাসী।

410
Image Credit : our own

এই দুই দিন অবশ্য দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হবে। দক্ষিণ ২৪ পরগণা, দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম এবং মুর্শিদাবাদে সোম এবং মঙ্গলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে তার পরিমাণ খুব বেশি হবে না বলে খবর।

510
Image Credit : our own

আর সেই বৃষ্টিতে গরম থেকে মুক্তিও মিলবে না বলে জানানো হয়েছে। তবে সোম-মঙ্গল গরমের দাপট বজায় থাকলেও, বুধবার থেকে আবহাওয়ার আমূল বদল হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

610
Image Credit : Own

এদিন দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ ২৪ পরগণা, মুর্শিদাবাদ এবং বীরভূমে এদিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গেই ৩০-৪০ কিমি/ঘণ্টা বেগে ঝড়ও বইতে পারে।

710
Image Credit : our own

অন্যান্য জেলাগুলিতে এদিন হালকা বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। প্রত্যেক জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে এর মাঝেই পশ্চিম বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহ চলবে বলে জানানো হয়েছে।

810
Image Credit : social media

বৃষ্টি হলেও গুমোট গরম বজায় থাকবে পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া এবং বীরভূমে। বুধবারের পর বৃহস্পতি, শুক্র এবং শনিবারও দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

910
Image Credit : Asianet News

বৃহস্পতিবারেও দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। ওই দিনও বৃষ্টির সঙ্গেই প্রত্যেকটি জেলায় ৩০-৪০ কিমি/ঘণ্টা বেগে ঝড় বইতে পারে। সবচেয়ে বড় কথা হল, সেদিন কোনও জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়নি।

1010
Image Credit : Asianet News

হাওয়া অফিস জানাচ্ছে, বুধবার থেকে আবহাওয়া বদলের আগে সোম এবং মঙ্গলে দক্ষিণবঙ্গে গরম আরও বৃদ্ধি পাবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, এই দুই দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলির সর্বাধিক তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। তবে বুধ, বৃহস্পতিতে বৃষ্টির পর গরম থেকে সাময়িক স্বস্তি মিলবে বলেই জানানো হয়েছে।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Weather Update: পুজোর মুখে টানা ৭ দিন বৃষ্টির পূর্বাভাস, ঝোড়ো হাওয়া, কোন কোন জেলায় ভারী বৃষ্টি?
Recommended image2
কাল থেকে টানা ৩ দিনের ছুটি! সোমবারও কি বন্ধ? নবান্নের নয়া হলিডে লিস্টে বিরাট আপডেট
Recommended image3
সোশ্যালে এখনও জ্বলজ্বল করছে ‘All India Trinamool Congress’! মমতা-অভিষেকের ছবি, ভিডিও পোস্ট
Recommended image4
SIT ON SRFTI Case: SRFTI- এর ঘটনায় সিট গঠন রাজ্য সরকারের, বিজ্ঞপ্তি প্রকাশ স্বরাষ্ট্র দফতরের
Recommended image5
SSC Scam: নিয়োগ দুর্নীতি মামলার ভবিষ্যৎ কী? SIT ভেঙে দেওয়ার সিদ্ধান্তে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতি সিনহার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved