MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Eid Milad-un-Nabi Mubarak Wishes in Bengali
TN Temple Musicians Salary
Nabanna Holiday
West Bengal Govt Holidays
WB & Kolkata Weather Update
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
WB SIR Name Exclusion from Govt Schemes
West Bengal DA Hike
Story Behind Operation Sindoor
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • বকেয়া ডিএ ও সপ্তম পে কমিশন নিয়ে এবার টার্গেট মমতা! কড়া চিঠি গেল নবান্নে

বকেয়া ডিএ ও সপ্তম পে কমিশন নিয়ে এবার টার্গেট মমতা! কড়া চিঠি গেল নবান্নে

ডিএ-এর আশায় দিন গুণছেন রাজ্যের সরকারি কর্মীরা। এদিকে ২০২৫ সাল শেষ হতে গেলেও সপ্তম পে কমিশন (7th Pay Commission) নিয়ে এখনও কোনও উচ্চবাচ্য করেনি সরকার। ফলে ক্ষোভ বাড়ছে। এবার এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চেয়ে চিঠি গেল নবান্নে।

2 Min read
Author : Parna Sengupta
Published : Dec 15 2025, 10:17 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Image Credit : stockPhoto

Dearness Allowance-এর আশায় দিন গুণছেন এ রাজ্যের সরকারি কর্মীরা। এদিকে ২০২৫ সাল শেষ হতে গেলেও সপ্তম পে কমিশন (7th Pay Commission) নিয়ে এখনও কোনও উচ্চবাচ্য করেনি সরকার। ফলে ক্ষোভ বাড়ছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
Image Credit : Asianet News

এরই মধ্যে রাজ্যের সরকারি কর্মচারী এবং শিক্ষকদের দীর্ঘদিনের দাবিদাওয়া নিয়ে ফের সরব হল শিক্ষক সংগঠনগুলি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদক্ষেপ চেয়ে চিঠি লিখল সরকারি কর্মচারী সংগঠন।

Related Articles

Related image1
7th Pay Commission in Bengal: বাংলার কর্মীদের জন্য চালু হচ্ছে ৭ম পে কমিশন! হয়ে গেল তারিখ ঘোষণা?
Related image2
7th Pay Commission: বাংলার সরকারি কর্মীদের লক্ষ্মীলাভ! ৭ম বেতন কমিশন কবে? জানিয়ে দিল নবান্ন?
37
Image Credit : Asianet News

সম্প্রতি রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন ইউনিটি ফোরামের তরফে সপ্তম বেতন কমিশন গঠনের জন্য চাপ দেওয়া হয়েছে রাজ্য সরকারকে। ৩১ ডিসেম্বরের মধ্যে রাজ্যকে সপ্তম পে কমিশন গঠন করতেই হবে। নইলে ইউনিটি ফোরাম হাইকোর্টে মামলা করবে বলে আইনি পথে হাঁটার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আর এবার ইউনিটি ফোরামের পর ‘শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ’ সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হল।

47
Image Credit : stockPhoto

শুক্রবার সংগঠনের তরফে রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (DA) মেটানো এবং অবিলম্বে নতুন বেতন কমিশন গঠনের জোরালো দাবি জানানো হয়েছে। সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী স্বাক্ষরিত একটি চিঠি দেওয়া হয়েছে এই নিয়ে। সরাসরি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে এই চিঠি দেওয়া হয়েছে।

57
Image Credit : stockPhoto

‘শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ’ আশা করছে, রাজ্য সরকার তাঁদের দিকে মানবিক দৃষ্টিভঙ্গিতে বিচার করবে। মমতাকে দেওয়া চিঠিতে ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স (AICPI) অনুযায়ী বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মিটিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে।

67
Image Credit : stockPhoto

চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, অতীতে কেন্দ্রের বেতন কমিশন গঠনের পরেই রাজ্যে নতুন কমিশন আসত। সেই প্রথা মেনে যত দ্রুত সম্ভব রাজ্যের শিক্ষক ও কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশন গঠনের অনুরোধ জানানো হয়েছে মুখ্যমন্ত্রীকে।

77
Image Credit : stockPhoto

উল্লেখ্য, সব ঠিকঠাক থাকলে ২০২৬ সালে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আসছে অষ্টম পে কমিশন। আর বর্তমান সময়ে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা ষষ্ঠ বেতন কমিশনের অধীনে রয়েছেন। এই পরিস্থিতিতে চিঠির পরিপ্রেক্ষিতে সরকার কোনও পদক্ষেপ নেয় কিনা সেটাই দেখার।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism
মমতা বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Dilip Ghosh News: 'যাদবপুরে এখনও দাপিয়ে বেড়াচ্ছে অ্যান্টি সোশ্যালরা', বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের
Recommended image2
Jadavpur University Protest: যাদবপুরের দেওয়ালে মাওবাদীদের সমর্থনে স্লোগান! দেশবিরোধী তকমা ঘোচাতে কী বার্তা দিচ্ছে প্রশাসন?
Recommended image3
Rain Alert: ঝোড়ো হাওয়ার সঙ্গে মুষলধারে নামল, কোন কোন জেলায় ভারী বৃষ্টি? লেটেস্ট আপডেট
Recommended image4
Durga Puja 2026: শপিংমলে দুর্গাপুজোর স্বাদ নিতে চলুন সাউথ সিটি, রীতি মেনে মলে চলছে প্রথমবার পুজোর আয়োজন
Recommended image5
WB Weather Update: কলকাতার আকাশ আজ মেঘলা, ১২ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস
Related Stories
Recommended image1
7th Pay Commission in Bengal: বাংলার কর্মীদের জন্য চালু হচ্ছে ৭ম পে কমিশন! হয়ে গেল তারিখ ঘোষণা?
Recommended image2
7th Pay Commission: বাংলার সরকারি কর্মীদের লক্ষ্মীলাভ! ৭ম বেতন কমিশন কবে? জানিয়ে দিল নবান্ন?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved