MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • রাতভোর বৃষ্টিতে ভিজল কলকাতা-শহরতলি, দোসর মেঘগর্জন, আজ সারাদিন কেমন থাকবে আবহাওয়া?

রাতভোর বৃষ্টিতে ভিজল কলকাতা-শহরতলি, দোসর মেঘগর্জন, আজ সারাদিন কেমন থাকবে আবহাওয়া?

সেভাবে পূর্বাভাস ছিল না। তবে হাওয়া অফিস বলেছিল সপ্তাহান্তে বৃষ্টি হতে পারে। বৃষ্টি এল। ভিজল কলকাতা থেকে শহরতলি। শুক্রবার সারা রাত ধরে বৃষ্টিতে তাপমাত্রাও নামল কিছুটা। তবে কেমন যাবে সারাদিন, জেনে নিন।

1 Min read
Author : Parna Sengupta
Published : May 31 2024, 06:32 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Image Credit : stockPhoto

আগামী দুই থেকে তিন দিনে কেরল সহ ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলিতে প্রবেশ করবে মৌসুমী বায়ু। একথা জানিয়েছে দিল্লির মৌসম ভবন।সবকিছু ঠিক থাকলে আগামী ১০ জুনের মধ্যে বাংলায় প্রবেশ করবে বর্ষা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
Image Credit : stockPhoto

তবে তার আগে বর্ষার স্বাদ দিয়েছে ঘূর্ণিঝড় রেমাল। তার পরে অবশ্য আবহাওয়া শুষ্ক থাকলেও শুক্রবার সারারাত বৃষ্টি হল দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।

37
Image Credit : stockPhoto

দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বইবে ঝোড়ো হাওয়া। চলতি সপ্তাহের শেষের দিকে ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃহস্পতিবার আংশিক মেঘলা আকাশ সহ দমকা ঝোড়ো হাওয়া বয় পূর্ব মেদিনীপুর জেলার দিঘা থেকে রাজ্যের প্রায় সর্বত্রই।

47
Image Credit : stockPhoto

শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

57
Image Credit : Asianet News

আগামী কয়েক দিন কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে কলকাতা ও সংলগ্ন এলাকার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। তবে অস্বস্তি বজায় থাকবে।

67
Image Credit : Asianet News

কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার পাশাপাশি দিঘা সহ সমগ্র পূর্ব মেদিনীপুর জেলার তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকার কারণে আর্দ্রতা জনিত অস্বস্তি বজায় রয়েছে।

77
Image Credit : Getty

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শনিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই দিন দার্জিলিং, জলপাইগু়ড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Weather Update: পুজোর মুখে টানা ৭ দিন বৃষ্টির পূর্বাভাস, ঝোড়ো হাওয়া, কোন কোন জেলায় ভারী বৃষ্টি?
Recommended image2
কাল থেকে টানা ৩ দিনের ছুটি! সোমবারও কি বন্ধ? নবান্নের নয়া হলিডে লিস্টে বিরাট আপডেট
Recommended image3
সোশ্যালে এখনও জ্বলজ্বল করছে ‘All India Trinamool Congress’! মমতা-অভিষেকের ছবি, ভিডিও পোস্ট
Recommended image4
SIT ON SRFTI Case: SRFTI- এর ঘটনায় সিট গঠন রাজ্য সরকারের, বিজ্ঞপ্তি প্রকাশ স্বরাষ্ট্র দফতরের
Recommended image5
SSC Scam: নিয়োগ দুর্নীতি মামলার ভবিষ্যৎ কী? SIT ভেঙে দেওয়ার সিদ্ধান্তে তাৎপর্যপূর্ণ মন্তব্য বিচারপতি সিনহার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved