MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • মোদীর উদ্বোধনের পরই গড়াল ইস্ট-ওয়েট ৩ রুটের মেট্রোর চাকা, সপ্তাহে কতদিন মিলবে পরিষেবা?

মোদীর উদ্বোধনের পরই গড়াল ইস্ট-ওয়েট ৩ রুটের মেট্রোর চাকা, সপ্তাহে কতদিন মিলবে পরিষেবা?

East West Metro News: মেট্রোর সম্প্রসারণে আরও একধাপ এগোল কলকাতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে চালু হল কলকাতা ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা। এই রুটে সপ্তাহে কতগুলি মেট্রো মিলবে? কখন থেকে শুরু হবে পরিষেবা? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি।

2 Min read
Author : Moumita Poddar
Published : Aug 23 2025, 06:52 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
চালু হল ইস্ট ওয়েস্ট মেট্রো পরিষেবা
Image Credit : https://x.com/narendramodi

চালু হল ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা

শুক্রবার দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই তিনটি রুটে নতুন মেট্রো প্রকল্পের উদ্বোধন করলেন। একই সঙ্গে তিনি হাওড়ায় একটি সাবওয়ে চালু করলেন এবং নতুন তিনটি মেট্রো করিডরে ট্রেন পরিষেবার সূচনা করেন। যারফলে এখনও শিয়ালদহ থেকে হাওড়ার দূরত্ব পৌঁছল কয়েক মিনিটের ব্যবধানে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
গ্রীণ লাইনে শুরু মেট্রো পরিষেবা
Image Credit : https://x.com/narendramodi

গ্রীণ লাইনে শুরু মেট্রো পরিষেবা

কলকাতা মেট্রোরেলের তরফে আগেই বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছিল যে, প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরই যাত্রী সাধারণের জন্য মিলবে ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা। গ্রীন লাইনে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত এই পরিষেবা মিলবে-সোমবার থেকে শনিবার পর্যন্ত। এবং প্রতিদিন ১৮৬টি মেট্রো (দুই দিক থেকে ৯৩টি করে) চলবে এই রুটে। প্রতি ৮ মিনিট অন্তর পরিষেবা পাবেন যাত্রীরা। প্রথম ট্রেন: সকাল ৬:৩০ হাওড়া ময়দান থেকে। এবং সকাল ৬:৩২ সেক্টর ফাইভ থেকে। শেষ ট্রেন- রাত ৯:৪৫ হাওড়া ময়দান থেকে। এবং রাত ৯:৪৭ মিনিটে সেক্টর ফাইভ থেকে। রবিবার মিলবে ১০৪টি পরিষেবা। ১৫ মিনিট অন্তর মেট্রো। প্রথম মেট্রো সকাল ৯টা, শেষ মেট্রো পরিষেবা পাওয়া যাবে রাত ৯:৪৫ মিনিটে। 

Related Articles

Related image1
উইকএন্ডেও আকাশের মুখভার, নিম্নচাপের জেরে সপ্তাহভর দুর্যোগের পূর্বাভাস
Related image2
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের সক্রিয় ঘূর্ণাবর্ত, কতদিন চলবে এইরকম আবহাওয়া? রইল বিরাট আপডেট
35
কবি সুভাষ – বেলেঘাটা রুটে মেট্রোর সংখ্যা
Image Credit : MODI'S X HANDEL

কবি সুভাষ – বেলেঘাটা রুটে মেট্রোর সংখ্যা

অরেঞ্জ লাইনে মেট্রো পরিষেবা মিলবে ২৫ অগাস্ট সোমবার থেকে। সোমবার থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিন ৬০টি মেট্রো পরিষেবা (দুই দিক থেকে ৩০টি করে) মিলবে। প্রতি ২৫ মিনিট অন্তর পরিষেবা পাওয়া যাবে। 

প্রথম মেট্রো : সকাল ৮টা।

শেষ মেট্রো : রাত ৮টা ৫ মিনিট।

শনিবার ও রবিবার পরিষেবা থাকবে না। 

45
নোয়াপাড়া – জয় হিন্দ বিমানবন্দর
Image Credit : MODI'S X HANDEL

নোয়াপাড়া – জয় হিন্দ বিমানবন্দর

এই রুটেও প্রথম মেট্রো পরিষেবা মিলবে সাধারণ মানুষের জন্য ২৫ অগাস্ট সোমবার থেকে। সোমবার থেকে শুক্রবার প্রতিদিন ১২০টি মেট্রো (দুই দিক থেকে ৬০টি করে) চলবে ইয়েলো লাইনে। ১০ থেকে ১৫ মিনিট অন্তর পরিষেবা পাবেন যাত্রীরা। প্রথম মেট্রো: সকাল ৭:৫৮ মিনিটে। শেষ মেট্রো: রাত ৮টা-তে। এছাড়াও এই রুটেও শনিবার ও রবিবার পরিষেবা থাকবে না।

55
 হাওড়া ময়দান থেকে সরাসরি বিমানবন্দর
Image Credit : MODI'S X HANDEL

হাওড়া ময়দান থেকে সরাসরি বিমানবন্দর

শুক্রবার কলকাতা মেট্রোরেলের নতুন তিনটি রুট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর ফলে হাওড়া ময়দান থেকে সরাসরি মেট্রোরেলে চড়ে যেমন সল্টলেক সেক্টর ফাইভে পৌঁছে যাওয়া যাবে, তেমনই নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরেও পৌঁছে যাওয়া যাবে। ফলে অসংখ্য যাত্রীর সুবিধা হতে চলেছে। অফিসযাত্রীদের যেমন সুবিধা হবে, তেমনই পর্যটকদেরও লাভ হবে।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
কলকাতার খবর
পশ্চিমবঙ্গের খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
Surendranath College: তোলাবাজি? সুরেন্দ্রনাথ কলেজে ইউনিয়ন রুমে উদ্ধার উইপোকায় কাটা টাকা
Recommended image2
TMC Vs TMC: ঋতব্রতকে ঘিরে নতুন সমীকরণ, বুধবারেই কি নতুন তৃণমূল দলের আত্মপ্রকাশ
Recommended image3
Aroop Biswas: মেসি-কাণ্ডে এফআইআর-এর পর তলব, গ্রেফতার হবেন অরূপ বিশ্বাস?
Recommended image4
পিঠেই সংসার, পিঠেই ভালোবাসা! প্রতিবন্ধী স্বামীকে পিঠে বয়ে শুভেন্দুর 'জনতা দরবারে' সুন্দরবনের বধূ
Recommended image5
Now Playing
Mamata Banerjee: মমতার ধর্নামঞ্চে পরাজিত প্রার্থীরা, মাত্র কয়েকজন সাংসদ, অনুপস্থিত বহু বিধায়ক! কী বার্তা পেল তৃণমূল?
Related Stories
Recommended image1
উইকএন্ডেও আকাশের মুখভার, নিম্নচাপের জেরে সপ্তাহভর দুর্যোগের পূর্বাভাস
Recommended image2
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের সক্রিয় ঘূর্ণাবর্ত, কতদিন চলবে এইরকম আবহাওয়া? রইল বিরাট আপডেট
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved