এসব জেলায় দুই দিনের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে বাকি জেলাগুলোতে আপাতত কোনো সতর্কতা নেই। বজ্রপাতের বিষয়ে সতর্ক করেছে আবহাওয়া দফতর। 

Weather News: বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হচ্ছে। নিম্নচাপের প্রভাবে আগামীকাল ও রবিবার দক্ষিণবঙ্গের সাত জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

উত্তরবঙ্গের অনেক জেলায় হলুদ সতর্কতা জারি

উত্তরবঙ্গের কিছু জায়গায় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, শনি ও রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং এবং আলিপুরদুয়ারে বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। এসব জেলায় দুই দিনের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে বাকি জেলাগুলোতে আপাতত কোনো সতর্কতা নেই। বজ্রপাতের বিষয়ে সতর্ক করেছে আবহাওয়া দফতর।

দক্ষিণবঙ্গের ৭ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে হাওয়া বদল হয়েছে দক্ষিণবঙ্গের ৭টি জেলায়। দিনের বিভিন্ন সময়ে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। কলকাতায় আর্দ্রতা সংক্রান্ত সমস্যা বাড়বে। বৃষ্টি বাদ দিলে আগামী ৭২ ঘণ্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আর্দ্রতা সংক্রান্ত সমস্যা বাড়তে পারে।

কলকাতায় মেঘ থাকবে

কলকাতা আংশিক মেঘলা থাকবে কখনও কখনও প্রবল রোদ এবং ঘর্মাক্ত অবস্থা থাকতে পারে। কলকাতায় আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতায় রাতের তাপমাত্রা ২৬.৯ থেকে ২৭.২ ডিগ্রি বাড়বে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা গতকাল ৩২.৩ ডিগ্রি থেকে বেড়ে ৩৩.২ ডিগ্রি হয়েছে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৩ থেকে ৯২ শতাংশ।