MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Kolkata Weather Forecast
TN DA Hike
7th CPC Vs 8th CPC
West Bengal DA Date
Holiday in September 2026
8th Pay Commissions
West Bengal Women Scheme
September Long Weekend School Holidays
TN School Holiday in September 2026
Kolkata Mumbai Sea Level Rise
e-Kyc Ayushman Bharat Card
How to Remove Ink Stains from School Uniforms?
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Amit Shah: বঙ্গ সফরে মোদীর ডেপুটি অমিত শাহ, ভোটের আগে দলীয় কর্মীদের চাঙ্গা করতে কী বার্তা দেবেন শাহ? জানুন এক ক্লিকে

Amit Shah: বঙ্গ সফরে মোদীর ডেপুটি অমিত শাহ, ভোটের আগে দলীয় কর্মীদের চাঙ্গা করতে কী বার্তা দেবেন শাহ? জানুন এক ক্লিকে

Amit Shah In Bengal: বছর ঘুরলেই রাজ্যে ছাব্বিশের বিধানসভা নির্বাচন। তার আগে দলকে চাঙ্গা ফের বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার কলকাতায় শাহের রয়েছে একগুচ্ছ কর্মসূচি। বিস্তারিত জানতে সম্পূর্ণ গ্যালারি দেখুন… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Jun 01 2025, 07:00 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
বঙ্গ সফরে অমিত শাহ
Image Credit : ANI

বঙ্গ সফরে অমিত শাহ

আটচল্লিশ ঘন্টা আগেই বাংলা থেকে ঘুরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সফর শেষের মাত্র ৪৮ ঘন্টার মধ্যেই বাংলায় জনসভা করতে এলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মোদীর ডেপুটির সভা ঘিরে বাড়ছে রাজনৈতিক উত্তেজনার পারদ। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক
Image Credit : ANI

বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক

শাহের এই বঙ্গ সফরে যেমন রয়েছে একাধিক কর্মসূচি। তেমনই ছাব্বিশের ভোটের আগে রণকৌশল ঠিক করতে রবিবার বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসতে পারেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ। 

Related Articles

Related image1
Covid19 India: করোনা সংক্রামিত রোগীকে মেরে ফেলার নিদান চিকিৎসকের, ভাইরাল অডিয়োয় শোরগোল
Related image2
WB Weather: জামাইষষ্ঠীতে নেই বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে উত্তর থেকে দক্ষিণের আবহাওয়া? জানুন এক ক্লিকে
38
নির্বাচনের প্রস্তুতিতে তৎপর বিজেপি
Image Credit : Asianet News

নির্বাচনের প্রস্তুতিতে তৎপর বিজেপি

এর আগের লোকসভা থেকে বিধানসভা এবং উপনির্বাচনেও বাংলায় ভালো ফল করতে পারেনি বিজেপি। হারিয়েছে অনেক শক্ত ঘাঁটি। তাই এবার আসন্ন নির্বাচনের আগে  কোথায় দলের ফাঁকফোকর রয়েছে তা খুঁজে বের করতে যে তৎপর শাহ তা বলাই বাহুল্য। এক কথায় নির্বাচনের প্রস্তুতি নিয়ে তৎপর বঙ্গ বিজেপি। 

48
রাজ্য ও জেলা পর্যায়ের বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক
Image Credit : ANI

রাজ্য ও জেলা পর্যায়ের বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক

রবিবার দুপুরে অমিত শাহ আলিপুরের নেতাজি ইন্ডোরে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে থাকবেন রাজ্য ও জেলা পর্যায়ের বিজেপি নেতারা, মণ্ডল সভাপতি ও মোর্চার পদাধিকারীরা। রাজ্যের ১৩০০টি মণ্ডল কমিটির মধ্যে বেশির ভাগ জায়গায় নতুন কমিটি গঠিত হয়েছে। এর মধ্যে অর্ধেকের বেশি মণ্ডলে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন। ৪৩টি সাংগঠনিক জেলার মধ্যে ৩৯টিতে সভাপতি ঘোষণা করা হয়েছে, যেখানে ২৮ জনই নতুন। এই সব বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা হবে শাহি বৈঠকে। 

58
শাহকে স্বাগত জানাতে বিমানবন্দরে শুভেন্দু
Image Credit : ANI

শাহকে স্বাগত জানাতে বিমানবন্দরে শুভেন্দু

দীঘায় জগন্নাথ দর্শনের পর থেকেই দলে ক্রমশ ব্রাত্য হয়ে পড়েছেন দিলীপ ঘোষ। শনিবার রাতেই বৃষ্টিস্নাত কলকাতায় আসেন অমিত শাহ। দমদম বিমান বন্দরে তাঁকে  স্বাগত জানাতে  উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার সহ লকেট, অগ্নিমিত্রা  পালরা। তবে দেখা মেলেনি দিলীপ ঘোষের। 

68
ভোটের দামামা বাজাবেন শাহ?
Image Credit : Social Media

ভোটের দামামা বাজাবেন শাহ?

রবিবারের বৈঠক থেকে আগামী বছরের বিধানসভা নির্বাচনের জন্য বুথ স্তর থেকে রাজ্য নেতৃত্ব পর্যন্ত দলকে প্রেরণা দেবেন এবং নির্বাচনী কৌশল নির্ধারণ করবেন। এমনটাই রাজনৈতিক মহল সূত্রে খবর। 

78
যাবেন বিবেকানন্দের বাড়িতে
Image Credit : Social Media

যাবেন বিবেকানন্দের বাড়িতে

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এই বঙ্গ সফরে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি উত্তর কলকাতার সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়িতেও যাওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতায় দুটি বৈঠক এবং স্বামী বিবেকানন্দের বাড়ি ঘুরে বিকেলের ফ্লাইটে ফের দিল্লি রওনা দেবেন শাহ। 

88
শাহি বার্তার দিকে তাকিয়ে বঙ্গ বিজেপি
Image Credit : ANI

শাহি বার্তার দিকে তাকিয়ে বঙ্গ বিজেপি

রবিবার দলীয় বৈঠক থেকে কী বার্তা দিতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। এখন দেখার শাহি সফরে  বঙ্গ বিজেপির নেতৃত্ব কতটা চাঙ্গা হয়! 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
বাংলা খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Durga Puja 2026: মহালয়ার দিন বিরাট অনুষ্ঠান রাজ্যে! জানিয়ে দিলেন শুভেন্দু, আসতে পারেন প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীও
Recommended image2
Eviction in Kolkata: বেআইনি জবরদখল এবং নির্মাণ ভাঙার ক্ষেত্রে কোনও অশান্তি বরদাস্ত নয়! কড়া অবস্থান নিল লালবাজার
Recommended image3
Abhishek Banerjee PA: ক্যামাক স্ট্রিটকাণ্ডে থানায় হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়
Recommended image4
Kolkata Tram: কলকাতার রাস্তায় চলবে অস্ট্রেলিয়ার মডেলের ট্রাম! কবে থেকে শুরু হবে কাজ
Recommended image5
Kolkata Weather Forecast: অতি সক্রিয় নিম্নচাপের জেরে বুধেও দিনভর বৃষ্টিতে ভিজবে কলকাতা, কবে কমবে দুর্যোগ?
Related Stories
Recommended image1
Covid19 India: করোনা সংক্রামিত রোগীকে মেরে ফেলার নিদান চিকিৎসকের, ভাইরাল অডিয়োয় শোরগোল
Recommended image2
WB Weather: জামাইষষ্ঠীতে নেই বৃষ্টির সম্ভাবনা, কেমন থাকবে উত্তর থেকে দক্ষিণের আবহাওয়া? জানুন এক ক্লিকে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved