MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • 'রাজ্যের কোনও যুক্তি শুনবে না আদালত..' এই মামলায় হাইকোর্টে জোর ধাক্কা খেল মমতা সরকার

'রাজ্যের কোনও যুক্তি শুনবে না আদালত..' এই মামলায় হাইকোর্টে জোর ধাক্কা খেল মমতা সরকার

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। একটি বিশেষ মামলায় পশ্চিমবঙ্গ সরকারকে কার্যত তুলোধনা করল রাজ্যের হাইকোর্ট। নতুন করে এই মামলায় তৃণমূল সরকারের কোনও যুক্তি শোনা হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।

2 Min read
Author : Parna Sengupta
Published : Dec 09 2025, 10:15 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Image Credit : stockPhoto

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। একটি বিশেষ মামলায় পশ্চিমবঙ্গ সরকারকে কার্যত তুলোধনা করল রাজ্যের হাইকোর্ট। নতুন করে এই মামলায় তৃণমূল সরকারের কোনও যুক্তি শোনা হবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
Image Credit : Getty

কলকাতার গুরুত্বপূর্ণ চিংড়িঘাটা মেট্রো সম্প্রসারণ (Chingrighata metro work) প্রকল্প নিয়ে জটলা অব্যাহত। সম্প্রতি এ প্রসঙ্গে সংসদে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, চিংড়িঘাটা মেট্রো সম্প্রসারণ জমিজটের কারণে আটকে আছে এবং রাজ্যের পক্ষ থেকে সহযোগিতা মিলছে না।

Related Articles

Related image1
Kolkata Metro: পুজোর মুখেই বড় খবর, শনি-রবিতেও নোয়াপাড়া-বিমানবন্দর রুটে ছুটবে মেট্রো
Related image2
Kolkata Metro: দক্ষিণেশ্বর স্টেশনে বন্ধ মেট্রো! চলছে রক্ষণাবেক্ষণের কাজ, বরানগর থেকে পরিষেবা চালু হলেও চূড়ান্ত ভোগান্তি যাত্রীদের
37
Image Credit : Asianet News

রেলমন্ত্রী রাজ্য সরকারকেই পদক্ষেপ করতে বলেছেন। এবার চিংড়িঘাটার মেট্রোর কাজ নিয়ে হাইকোর্টের (Calcutta High Court) প্রশ্নের মুখে রাজ্যের ভূমিকা।

47
Image Credit : Getty

চিংড়িঘাটা প্রজেক্ট নিয়ে কড়া হাইকোর্ট

এদিন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পালের বেঞ্চে এই মামলা উঠলে মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে রাজ্যের বৈঠক হওয়ার পরও কেন কিছু কার্যকর হল না? সেই প্রশ্ন তোলেন বিচারপতি। ট্রাফিক ব্লক করে কাজ করতে হবে, বলে আদালতে জানায় রাজ্য।

57
Image Credit : Asianet News

এর আগের শুনানিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে তলব করে। প্রকল্পের জটিলতা কীভাবে দূর করা যায়, সেই বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছিল আদালত। রাজ্যের পক্ষ থেকে এদিন এজি বলেন, “যে জায়গায় ব্লক করা হবে, সেখানে অসুবিধাটা হল, অ্যাম্বুল্যান্স পর্যন্ত যাতায়াত করতে পারবে না।”

67
Image Credit : Facebook

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বলেন, “এটা একটা প্রেস্টিজিয়াস প্রজেক্ট। এটা হলে রাজ্যেরই মানুষের সুবিধা হবে। অথচ আপনারা ট্রাফিক ব্লকের কারণ দেখাচ্ছেন?” তিনি আরও বলেন, “যে সমস্যার কথা বলছেন, সেটা রাজ্য এতদিনে অনুধাবন করল? নিশ্চয়ই নয়? এটা তো যে কোনও সময়ই হবে। যখনই এই কাজ হোক, তখনই এমন সমস্যা হবে।” এই কারণে এমন প্রজেক্ট কেন আটকে থাকবে? সেই প্রশ্ন তোলেন বিচারপতি।

77
Image Credit : our own

আদালতের নির্দেশ, আগামী বৃহস্পতিবার রাজ্যকে নতুন করে আদালতকে ডেট বা দিনক্ষণ জানাতে হবে। রাজ্যের নতুন যুক্তি আদালত শুনবে না স্পষ্ট করা হয়েছে। আগে ওই কাজের দ্রুত রূপায়ণের ব্যবস্থা করতে রাজ্যকে পদক্ষেপ করার নির্দেশ আদালতের।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
TMC Vs TMC: কুণালের 'লিপস্টিক কাকিমা'র পাল্টা 'কাঁপুনি কাকু'! কালীঘাট বনাম ঋতব্রত তৃণমূলের নামযুদ্ধ শুরু
Recommended image2
Nabanna Holiday: সেপ্টেম্বর থেকেই পুজোর ছুটি! সরকারি কর্মীদের জন্য নতুন হলিডে লিস্ট নবান্নের?
Recommended image3
Madrasa Closd: বেআইনি কিছুই চলবে না, ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশের পর কড়া বার্তা দিলীপ ঘোষের
Recommended image4
নাম বদলের ছায়ায় মার্কস-লেনিন-হো চি মিন! কলকাতার একাধিক রাস্তা নিয়ে বড় সিদ্ধান্ত
Recommended image5
WB Weather Update: গণেশ পুজায় মেঘমুক্ত আকাশ, কিন্তু দুর্গাপুজোয় কি অসুর হবে বৃষ্টি? আলিপুরের পূর্বাভাসে চিন্তার ভাঁজ!
Related Stories
Recommended image1
Kolkata Metro: পুজোর মুখেই বড় খবর, শনি-রবিতেও নোয়াপাড়া-বিমানবন্দর রুটে ছুটবে মেট্রো
Recommended image2
Kolkata Metro: দক্ষিণেশ্বর স্টেশনে বন্ধ মেট্রো! চলছে রক্ষণাবেক্ষণের কাজ, বরানগর থেকে পরিষেবা চালু হলেও চূড়ান্ত ভোগান্তি যাত্রীদের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved