MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Mamata Banerjee: কালীঘাটের বাড়িতে প্রথম কালীপুজো মমতার, কোথায় গেল সেই চেনা ভিড়? দেখুন ছবি

Mamata Banerjee: কালীঘাটের বাড়িতে প্রথম কালীপুজো মমতার, কোথায় গেল সেই চেনা ভিড়? দেখুন ছবি

Mamata Banerjee Kali Puja 2026: ক্ষমতা হারানোর পর প্রথম কালীপুজো মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে। এবছর কি উধাও চেনা ভিড়? রইল বিশেষ আপডেট।

2 Min read
Author : Saborni Mitra
Published : Nov 08 2026, 08:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
মমতার বাড়ির কালীপুজো
Image Credit : Asianet News

মমতার বাড়ির কালীপুজো

রবিবার নিজের বাড়িতে কালীপুজোর প্রস্তুতি খতিয়ে দেখেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১৫ বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন। এবার তিনি বিরোধী নেত্রীও নন। এই প্রেক্ষাপটে এবার কালীপুজোর আয়োজন হয়েছে মমতার বাড়িতে। যা স্বাভাবিকভাবেই কিছুটা হলেও আলাদা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
মমতার বাড়ির কালীপুজোর বয়স
Image Credit : Asianet News

মমতার বাড়ির কালীপুজোর বয়স

২০২৬ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির ঐতিহ্যবাহী কালীপুজো ৪৯ বছরে (৪৯তম বর্ষে) পদার্পণ করল। ১৯৭৮ সালে তাঁর প্রয়াত মা গায়ত্রী দেবীর হাত ধরে এই পুজোর সূচনা হয়েছিল। সেই নিয়ম ও ঐতিহ্য মেনে আজও প্রতি বছর অত্যন্ত নিষ্ঠার সাথে এই ঘরোয়া পুজোর আয়োজন করা হয়।

Related Articles

Related image1
Yogi on UP Vote: উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে কত আসন পাবে বিজেপি? সরাসরি অঙ্ক জানিয়ে দিলেন যোগী
Related image2
DA: ১৮১ থেকে সোজা ২২১ শতাংশ! দীপাবলিতে ৪০% ডিএ ঘোষণায় শিক্ষকদের ঝুলি ভরালেন মুখ্যমন্ত্রী
38
তুলনায় ভিড় কম
Image Credit : Asianet News

তুলনায় ভিড় কম

এবার মমতার বাড়ির কালীপুজোয় গত ১৫ বছরের তুলনায় ভিড় কম। বিধানসভা নির্বাচনের পর তাঁর দলের অনেকেই নেতা-সদস্য-অনুগামীরাই তাঁকে ত্যাগ করেছেন। পাশাপাশি সরকারে থাকার সময় প্রশাসনের কর্তাব্যক্তি এমনকি বিরোধী দলের সদস্যদেরও তাঁর বাড়ির পুজোয়ে দেখা যেত। এবার ছবিটা সম্পূর্ণ আলাদা।

48
কালীঘাটের বাড়িতে অচেনা ছবি
Image Credit : Asianet News

কালীঘাটের বাড়িতে অচেনা ছবি

প্রতি বছর দীপান্বিতা অমাবস্যায় যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে মন্ত্রী, আমলা, ভিভিআইপি ও সাধারণ মানুষের উপচে পড়া ভিড় এবং ঢল লক্ষ্য করা যেত, ২০২৬ সালে সেই চেনা ছবিটা অনেকটাই বদলে গেছে। রাজনৈতিক পালাবদলের পর এ বছর তাঁর বাড়ির পরিবেশ যথেষ্ট শান্ত ও ফাঁকা। মমতা বিরোধী নেত্রী থাকার সময়ও তাঁর বাড়িতে কালীপুজোর দিন ভিড় থাকতো চোখে পড়ার মত। এবার ১৫ বছর আগের সেই চেনা ভিড়ও নেই।

58
মমতার নিষ্ঠা ভরে পুজো
Image Credit : Asianet News

মমতার নিষ্ঠা ভরে পুজো

রাজনৈতিক পটপরিবর্তন হলেও পূর্বের মতোই প্রাক্তন মুখ্যমন্ত্রী নিজে উপবাস রেখে নিষ্ঠার সাথে মা কালীর পুজো ও সমস্ত আচার-অনুষ্ঠান তদারকি করছেন। প্রতি বছরের মতো এবারও তিনি নিজের হাতে মায়ের ভোগ রান্না করেছেন।

68
ঘরোয়া আয়োজন
Image Credit : Asianet News

ঘরোয়া আয়োজন

ভিড় কম থাকলেও দীর্ঘ বহু বছরের এই ঐতিহ্যবাহী পুজো ও রীতিনীতিতে কোনো খামতি রাখা হয়নি। পরিবারের কিছু সদস্য এবং দলের হাতে গোনা কয়েকজন চেনা মুখের উপস্থিতিতেই এবার পুজোর আয়োজন সীমাবদ্ধ রয়েছে।

78
অভিষেকের বাড়িতে হামলার পরই মমতার কালীপুজো
Image Credit : Asianet News

অভিষেকের বাড়িতে হামলার পরই মমতার কালীপুজো

এই পুজোর আবহেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উদযাপনকে কেন্দ্র করে কালীঘাটে তাঁর বাড়ির বাইরে শুক্রবার গভীর রাতে তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ চারটি পৃথক এফআইআর দায়ের করেছে এবং দু'জনকে গ্রেফতারও করেছে। দলের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা করা হলেও জানানো হয়েছে যে, এর জন্য দিদির বাড়ির কালীপুজোয় কোনো ছেদ পড়েনি।

88
কোনঠাসা মমতা
Image Credit : Asianet News

কোনঠাসা মমতা

বিধানসভা নির্বাচনে হারের পর থেকেই রাজ্যরাজনীতিতে কোনঠাসা মমতা বন্দ্যোপাধ্যায়। দলের অধিকাংশ সদস্য, যারা ভোটের আগেই মমতা ঘনিষ্ট ছিলেন তারাও ত্যাগ করেছেন তাঁকে। রাজ্য রাজনীতিতে রীতিমত কোনঠাসা মমতা। দলের নাম আর প্রতীক তাঁর হাতে থাকবে কিনা তাই নিয়েও মমলা চলছে। এই অবস্থায় দিল্লিতে কংগ্রেসের ওপর ভর করে নিজেকে প্রাসঙ্গিক রাখার চেষ্টা মমতা করছেন বলেও মনে করছে ওয়াকিবহাল মহল।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
মমতা বন্দ্যোপাধ্যায়
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Kali Puja 2026: ক্ষমতা যেতেই চেনা ভিড় হাওয়া, একাই কোনওরকমে বাড়িতে কালীপুজো মমতার, ভাইপোও কোণঠাসা!
Recommended image2
জানুয়ারি থেকেই কি চালু সপ্তম পে কমিশন? সরকারি কর্মীদের জন্য বড় পদক্ষেপ শুভেন্দু সরকারের
Recommended image3
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বাইরে অশান্তি, গ্রেফতার ৩ তৃণমূল কর্মী
Recommended image4
Kolkata Crime: লিভ-ইন- পার্টনারকে ছুরি দিয়ে কুপিয়ে খুন, গ্রেফতার সঙ্গিনী ও তার মা
Recommended image5
Abhishek Banerjee: জন্মদিনের রাতের সংঘর্ষে অভিষেকের নাম FIR-এ! কালিঘাটকাণ্ডে গ্রেফতার ২
Related Stories
Recommended image1
Yogi on UP Vote: উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে কত আসন পাবে বিজেপি? সরাসরি অঙ্ক জানিয়ে দিলেন যোগী
Recommended image2
DA: ১৮১ থেকে সোজা ২২১ শতাংশ! দীপাবলিতে ৪০% ডিএ ঘোষণায় শিক্ষকদের ঝুলি ভরালেন মুখ্যমন্ত্রী
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved