- Home
- West Bengal
- Kolkata
- Kolkata Pollution: উৎসবের মরশুমে শেষেও শহরে হু-হু করে বাড়ছে বায়ুদূষণ, উদ্বিগ্ন পরিবেশবিদরা
Kolkata Pollution: উৎসবের মরশুমে শেষেও শহরে হু-হু করে বাড়ছে বায়ুদূষণ, উদ্বিগ্ন পরিবেশবিদরা
Kolkata Pollution: উৎসবের মরশুম শেষ হলেও কমেনি ডিজের দাপট। শব্দ দূষণ। বায়ু দূষণ। লাগাতার শব্দবাজির দূষণে জেরবার মহানগর থেকে শহরতলির বাসিন্দারা। কলকাতা শহরে এত পরিমাণ দূষণ নিয়ে কী বলছেন পরিবেশবিদরা? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি।।

ছটপুজোয় দূষণে জেরবার কলকাতা
ছটপুজোয় হু হু বেড়েছে শহরের বায়ু দূষণ! স্বাস্থ্যে দূষণের প্রভাব নিয়ে উদ্বেগে পরিবেশবিদরা। কারণ, কালীপুজোর রেশ কাটতে না কাটতেই ছটপুজোর আবহে ফের বিপজ্জনক জায়গায় পৌঁছে গিয়েছে শহরের বাতাস। এমনকি হাওড়ার কিছু অংশে AQI ছুঁয়ে ফেলেছে ২৪২ থেকে ২৯৭-এর ঘর। যা সরাসরি 'অস্বাস্থ্যকর' থেকে 'গুরুতর' দূষণ বলে জানিয়েছেন পরিবেশবিদরা।

শহরে ডুবছে বিষাক্ত বাতাসে
বিক্ষিপ্ত বৃষ্টির জেরে গত কয়েকদিন কলকাতার দূষণ কিছুটা কমলেও, বৃষ্টির রেশ কাটতেই ফের মাথাচাড়া দিয়ে উঠেছে বিষাক্ত বাতাস। ছটপুজোকে কেন্দ্র করে বিভিন্ন ঘাটে উৎসবের জাঁকজমক থাকলেও, তা যে পরিবেশের ওপর মারাত্মক প্রভাব ফেলছে, তা বলাই বাহুল্য। গঙ্গার দুই পাড় বেলুড় ও ব্যারাকপুরে দূষণের ছবি ভয় ধরাচ্ছে পরিবেশবিদদের। দূষণের প্রভাব পড়েছে সাধারণ মানুষের স্বাস্থ্যের ওপরও। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পরিবেশবিদরা।
দূষণ নিয়ে কী পদক্ষেপ প্রশাসনের?
উৎসবের মরশুমে আইনশৃঙ্খলা বজায় রাখতে তৎপর ছিল পুলিশও। নিষিদ্ধ বাজি ফাটানো ও বিশৃঙ্খলার অভিযোগে শহরজুড়ে মোট ৩৯ জনকে গ্রেফতার করা হয়েছে। যদিও পরিবেশবিদদের দাবি, সাময়িক বা লোক দেখানো পদক্ষেপে এই দূষণের নাগপাশ থেকে নিস্তার পাওয়া সম্ভব নয়। এর জন্য দীর্ঘমেয়াদী এবং কঠোর প্রশাসনিক পদক্ষেপ অত্যন্ত জরুরি।
ছটে রাজধানীর বাতাসেও বিষ
দিল্লির বাতাসের গুণমান সূচক বা একিউআই (AQI) ৩৫২-তে পৌঁছল। সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের (CPCB) তথ্য অনুযায়ী, বাতাসের এই অবস্থা ‘খুব খারাপ’ পর্যায়ে পড়ে। এর পাশাপাশি, গোটা রাজধানী জুড়ে ঘন ধোঁয়াশার আস্তরণ দেখা গিয়েছে। পিএম১০ (PM10) এবং পিএম২.৫ (PM2.5) দূষকগুলির মাত্রা এখনও চিন্তার কারণ। সকাল ৭টা ৫ মিনিট পর্যন্ত একাধিক মনিটরিং স্টেশনে বাতাসের অবস্থা ‘গুরুতর’ পর্যায়ে রয়েছে।
রাজধানীতে দূষণের মাত্রা কত ছাড়াল?
আইআইটি (IIT) দিল্লিতে একিউআই ৪২৫ রেকর্ড করা হয়েছে। এরপর আইটিও-তে (ITO) ৪১৫, কমনওয়েলথ স্পোর্টস কমপ্লেক্সে ৪০৩, দিল্লি বিশ্ববিদ্যালয়ের নর্থ ক্যাম্পাস এবং পুসায় ৪০২ ও বুরারি ক্রসিংয়ে ৪০০ একিউআই মাপা হয়েছে। অন্যান্য স্টেশনের মধ্যে পঞ্জাবিবাগে ৩৮৬, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে (JNU) ৩৮৩, অক্ষরধাম মন্দিরে ৩৬৫, আর কে পুরমে ৩৩৯, ওখলা ফেস ২-এ ৩৩০ এবং ময়দানগড়িতে ৩২৫ একিউআই পাওয়া গিয়েছে।

