তাঁর কথায়, “১৯৮১ সালে ইনফোসিস যাত্রা শুরু করেছিল। নিউটাউনের হাতিশালায় নতুন ক্যাম্পাসের আজ উদ্বোধন হল। 

রাজ্যে পথ চলা শুরু করল ইনফোসিসের দ্বিতীয় ক্যাম্পাস। আর সেই ক্যাম্পাসের উদ্বোধনে এসে বেশ উচ্ছ্বসিত দেখাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

বুধবার নিউটাউনের হাতিশালায় ১৭ একর জমির উপরে তৈরি এই দ্বিতীয় ক্যাম্পাসটির উদ্বোধন করেন তিনি। অন্তত ৪ হাজার কর্মসংস্থান হওয়ার কথা এই ক্যাম্পাসে। প্রযুক্তিক্ষেত্রে রাজ্যে আরও বেশি কর্মসংস্থান হবে বলেই আশা করছেন মুখ্যমন্ত্রী।

তাঁর কথায়, “১৯৮১ সালে ইনফোসিস যাত্রা শুরু করেছিল। নিউটাউনের হাতিশালায় নতুন ক্যাম্পাসের আজ উদ্বোধন হল। আজ সকলের জন্য ঐতিহাসিক একটি দিন। ইনফোসিস নতুন প্রকল্প শুরু করায় আমরা যথেষ্ট খুশি। প্রায় চার হাজার কর্মসংস্থান হবে। দ্বিতীয় ক্যাম্পাস তৈরি হয়েছে মোট ১৭ একর জমির উপর।”

মুখ্যমন্ত্রী আরও যোগ করেন, “বাংলা এখন আইটি হাব। আইটিতে প্রচুর সুযোগ। ২২টি আইটি পার্ক তৈরি হয়েছে বাংলায়। অনেক দক্ষ কর্মী রয়েছেন সেখানে। প্রতিভা তৈরির ক্ষেত্রে বাংলা এখন ১ নম্বরে।”

বাংলায় কেউ বিনিয়োগ করতে চাইলে, পূর্ণ সহযোগিতা করবেন বলেই আশ্বাস দিয়েছেন মমতা। তাঁর কথায়, “গত ১৩ বছরে বাংলায় কোনও কর্মদিবস নষ্ট হয়নি। সিলিকন ভ্যালিতে ২৭ হাজার কোটি বিনিয়োগ করা হয়েছে। বাংলার দ্বিতীয় বৃহত্তম কয়লাখনি দেউচা পাচামিতে বিদ্যুতের কোনও সমস্যা হবে না।”

মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তা, “আগামী ফেব্রুয়ারি মাসে বিশ্ব বাণিজ্য সম্মেলন রয়েছে। সেখানে সমস্ত দেশের শিল্পপতি এবং প্রতিনিধিদের বলব যে, আসুন দেখে যান, বাংলার শিল্পের পরিবেশ।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।