MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • ৮ ঘণ্টার তল্লাশি অভিযানে কী কী নথি প্রতীক জৈনের বাড়ি থেকে পেল ED? অফিসে এখনও রয়েছেন মমতা

৮ ঘণ্টার তল্লাশি অভিযানে কী কী নথি প্রতীক জৈনের বাড়ি থেকে পেল ED? অফিসে এখনও রয়েছেন মমতা

ইডি প্রতীক জৈনের বাড়িতে প্রায় ৮ ঘণ্টা তল্লাশি অভিযান চালায়। বেলা ৩টে নাগাদ লাউডন স্ট্রিটের বাড়ি থেকে বেরিয়ে যায় ইডি। কিন্তু সেক্টরফাইভে আইপ্যাকের অফিসে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত তল্লাশি অভিযান চলছে। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Jan 08 2026, 04:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ইডির নজরে আইপ্যাক
Image Credit : Asianet News

ইডির নজরে আইপ্যাক

কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের নজরে আইপ্যাক। এটি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের ভোট কুশলী সংস্থা। সকাল ৬টা থেকে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়ি আর সল্টলেকের সেক্টর ফাইবের গোডরেজ ওয়াটারসাইটের ১১ তলায় অফিসে তল্লাশি চালায় ইডি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
প্রায় ৮ ঘণ্টা তল্লাশি
Image Credit : Asianet News

প্রায় ৮ ঘণ্টা তল্লাশি

ইডি প্রতীক জৈনের বাড়িতে প্রায় ৮ ঘণ্টা তল্লাশি অভিযান চালায়। বেলা ৩টে নাগাদ লাউডন স্ট্রিটের বাড়ি থেকে বেরিয়ে যায় ইডি। কিন্তু সেক্টরফাইভে আইপ্যাকের অফিসে এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত তল্লাশি অভিযান চলছে। তবে ইডি সূত্রের খবর, লাউডন স্ট্রিটের বাড়ি থেকে কোনও নথিপত্র বাজেয়াপ্ত করেনি ইডি। তবে একটি পঞ্চনামা লেখিয়ে সেটাতে প্রতীক জৈনের পরিবারের সদস্যদের সই করিয়ে নিয়েছে। সেখানে উল্লেখ রয়েছেন মমতার নাম। তেমনই জানিয়েছে ইডির একটি সূত্র।

Related Articles

Related image1
কেনইবা প্রতীক জৈনের বাড়ি আর অফিসে ইডির তল্লাশি? জানুন I-PAC-র কর্ণধার কেন কেন্দ্রীয় সংস্থার কাঠগড়ায়
Related image2
'নথি ছিনিয়ে নিয়ে গেছে', মমতার রাজনৈতিক প্রতিহিংসার দাবি খারিজ করে বলল ED
35
বাজেয়াপ্ত নয় কেন?
Image Credit : SOCIAL MEDIA

বাজেয়াপ্ত নয় কেন?

কেন ED প্রতীক জনের বাড়ি থেকে কোনও নথি বাজেয়াপ্ত করেনি? এই প্রশ্ন করা হয়েছিল ইডির এক আধিকারিককে। নাম প্রকাশে অনিচ্ছুক সেই আধিকারিক ঘনিষ্ট মহলে জানিয়েছেন, সেটি বাজেয়াপ্ত করতে তারা এসেছিলেন সেটি এখন প্রকাশ্যে আর টিভি চ্যানেলে দেখা যাচ্ছে। যদিও ইডি একটি বিবৃতি জারি করে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করে কাজে বাধা দেওয়ার অভিযোগ তুলেছে।

45
ইডির দাবি
Image Credit : SOCIAL MEDIA

ইডির দাবি

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় দাবি করেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রয়োজনীয় নথি নিতে এসেছিল ইডি। যা তিনি নিয়ে বেরিয়ে আসেন। কিন্তু ইডির অভিযোগ প্রয়োজনীয় নথি তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে চলে এসেছেন মমতা। যা নিয়ে তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ইডি। যদিও এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত সেক্টরফাইভে আইপ্যাকের অফিসের বাইরে রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আইপ্যাকের অফিস থেকে বেশ কিছু নথি মমতার নিরাপত্তারক্ষীরা নিয়ে এসে তার গাড়িতে তোলেন।

55
তল্লাশির কারণ
Image Credit : Asianet News

তল্লাশির কারণ

ইডি সূত্রে জানা গিয়েছে কয়লাপাচার কাণ্ডে ব্যবসায়ী অনুপ মাঝির থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই এই তল্লাশি অভিযান। ইডি সূত্রের খবর, কয়লাপাচারকাণ্ডের টাকা হাওয়া পথেই আইপ্যাকে ঢুকেছিল। আর সেই তথ্য পেতেই এই তল্লাশি অভিযান। ইডির পক্ষ থেকে বিবৃতি জারি করে বলা হয়েছে, এই তল্লাশি অভিযানে বাধা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারা কলকাতার ৬টি আর দিল্লির চারটি জায়গায় একই বিষয়ে তল্লাশি অভিযান চালাচ্ছিল।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
মমতা বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
নতুন করে আবেদন করা যাবে অন্নপূর্ণা ভাণ্ডার-যুবশক্তিতে? ফের ৩ দিন ধরে সেবা সেতু ক্যাম্প, কোথায় বসবে?
Recommended image2
Now Playing
West Bengal Draft Voter List 2026: CEO দফতর কি শুধু পোস্ট অফিস? বৈঠক শেষে বিস্ফোরক কুণাল ঘোষ!
Recommended image3
WB Weather Alerts: বঙ্গোপসাগরে নতুন নিম্নচাপের ভ্রুকুটি, কালীপুজোর আগে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা
Recommended image4
Nandan Controversy: বদলের বাংলায় নন্দনে মুছল মমতার নাম, অক্ষত জ্যোতি বসুর ফলক, বিতর্ক তুঙ্গে
Recommended image5
বাংলায় সপ্তম বেতন কমিশন চালুর আগে আবার বাড়বে ডিএ? সরকারি কর্মীদের জন্য বিরাট ঘোষণা শুভেন্দুর
Related Stories
Recommended image1
কেনইবা প্রতীক জৈনের বাড়ি আর অফিসে ইডির তল্লাশি? জানুন I-PAC-র কর্ণধার কেন কেন্দ্রীয় সংস্থার কাঠগড়ায়
Recommended image2
'নথি ছিনিয়ে নিয়ে গেছে', মমতার রাজনৈতিক প্রতিহিংসার দাবি খারিজ করে বলল ED
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved