MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • Lakshmi Bhandar: আবেদন করেও মিলছে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা? কারণ জানালেন খোদ মুখ্যমন্ত্রী

Lakshmi Bhandar: আবেদন করেও মিলছে না লক্ষ্মীর ভাণ্ডারের টাকা? কারণ জানালেন খোদ মুখ্যমন্ত্রী

পশ্চিমবঙ্গের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধাভোগী মহিলারা নতুন আপডেটের জন্য অপেক্ষা করছেন। শেষ দুয়ারে সরকারের আবেদনকারীরা কবে থেকে ভাতা পাবেন সেই বিষয়ে মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন। জেনে নিন সকল নতুন তথ্য।

2 Min read
Author : Sayanita Chakraborty
Published : Aug 07 2025, 08:45 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : social media

রাজ্যের বিভিন্ন প্রকল্প ও ভাতা

মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে একের পর এক ভাতা চালু করেছেন। নানান প্রকল্পের উদ্বোধনও করেন। যার দ্বারা এই রাজ্যের পড়ুয়া থেকে বৃদ্ধ সকলে উপকৃত হচ্ছেন। প্রতি মাসে মেলে ভাতার টাকা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : Asianet News

বিভিন্ন ভাতা

এই সকল ভাতার মধ্যে আছে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, যুবশ্রীর মতো ভাতা। তবে এই সকল ভাতার মধ্যে বেশি খ্যাত লক্ষ্মীর ভাণ্ডার। এই ভাতা পেয়ে থাকেন রাজ্যের মহিলারা।

Related Articles

Related image1
'লক্ষ্মীর ভাণ্ডার নিলে রাস্তার এমন দশাই হবে', খারাপ রাস্তা পরিদর্শনে গিয়ে বিতর্কে বিডিও
Related image2
লক্ষ্মীর ভাণ্ডারে নয়া সুবিধা! সেপ্টেম্বর থেকে বাড়তে পারে টাকাও? খুশির খবর শোনালেন মমতা
36
Image Credit : social media

লক্ষ্মীর ভাণ্ডার

রাজ্যের ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা পেয়ে থাকেন লক্ষ্মীর ভাণ্ডার ভাতা। সাধারণ জাতির মহিলারা ১০০০ টাকা ও তপশিলি জাতির মহিলার পান ১২০০ টাকা করে। দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে বাড়বে এই ভাতা। এবার থেকে মহিলারা ১৫০০ টাকা ও তপশিলি জাতির মহিলার পান ১৮০০ করে পাবেন। তবে, আপাতত এই নিয়ে কোনও নিশ্চিত খবর নেই।

46
Image Credit : facebook

কবে মিলবে ভাতা

এরই মাঝে এক জটিলতা সমাধান করলেন খোদ মুখ্যমন্ত্রী। শেষ দুয়ারে সরকারে অনেকেই লক্ষ্মীর ভাণ্ডারের জন্য আবেদন করেছেন। কিন্তু, এখনও পাচ্ছেন না ভাতা। এই নিয়ে রাজ্যবসীর মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। এই বিষয় জানালেন খোদ মুখ্যমন্ত্রী। সদ্য এক সভায় এই নিয়ে মন্তব্য করেন।

56
Image Credit : facebook

মুখ্যমন্ত্রী বক্তব্য

মুখ্যমন্ত্রী বলেন, ‘আমাদের এখানে বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার ৯ লাখ ২৫ হাজার মা বোনেরা পায়। অন্য রাজ্যে যারা বড় বড় কথা বলেছিল, তাদের নিয়ম আছে। নানা রকম রেস্ট্রিকশন রয়েছে। বাড়িতে স্কুটি থাকলে হবে না। পাকা বাড়ি হলে হবে না। ফোন থাকলে হবে না। একজন পায় সেখানে। আমাদের এখানে সবাই পায়।’

66
Image Credit : Asianet News

কবে পাবেন লক্ষ্মীর ভাণ্ডার

লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে তিনি বলেন, ‘২৫ বছর বয়স থেকে শুরু হয়ে সারাজীবন লক্ষ্মীর ভাণ্ডার চলবে। মা-বোনেরা নিশ্চিন্তে থাকুন। সারাজীবন পাবেন। ….শেষ দুয়ারে সরকারের যে সকল আবেদন জমা পড়েছে তার ৯০ শতাংশ কাজ হয়ে গিয়েছে। বাকি ১০ শতাংশ কাজ বাকি। তা সম্পন্ন হলে ডিসেম্বর থেকে মিলবে ভাতা।’

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jadavpur Protest: "আমাদের অনেক কমরেডদের মেরেছে!" যাদবপুর ক্যাম্পাসে 'স্যালুট কিষেনজি' স্লোগানের তীব্র বিরোধিতা করল এসএফআই
Recommended image2
e-Kyc Ayushman Bharat Card: আয়ুস্মান ভারত কার্ড হাতে পেতে জরুরি ই-কেওয়াইসি, রইল লাস্ট ডেটের আপডেট
Recommended image3
Suvendu Adhikari: অন্নপূর্ণায় ৩ হাজার, স্বনির্ভর গোষ্ঠীতে ৩০ হাজার! নন্দীগ্রাম থেকে ঘোষণা শুভেন্দুর
Recommended image4
Annapurna Yojana: ১০ জুলাই-র পর আবেদন করেছেন? কবে মিলবে অন্নপূর্ণা যোজনা? ঘোষণা সরকার পক্ষের
Recommended image5
SSC: ৩৫ হাজার নিয়োগে রাজ্যকে ৯ মাস সময় সুপ্রিম কোর্টের, আপাতত স্বস্তিতে ‘যোগ্য’ শিক্ষকরা
Related Stories
Recommended image1
'লক্ষ্মীর ভাণ্ডার নিলে রাস্তার এমন দশাই হবে', খারাপ রাস্তা পরিদর্শনে গিয়ে বিতর্কে বিডিও
Recommended image2
লক্ষ্মীর ভাণ্ডারে নয়া সুবিধা! সেপ্টেম্বর থেকে বাড়তে পারে টাকাও? খুশির খবর শোনালেন মমতা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved