MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Indus Waters Treaty
TN DA Hike
SSC CASE
Bekar Bhata
Annapurna Yojana
Annapurna Bhandar Online Application
Punjab DA Hike
Janmashtami 2026 Date
8th Pay Commission
West Bengal DA Date
Kolkata Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Kolkata Metro TBM Durga: পাতালপথে ফের সাফল্য কলকাতা মেট্রোর, ভিক্টোরিয়ায় মাটি ফুঁড়ে বেরল 'দুর্গা'

Kolkata Metro TBM Durga: পাতালপথে ফের সাফল্য কলকাতা মেট্রোর, ভিক্টোরিয়ায় মাটি ফুঁড়ে বেরল 'দুর্গা'

Kolkata Metro TBM Durga: পাতালপথে ফের নজির গড়ল কলকাতা মেট্রো। শহরের মেট্রোর মুকুটে জুড়ল আরও একটি সাফল্যের পালক। কী হলো? ভিক্টোরিয়া মেমোরিয়াল স্টেশনের কাছে মাটি ফুঁড়ে বেরলো ‘দুর্গা’। তারপর কী হলো জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।। 

2 Min read
Author : Moumita Poddar
Published : Jul 10 2026, 04:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
কলকাতা মেট্রোয় বিপ্লব!
Image Credit : AI image - Gemini

কলকাতা মেট্রোয় বিপ্লব!

ব্লু-অরেঞ্জ, ইয়েলোর পর কলকাতা মেট্রোরেলের মুকুটে ফের আরও একটি সাফল্যের মুকুট। এবার কোনওরকম বিপর্যয়-ধস ছাড়াই ১.৭ কিলোমিটার ভূর্গভস্ত রাস্তা খুঁড়ল টানেল বোরিং মেশিন 'দুর্গা।' এই বিষয়ে মেট্রোরেল সূত্রে খবর, কোনওরকম ক্ষতি ছাড়া এই কাজ সম্ভব হয়েছে। তার ফলে স্বাভাবিকভাবে আরও গতিশীল হল মেট্রো। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
পাতালগর্ভে বন্দে মাতরম ধ্বনি
Image Credit : Asianet News

পাতালগর্ভে বন্দে মাতরম ধ্বনি

কলকাতার পাতালপথে এহেন সাফল্যে উচ্ছ্বসিত জোকা-ইডেন পার্পল লাইনে মেট্রো রুটের কাজে যুক্ত সকলে। পাতালগর্ভে বন্দে মাতরম ধ্বনি দিয়ে ওঠেন তাঁরা। জানা গিয়েছে, শহরের গণপরিবহণ ব্যবস্থাকে আরও আধুনিক ও গতিশীল করে তুলতে জোকা–এসপ্ল্যানেড মেট্রো করিডরের নির্মাণকাজে আরও এক গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করল মেট্রো রেল কলকাতা। টানেল বোরিং মেশিন (TBM) ‘দুর্গা’-র ব্রেকথ্রু-তে কোনওরকম ক্ষয়ক্ষতিহীন ভাবেই শুরু হলো পার্পল লাইনের মেট্রোর কাজ। 

Related Articles

Related image1
Asha Workers: মাসের শুরুতেই অ্যাকাউন্টে ঢুকবে বর্ধিত বেতন, কাদের জন্য বিজ্ঞপ্তি জারি সরকারের?
Related image2
Sheikh Hasina Controversy: 'পলাতক' তকমা ঘোচাতে উদ্যোগী হাসিনা, দেশে ফিরছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী
35
জোকা–এসপ্ল্যানেড মেট্রো করিডর
Image Credit : Asianet News

জোকা–এসপ্ল্যানেড মেট্রো করিডর

জোকা–এসপ্ল্যানেড মেট্রো করিডর কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প। দীর্ঘদিন ধরে এই প্রকল্পের কাজ ধাপে ধাপে এগিয়ে চলেছে। বিশেষ করে খিদিরপুর থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত ভূগর্ভস্থ সুড়ঙ্গ নির্মাণের কাজ অত্যন্ত জটিল ও প্রযুক্তিনির্ভর হওয়ায় এই অংশের অগ্রগতি ছিল বিশেষভাবে গুরুত্বপূর্ণ। ‘দুর্গা’-র সাফল্যে আরও একধাপ এগোল সেই কাজ। 

45
টিবিএম ‘দুর্গা’র সাফল্যে উচ্ছ্বসিত মেট্রোরেল কর্তৃপক্ষ
Image Credit : Asianet News

টিবিএম ‘দুর্গা’র সাফল্যে উচ্ছ্বসিত মেট্রোরেল কর্তৃপক্ষ

মেট্রো সূত্রে জানা গেছে, ২০২৫ সালের ১০ জুলাই খিদিরপুর থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত অংশে টানেল নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল। সেই কাজেরই উল্লেখযোগ্য সাফল্য হিসেবে টিবিএম ‘দুর্গা’ সফলভাবে নির্ধারিত সুড়ঙ্গপথ সম্পূর্ণ করে ব্রেকথ্রু পর্যায়ে পৌঁছেছে। এই সাফল্য শুধু প্রকৌশলগত দক্ষতারই প্রমাণ নয়, বরং জোকা–এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পের দ্রুত অগ্রগতিরও প্রতীকও বলে জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ। 

55
কবে থেকে চালু হবে জোকা–এসপ্ল্যানেড মেট্রো ?
Image Credit : Asianet News

কবে থেকে চালু হবে জোকা–এসপ্ল্যানেড মেট্রো ?

টানেল বোরিং মেশিন বা টিবিএম আধুনিক ভূগর্ভস্থ সুড়ঙ্গ নির্মাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রযুক্তি। মাটির গভীরে নিরাপদ ও নির্ভুলভাবে সুড়ঙ্গ নির্মাণে এই যন্ত্রের ভূমিকা অপরিসীম। ‘দুর্গা’-র সফল ব্রেকথ্রুর মাধ্যমে প্রকল্পের অন্যতম কঠিন ধাপ সম্পন্ন হওয়ায় আগামী দিনে এই করিডরের কাজ আরও দ্রুত এগিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। জোকা–এসপ্ল্যানেড মেট্রো চালু হলে দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকার সঙ্গে শহরের কেন্দ্রস্থলের যোগাযোগ আরও সহজ ও দ্রুত হবে। যানজট কমবে, যাত্রীদের সময় সাশ্রয় হবে এবং শহরের গণপরিবহণ ব্যবস্থায় নতুন গতি আসবে।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
SSC দুর্নীতির পর্দা ফাঁস! পার্থ-সুবীরেশদের ‘চাকরি বেচার’ কাহিনি, ৪ ঘণ্টায় কী বললেন রাজসাক্ষী
Recommended image2
Kolkata Weather: খেল দেখাবে ঘূর্ণাবর্ত! আজ বিকেল থেকে কলকাতায় ঝেঁপে বৃষ্টি? জানুন আবহাওয়ার খবর
Recommended image3
Humayun Kabir IPS: প্রাক্তন তৃণমূল বিধায়ককে নোটিস ধরাল পুলিশ! ক্যামাক স্ট্রিট কাণ্ডে প্রাক্তন আইপিএস হুমায়ুনকে দিতে হবে থানায় হাজিরা
Recommended image4
Nabanna Hike: পুজোর আগেই ঢুকবে! ৬২ লক্ষ উপভোক্তা আগামীকাল থেকেই পাবেন ১৫০০ টাকার ভাতা
Recommended image5
Now Playing
Mobile Ban: 'ভোট কমলেও কঠিন সিদ্ধান্ত নেব!' বাংলায় ক্লাস ১২ পর্যন্ত বন্ধ হচ্ছে মোবাইল? ইঙ্গিত মুখ্যমন্ত্রীর
Related Stories
Recommended image1
Asha Workers: মাসের শুরুতেই অ্যাকাউন্টে ঢুকবে বর্ধিত বেতন, কাদের জন্য বিজ্ঞপ্তি জারি সরকারের?
Recommended image2
Sheikh Hasina Controversy: 'পলাতক' তকমা ঘোচাতে উদ্যোগী হাসিনা, দেশে ফিরছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved