MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • শুভেন্দুর হুমকির পরই মমতার বাড়তি গুরুত্ব ভবানীপুরে? দলের ৮ কাউন্সিলরের সঙ্গে বৈঠকে তৃণমূল নেত্রী

শুভেন্দুর হুমকির পরই মমতার বাড়তি গুরুত্ব ভবানীপুরে? দলের ৮ কাউন্সিলরের সঙ্গে বৈঠকে তৃণমূল নেত্রী

ভবানীপুর কেন্দ্র, মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুক হিসেবেই পরিচিত। বর্তমানে এই কেন্দ্রের বিধায়ক তিনি। এই এলাকার ভোটারও তিনি। 

2 Min read
Author : Saborni Mitra
| Updated : Feb 28 2025, 09:36 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
নজরে ভবনীপুর
Image Credit : Asianet News

নজরে ভবনীপুর

ভবানীপুর কেন্দ্র, মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুক হিসেবেই পরিচিত। বর্তমানে এই কেন্দ্রের বিধায়ক তিনি। এই এলাকার ভোটারও তিনি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
ভবানীপুরে মন
Image Credit : Asianet News

ভবানীপুরে মন

আগামী বছর বিধানসভা নির্বাচন। তৃণমূল কংগ্রেস সূত্রের খবর এই কেন্দ্র থেকেই বিধানসভা নির্বাচনে লড়াই করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এখন থেকেই আঁটঘাঁট বেঁধে নামছেন।

310
বিধানসভা কেন্দ্রের জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক
Image Credit : Asianet News

বিধানসভা কেন্দ্রের জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক

মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার নিজের বিধানসভা কেন্দ্রের ৮ কাউন্সিলরকে নিয়ে বৈঠক করেছেন। নেতাজি ইন্ডোরের বৈঠকের পরই তিনি নিজের দলের ও নিজের বিধানসভা কেন্দ্রের কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেন। যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

410
বৈঠকে ছিলেন
Image Credit : Asianet News

বৈঠকে ছিলেন

মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে ছিলেন ফিরহাদ হাকিম। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সীর ভাই সন্দীপ বক্সী (৭২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও কলকাতা পুরসভার মেয়র পারিষদ), অসীম বসু (৭০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং মেয়র পারিষদ), দেবলীনা বিশ্বাস (৭৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং বোরো-৯-এর চেয়ারপার্সন), কাজরী বন্দ্যোপাধ্যায় (৭৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, সম্পর্কে মুখ্যমন্ত্রীর ভ্রাতৃবধূ)।

510
আলোচনার বিষয়
Image Credit : Asianet News

আলোচনার বিষয়

ভবানীপুর কেন্দ্র নিয়ে রাজনৈতিক ভাবে আরও শক্তিশালী হওয়ার বার্তা দিয়েছেন তিনি। একই সঙ্গে, চলমান প্রকল্প এবং উন্নয়নমূলক কাজগুলি দ্রুত শেষ করার নির্দেশ দিয়েছেন মমতা।

610
কেন গুরুত্ব?
Image Credit : Asianet News

কেন গুরুত্ব?

কেন তৃণমূল কংগ্রেস গুরুত্ব দিচ্ছে ভবানীপুরে- তাই নিয়ে শুরু হয়েছে চর্চা। অনেকেই বলেছেন, আগামী বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রের বিজেপি প্রার্থী হবেন শুভেন্দু অধিকারী। তাই এখন থেকেই আঁটঘাঁট বেঁধে নামতে চাইছে মমতা। যাতে আবার না নন্দীগ্রামের মত দশা হয়।

710
এগিয়ে পিছিয়ে
Image Credit : Asianet News

এগিয়ে পিছিয়ে

গত লোকসভা নির্বাচনে ভবানীপুরে ৭৩,৭৭ এবং ৮২ নম্বর ওয়ার্ডেই কেবলমাত্র এগিয়েছিল তৃণমূল। বাকি পাঁচটিতে অর্থাৎ ৬৩, ৭০, ৭১, ৭২ এবং ৭৪ নম্বর ওয়ার্ডে এগিয়ে গিয়েছিল বিজেপি। সেই বিষয়ে দলের কাউন্সিলরদের বাড়তি দায়িত্ব নিয়ে কাজ করতে বলেছেন মমতা।

810
নন্দীগ্রামের শোধ!
Image Credit : Wikipedia

নন্দীগ্রামের শোধ!

তৃণমূল কংগ্রেস সূত্রের খবর আগামী বিধানসভা নির্বাচনে শুভেন্দু যদি এই কেন্দ্রের প্রার্থী হন তাহলে তৃণণূলের প্রার্থী হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে হারিয়ে শোধ তুলতে চান। আর সেই কারণে এখন থেকেই প্রস্তুতি শুরু করেছে তৃণমূল।

910
বিজেপির বার্তা
Image Credit : Asianet News

বিজেপির বার্তা

যদিও বিজেপির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই ঘোষণা করা হয়নি। প্রার্থী তালিকাও তৈরি হয়নি। বর্তমানে বিজেপি ব্যস্ত দলের সংগঠন মজবুত করতে।

1010
শুভেন্দু সক্রিয়
Image Credit : Asianet News

শুভেন্দু সক্রিয়

ভবানীপুরে যাতায়াত বাড়িয়েছেন শুভেন্দু অধিকারী। পরপর কয়েকটি দলীয় কর্মসূচিতে বিজেপি নেতা শুভেন্দু ছিলেন ভবানীপুরে। সেখানে থেকেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর হুমকি দেন।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
মমতা বন্দ্যোপাধ্যায়
শুভেন্দু অধিকারী
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Mamata Banerjee Attack: মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে ছুরি নিয়ে হামলার চেষ্টা? সামনে এল অভিযুক্তের পরিচয়! কে এই অনুসূয়া সাহা?
Recommended image2
Kolkata Police: পুজোর ট্রাফিক সামলাতে রাস্তায় নামছে ৬০০০ পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষায় কড়া বার্তা পুলিশ কমিশনারের
Recommended image3
Abhishek Banerjee: বুধে ফের শেক্সপিয়র সরণি থানায় তলব, আজও কী হাজিরা এড়াবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়?
Recommended image4
Sujit Bose: সুজিতহীন শ্রীভূমি, আদালতে খারিজ জামিনের আবেদন, পুজোয় জেলেই থাকবেন প্রাক্তন দমকল মন্ত্রী
Recommended image5
Mamata Banerjee: ছুরি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার চেষ্টা এক মহিলার! ভয়ঙ্কর ঘটনা কালীঘাটে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved