MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ranu Mondal Video Viral
Bay Leaf Advantages in Smartphone
West Bengal DA
8th Pay Commission
Ration Cards
Bengal Richest Person
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • মসৃণ পরিষেবা দিতে ব্লু লাইনে থার্ড রেলের আপগ্রেড, সিঙ্গাপুর-বার্লিনের সঙ্গে এবার দৌড়বে কলকাতা মেট্রোও

মসৃণ পরিষেবা দিতে ব্লু লাইনে থার্ড রেলের আপগ্রেড, সিঙ্গাপুর-বার্লিনের সঙ্গে এবার দৌড়বে কলকাতা মেট্রোও

Kolkata Metro Rail News: মেট্রোরেলের উন্নয়নে এগলো আরও একধাপ। বিশ্বের সেরা সব আধুনিক মেট্রো শহরকে টেক্কা দিতে এবার পায়ে পা মেলাল কলকাতা মেট্রোও। কী পদক্ষেপ নিলো? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো  গ্যালারি… 

2 Min read
Author : Moumita Poddar
| Updated : Jul 28 2025, 05:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
কলকাতা মেট্রোয় আধুনিক অ্যালুমিনিয়ামের থার্ড রেল
Image Credit : Asianet News

কলকাতা মেট্রোয় আধুনিক অ্যালুমিনিয়ামের থার্ড রেল

বিশ্বের একাধিক আধুনিক শহর যেমন সিঙ্গাপুর, লন্ডন, মস্কো, বার্লিন, মিউনিখ ও ইস্তাম্বুলের পর এবার সেই তালিকায় জায়গা করে নিল কলকাতা মেট্রোও। কলকাতা মেট্রোরেলের মুকুটে নয়া পালক। যুক্ত হল বিদ্যুৎ খরচ বাঁচিয়ে আধুনিক অ্যালুমিনিয়ামের থার্ড রেলের সফল ট্রায়াল রান। এবার কলকাতা মেট্রোয়। দীর্ঘ ৩৮ বছরের অপেক্ষার অবসান। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
থার্ড রেল পরিবর্তনের কাজ সফলভাবে শেষ
Image Credit : Asianet News

থার্ড রেল পরিবর্তনের কাজ সফলভাবে শেষ

২০২৪ সালে জার্মানির হামবুর্গ বন্দর থেকে সমুদ্রপথে অ্যালুমিনিয়াম থার্ড রেল কলকাতা বন্দরে এসে পৌঁছায়। এর পর গিরিশ পার্ক ও ময়দানের ওয়াই-সাইডিং অংশে পরীক্ষামূলকভাবে এই রেল স্থাপন করা হয়। সাফল্যের পরেই শুরু হয় মূল লাইনের কাজ। প্রথম পর্যায়ে শ্যামবাজার থেকে মহানায়ক উত্তমকুমার (ডাউন লাইন) এবং শ্যামবাজার থেকে পার্ক স্ট্রিট (আপ লাইন) পর্যন্ত প্রায় ১৯.৬ কিমি অংশে রেলের বদল সম্পূর্ণ হয়েছে। মহানায়ক উত্তমকুমার স্টেশন এলাকায় থার্ড রেল পরিবর্তনের কাজ সফলভাবে শেষ হয়েছে।

Related Articles

Related image1
বৃষ্টি মাথায় নবান্ন অভিযানে পুলিশি বাধা, রাস্তায় বসেই বিক্ষোভ আন্দোলনকারীদের
Related image2
'অপারেশন মহাদেবের' সাফল্য ভারতীয় সেনার, এনকাউন্টারে খতম লস্কর-ই তৈবার ৩ জঙ্গি
35
মেট্রো রুটে স্টিলের তৈরি বিদ্যুৎ পরিবাহী থার্ড রেল বদলে ফেলা হল
Image Credit : Asianet News

মেট্রো রুটে স্টিলের তৈরি বিদ্যুৎ পরিবাহী থার্ড রেল বদলে ফেলা হল

উন্নত প্রযুক্তি ও শক্তি সাশ্রয়ের দিশায় এক যুগান্তকারী পদক্ষেপ নিল কলকাতা মেট্রো। দীর্ঘ ৩৮ বছর পর, ব্লু লাইন তথা উত্তরে-দক্ষিণে চলা মেট্রো রুটে স্টিলের তৈরি বিদ্যুৎ পরিবাহী থার্ড রেল বদলে ফেলা হল উচ্চ পরিবাহী অ্যালুমিনিয়াম থার্ড রেল দিয়ে। মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, এই পরিবর্তনের ফলে প্রতি কিলোমিটার রুটে বছরে প্রায় ১ কোটি টাকার বিদ্যুৎ সাশ্রয় হবে, যা প্রায় ৮৪% শক্তি অপচয় রোধ করবে। দ্বিতীয় পর্যায়ে পার্ক স্ট্রিট থেকে মহানায়ক উত্তমকুমার (আপ লাইন) এবং শ্যামবাজার থেকে দমদম (আপ ও ডাউন লাইন) পর্যন্ত থার্ড রেল পরিবর্তনের কাজ চলছে। এটি ডিসেম্বর ২০২৫-এর মধ্যেই সম্পূর্ণ হবে বলে আশাবাদী কর্তৃপক্ষ। তৃতীয় পর্যায়ে মহানায়ক উত্তমকুমার থেকে কবি সুভাষ পর্যন্ত রুটে অ্যালুমিনিয়াম থার্ড রেল বসানোর পরিকল্পনা অনুমোদিত হয়েছে। 

45
পরিষেবার মান ও দক্ষতা বাড়াতে একাধিক পদক্ষেপ
Image Credit : Getty

পরিষেবার মান ও দক্ষতা বাড়াতে একাধিক পদক্ষেপ

এই অত্যাধুনিক রেল বিদ্যুৎ পরিবহনে অধিক সক্ষম হওয়ায় গাড়ির ত্বরণ বাড়াবে, ফলে ট্রিপের সময় কমবে এবং পিক আওয়ারে দ্রুত পরিষেবা চালানো সম্ভব হবে। এতে পরিষেবার মান ও দক্ষতা বাড়বে। পরিবর্তনের কাজ হয়েছে রাতের অ-কমার্শিয়াল সময়ে, যাতে দিনের পরিষেবা একেবারেই ব্যাহত না হয়। প্রতিদিন ১৫০-২০০ জন শ্রমিক এক বছরের বেশি সময় ধরে এই কাজ করেছেন। পুরো কাজের তত্ত্বাবধানে ছিলেন ডেপুটি চিফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার (রক্ষণাবেক্ষণ) শ্রী সুমিত কায়াল এবং সিনিয়র সেকশন ইঞ্জিনিয়ার শ্রী অভিষেক ভার্মা। 

55
আরও মৃসণ হবে কলকাতা মেট্রো পরিষেবা
Image Credit : Getty

আরও মৃসণ হবে কলকাতা মেট্রো পরিষেবা

বিশেষজ্ঞদের মতে, অ্যালুমিনিয়াম থার্ড রেল রক্ষণাবেক্ষণে সহজ, ওয়েল্ডিং ছাড়াই জোড়ার কাজ সম্ভব, এবং স্প্লাইস জয়েন্ট প্রযুক্তির মাধ্যমে রেল যুক্ত করা যায়। ফলে টানেলের মধ্যে তাপ উৎপাদন কমবে, এবং কলকাতার মত আর্দ্র ও উষ্ণ শহরে এর উপকারিতা অনেক বেশি।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Surendranath College Incident: "আমাকে ইস্তফা দিতে বাধ্য করা হয়েছে!" মুখ খুললেন সুরেন্দ্রনাথ কলেজের প্রিন্সিপাল
Recommended image2
School Holidays: শনি-রবি-সোম টানা ছুটি! পরের বৃহস্পতিবারও কি স্কুল ছুটি? কী বলছে শিক্ষা দফতর?
Recommended image3
নন্দীগ্রাম না রেজিনগর, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভায় প্রত্যাবর্তনের জন্য কোনটি সবথেকে নিরাপদ আসন? দেখুন ছবিতে
Recommended image4
Annapurna Bhandar: অন্নপূর্ণা প্রকল্পে এবার মিলবে সাড়ে চারহাজার টাকা! কারা পাবেন? জানুন এক ক্লিকে
Recommended image5
Cal HC On Mamata Banerjee: হাইকোর্টের ডিভিশন বেঞ্চে ধাক্কা কালীঘাট তৃণমূলের, মিলল না মমতা বন্দ্যোপাধ্যায়ের সভার অনুমতি
Related Stories
Recommended image1
বৃষ্টি মাথায় নবান্ন অভিযানে পুলিশি বাধা, রাস্তায় বসেই বিক্ষোভ আন্দোলনকারীদের
Recommended image2
'অপারেশন মহাদেবের' সাফল্য ভারতীয় সেনার, এনকাউন্টারে খতম লস্কর-ই তৈবার ৩ জঙ্গি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved