MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
EPFO Wage Ceiling
Kolkata Weather Update
HAL Tejas Handover
Cyclone Arnab Update
Mamata Banerjee New Party Name & Symbol
Ajker Rashifal
Annapurna Yojana
Samsung Galaxy A08
IRCTC Train Cancel
Radha Ashtami 2026 Date
Digital Birth Certificate
What is APAAR ID Card?
Ajker Bangla Khobar Live
  • Home
  • West Bengal
  • Kolkata
  • সেপ্টেম্বরে ঢুকবে না লক্ষ্মীর ভাণ্ডার? নিয়ম না মানা হলে টাকা বন্ধ করে দেবে নবান্ন! বিজ্ঞপ্তি দেখেছেন কি?

সেপ্টেম্বরে ঢুকবে না লক্ষ্মীর ভাণ্ডার? নিয়ম না মানা হলে টাকা বন্ধ করে দেবে নবান্ন! বিজ্ঞপ্তি দেখেছেন কি?

লক্ষ্মীর ভান্ডারের গ্রাহকদের জন্য বেশ চমকে দেওয়ার মতই খবর মিলেছে। মিলেছে নয়া আপডেট। এটা সত্যি যে বাংলায় লক্ষ্মীর ভান্ডার বেশ জনপ্রিয় একটি প্রকল্প। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হল যে এবার থেকে এই নিয়মগুলো অবশ্যই মেনে চলতে হবে! জানেন তো নিয়মগুলো?

2 Min read
Author : Parna Sengupta
Published : Aug 20 2025, 05:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
Image Credit : Asianet News

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মহিলাদের হাত খরচের জন্য চালু করেছিলেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। তবে লক্ষ্য করলে দেখা যাবে পশ্চিমবঙ্গে এখনো অনেক পরিবার রয়েছে যাদের কাছে সরকারের তরফ থেকে দেওয়া এই ১০০০ অথবা ১২০০ টাকা সংসার চালানোর ক্ষেত্রেও অনেকটাই সাহায্য করে থাকে। যে কারণেই প্রতিমাসের শুরু থেকেই তারা তাকিয়ে থাকেন টাকার জন্য।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29
Image Credit : Social Media

লক্ষীর ভান্ডার প্রকল্প সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। এই প্রকল্পের আওতায় প্রথম দিকে সাধারণ শ্রেণীর মহিলাদের প্রতি মাসে ৫০০ টাকা এবং তপশিলি জাতি ও উপজাতি শ্রেণীর মহিলাদের প্রতি মাসে ১০০০ টাকা করে দেওয়া হতো। বর্তমানে টাকার পরিমাণ বৃদ্ধি করে করা হয়েছে যথাক্রমে ১০০০ টাকা ও ১২০০ টাকা। 

Related Articles

Related image1
Lakshmi Bhandar: আবেদন করেও মিলছে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা? কারণ জানালেন খোদ মুখ্যমন্ত্রী
Related image2
Lakshmir Bhandar: অগাস্টেই কি বাড়ছে গ্রাহকের সংখ্যা? লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রীর
39
Image Credit : Asianet News

রাজ্যের বহু মহিলা রয়েছেন যারা এই প্রকল্পের টাকা পেতে মুখিয়ে থাকেন। কবে প্রকল্পের টাকা অ্যাকাউন্টে ঢুকবে তার জন্য তাদের তর সয় না বললেই চলে। রাজ্যে ক্ষমতায় আসার পর তৃণমূল কংগ্রেস সরকার একাধিক জনমুখী প্রকল্প চালু করেছে। এই প্রকল্পগুলির মধ্যে সবথেকে জনপ্রিয় প্রকল্প হল লক্ষীর ভান্ডার।

49
Image Credit : stockPhoto

মাস কয়েক আগে পর্যন্ত প্রকল্পের টাকা উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকতে অনেকটাই সময় নিচ্ছিল। তবে পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেই টাকা এখন মাসের শুরুর দিকেই অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়েছে। যদি মাসের শুরু অর্থাৎ ১ তারিখ ছুটির দিন না হয় তাহলে ওই দিনই সরকারের তরফ থেকে টাকা প্রদানের প্রক্রিয়া শুরু হয়ে যায়।

59
Image Credit : Social media

রাজ্য সরকারের তরফে নতুন নিয়ম সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে। এবার থেকে সরকারি এই প্রকল্পের আবেদনকারীদের ব্যাঙ্কের সিঙ্গল অ্যাকাউন্ট অবশ্যই থাকতে হবে। এই নয়া নির্দেশের কথা জানানো হয়েছে নবান্নের তরফে।

69
Image Credit : stockPhoto

জয়েন্ট অ্যাকাউন্ট নিয়ে একাধিক সমস্যা তৈরি হয়েছে, তার জন্যই এই নির্দেশ বলে নবান্ন সূত্রে খবর। জানা যাচ্ছে, অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছিল, জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে মূল আবেদনকারী টাকা নেওয়ার আগে পরিবারের অন্য কেউ সেই টাকা তুলে নিচ্ছে।

79
Image Credit : stockPhoto

আধার সংযুক্তিকরণের ওপরেও বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে। খাদ্যসাথী বা স্বাস্থ্যসাথী সহ বিভিন্ন প্রকল্প গুলিতে আধার সংযুক্তিকরণ আরও বাড়াতে হবে বলে জানিয়েছে নবান্ন।

89
Image Credit : Asianet News

নবান্নের তরফে জানানো হয়েছিল, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অন্তর্ভুক্ত হতে গেলে স্বাস্থ্যসাথী কার্ড, আধার কার্ড এবং অন্য জাতিভুক্ত হলে সেই জাতির শংসাপত্র থাকা বাধ্যতামূলক। তবে এখন আর সেই বাধ্যবাধকতা নেই বলেই জানা গিয়েছে। স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও আবেদন করতে পারবেন লক্ষ্মীর ভান্ডারের জন্য বলে জানিয়েছে নবান্ন।

99
Image Credit : Getty

মমতা বন্দ্যোপাধ্যায় বারবারই বলেছিলেন, এই প্রকল্পে বাড়ির মেয়েদের একেবারে নিজেদের রোজগার। এই টাকার জন্য কারও কাছে হাত পাতার দরকার নেই। মহিলাদের মুখে হাসি ফোটাতে চেয়েই এই প্রকল্পের ঘোষণা করেছিলেন তিনি। আর এবার সেই মহিলাদের কথা মাথায় রেখেই বদল করা হচ্ছে প্রকল্পের নিয়মে।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.in Preferred topics -- Politics, Lifestyle, Offbeat News Languages- Bengali, Hindi, English Educational qualification- Master's Degree in Journalism
মমতা বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর
বাংলা খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Kunal Ghosh: উপনির্বাচনের আগে নন্দীগ্রাম-রেজিনগর নিয়ে ফের তোপ কুণালের! এবার কী বললেন?
Recommended image2
Kolkata Weather Alart: সাবধান কলকাতা! আকাশে ১৮ কিমির বেশি উঁচু মেঘের স্তম্ভ, এদিকে সাগরে শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ
Recommended image3
Durga Puja 2026: “ধুনুচির ছন্দে আগমনী" হরকুটির রায়-ব্যানার্জি বাড়িতে অভিনব সেলিব্রেশন! তরুণ প্রজন্মের ভিড়, কী জানালেন উদ্যোক্তারা?
Recommended image4
মমতাকে হারানোর নির্দেশ এসেছিল অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিস থেকে, বিস্ফোরক দাবি ঋতব্রতর
Recommended image5
Cyclone Arnab: সাগরে ঘনীভূত নিম্নচাপ, ঘূর্ণিঝড় ‘অর্ণব’ কি তৈরি হবে? বাংলায় কতটা প্রভাব
Related Stories
Recommended image1
Lakshmi Bhandar: আবেদন করেও মিলছে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা? কারণ জানালেন খোদ মুখ্যমন্ত্রী
Recommended image2
Lakshmir Bhandar: অগাস্টেই কি বাড়ছে গ্রাহকের সংখ্যা? লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিশেষ ঘোষণা মুখ্যমন্ত্রীর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved