Jadavpur University Chaos Update: জিবি মিটিং ঘিরে উত্তপ্ত যাদবপুর SFI - ABVP সংঘর্ষের অভিযোগ। অভিযোগ পাল্টা অভিযোগে এবার যাদবপুরের এইট-বিতে জমায়েতের ডাক। পাল্টা ১২ টায় জমায়েতের ডাক এবিভিপি-র। বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
Jadavpur University Chaos Update: বুধবার রাতভর উত্তপ্ত থাকার পর বৃহস্পতিবার সকাল থেকে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বরে। সূত্রের খবর, ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি স্টুডেন্টস ইউনিয়ন (ফেটসু)-এর সাধারণ সভাকে কেন্দ্র করেই এই দ্বন্দ্ব তৈরি হয়। সংঘর্ষে দুই শিবিরেরই বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গিয়েছে। এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ যাদবপুরের এইটবি বাসস্ট্যান্ডে জমায়েতের ডাক দিয়েছে এসএফআই। তাদের কর্মীদের মারধর করার অভিযোগ তুলে দুপুর ১২টায় যাদবপুর থানার সামনে পাল্টা জমায়েতের ডাক দিয়েছে এবিভিপি-ও। স্বাভাবিক ভাবেই, বৃহস্পতিবার যুযুধান দু’পক্ষ নতুন করে সংঘাতে জড়াতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


