MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Weather Update: চড়চড়িয়ে বাড়বে গরম! আরও ৫ ডিগ্রি বাড়বে কলকাতা ও দক্ষিণবঙ্গের তাপমাত্রা, বৃষ্টি কবে?

Weather Update: চড়চড়িয়ে বাড়বে গরম! আরও ৫ ডিগ্রি বাড়বে কলকাতা ও দক্ষিণবঙ্গের তাপমাত্রা, বৃষ্টি কবে?

বৃষ্টির পালা চুকিয়ে এবার চড়তে শুরু করেছে পারদ। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে চলতি মার্চেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশ খানিকটা বেড়ে যেতে পারে তাপমাত্রা। ফের কবে বৃষ্টির দেখা মিলবে?

2 Min read
Author : Parna Sengupta
Published : Mar 26 2025, 06:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112
Image Credit : Getty

বসন্ত বিদায়ের আগেই এবার দরজায় কড়া নাড়ছে গরম। কিছুদিন আগে বৃষ্টির আবহে আবহাওয়া অনেকটাই শান্ত এবং ঠান্ডা ছিল।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
212
Image Credit : Social Media

কিন্তু বৃষ্টির পালা চুকিয়ে এবার চড়তে শুরু করেছে পারদ।

Related Articles

Related image1
Weather News: ভয়াবহ বৃষ্টিতে আজ সারাদিন ভিজবে রাজ্য! ঠিক কতদিন চলবে দুর্যোগ?
Related image2
Weather Update: রবিতেও ৭ জেলায় হাই অ্যালার্ট, ঝড়-বৃষ্টির সাঁড়াশি আক্রমণ আজ
312
Image Credit : Getty

আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে চলতি মার্চেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশ খানিকটা বেড়ে যেতে পারে তাপমাত্রা।

412
Image Credit : Getty

দিনদুয়েক আগেও বঙ্গের বাতাসে হালকা ঠান্ডার আমেজ ছিল৷ কিন্তু এখন তা সম্পূর্ণ উধাও হতে চলেছে।

512
Image Credit : Getty

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চড়া রোদ ও শুষ্ক বাতাস এর প্রাদুর্ভাব বাড়ছে। দুয়ারে কড়া নাড়ছে গ্রীষ্মের উত্তাপ।

612
Image Credit : Getty

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের সব জেলায় তাপমাত্রা আরও বাড়বে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। ফলে গরমের দাপট আরও বাড়তে পারে।

712
Image Credit : Getty

আজ দক্ষিণবঙ্গে সকাল থেকে মেঘমুক্ত পরিষ্কার আকাশ দেখা গিয়েছে। বেলা বাড়তেই বেড়েছে রোদের তেজ।

812
Image Credit : Getty

কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।

912
Image Credit : Getty

তবে পরিস্থিতি আরও জটিল হতে শুরু করেছে। মাঝ চৈত্রেই এবার কলকাতার তাপমাত্রা ৩৬ ডিগ্রি ছুঁতে পারে। আগামী ৪-৫ দিনে ৪-৬ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা।

1012
Image Credit : Getty

পশ্চিমের জেলাগুলিতে পারদ চল্লিশ ডিগ্রিতে পৌঁছতে পারে। সঙ্গে বইবে গরম হাওয়া। সূর্যের প্রখর তাপে গা-হাত-পা পূর্তে চলেছে। এপ্রিল মাস পড়ার আগেই গরমে নাজেহাল অবস্থা হবে রাজ্যবাসীর।

1112
Image Credit : Getty

দক্ষিণবঙ্গ যখন গরমে পুড়ছে রাজ্যবাসী, উত্তরবঙ্গে তখন বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। যদিও আজ উত্তরবঙ্গের কোনো জেলায় বৃষ্টির কোনো সতর্কতা জারি করা হয়নি। সব জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে।

1212
Image Credit : Getty

কিন্তু আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার থেকে দার্জিলিঙে বৃষ্টি শুরু হবে। এবং সপ্তাহের শেষের দিকে দার্জিলিং, কালিম্পং ছাড়াও জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার, এই ৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। পাশাপাশি দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি এই তিন জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism
Latest Videos
Recommended Stories
Recommended image1
Firhad Hakim: মেয়র পদ ছাড়লেন ফিরহাদ হাকিম, কলকাতা পুরসভাও হাতছাড়া তৃণমূলের!
Recommended image2
Now Playing
Trinamool Congress: ঋতব্রতর বাজিমাত! ভেঙে টুকরো টুকরো মমতার তৃণমূল, দায়িত্ব পেলেন কারা? দেখুন
Recommended image3
Now Playing
Annapurna Bhandar: কারা পাবেন না অন্নপূর্ণা ভাণ্ডারের ৩ হাজার টাকা? কী বললেন মুখ্যমন্ত্রী?
Recommended image4
Kolkata Weather: ঘন্টাখানেকের মধ্যে ঝেঁপে আসছে বৃষ্টি! স্বস্তি পাবে কোন কোন জেলা?
Recommended image5
Jayprakash Majumdar Arrested: গ্রেফতার তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার, শ্লীলতাহানির অভিযোগ
Related Stories
Recommended image1
Weather News: ভয়াবহ বৃষ্টিতে আজ সারাদিন ভিজবে রাজ্য! ঠিক কতদিন চলবে দুর্যোগ?
Recommended image2
Weather Update: রবিতেও ৭ জেলায় হাই অ্যালার্ট, ঝড়-বৃষ্টির সাঁড়াশি আক্রমণ আজ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved