Suvendu On Mamata: প্রতীক হাতছাড়া হতেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কী বলেছেন তিনি? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।
Suvendu On Mamata: নিজের হাতে গড়া দল। আঁকা প্রতীক। নির্বাচন কমিশনের নির্দেশে কোনও কিছুরই আর অস্তিত্ব রইল না প্রাক্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। কালীঘাট তৃণমূল বনাম ঋতব্রত তৃণমূলের 'প্রতীক' দ্বন্ধে দলের নাম ও প্রতীক চূড়ান্ত করে দিয়েছে নির্বাচন কমিশন। মমতা শিবিরের প্রার্থীরা লড়বেন ‘ফুটবল খেলোয়াড়’ প্রতীকে। ‘খাম’ প্রতীকে লড়বেন ঋতব্রতের প্রার্থীরা। আর এরপরই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিঁধে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, ''অতি দম্ভে চূর্ণ অহংকার।''
মমতাকে বেনজির আক্রমণ শুভেন্দু অধিকারীর:-
জোড়াফুল প্রতীক হাতছাড়া হতেই তৃণমূলের প্রতিষ্ঠাতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানিয়েছেন শুভেন্দু অধিকারী। বলেন, ''নির্বাচন কমিশনের নিয়ম মেনে সবপক্ষের কথা শুনে উনি নিজের দলকে একজোট রাখতে পারেননি। দুই-তিন-চার ভাগ হয়েছে। এর দায়িত্ব ওনার। এটার সঙ্গে আমাদের বিজেপির কোনও যোগ নেই।'' তিনি আরও বলেন যে, ''ভোটের রেজাল্টের দিন হলদিয়া থেকে বলেছিলাম আর যেই থাকুক তৃণমূল থাকবে না।''
রাম মন্দির তৈরির বিরোধিতার মাশুল গুণছেন মমতা!
২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হয়েছিল। রাম মন্দির তৈরির বিরোধিতা করেছিলেন সেই সময়ের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার রাজপথে সেদিন মিছিলেও নেতৃত্ব দিয়েছিলেন মমতা। সেই বিরোধিতায় রামচন্দ্রের অভিশাপেই তৃণমূল ধ্বংস হল! কুম্ভমেলা নিয়েও অতীতে 'মৃত্যু কুম্ভ' বলে কটাক্ষ করেছিলেন মমতা। মুখ্যমন্ত্রী এদিন বলেন, ''অতি দর্পে হত লঙ্কা। দম্ভ যার হবে সেই দম্ভে সে চূর্ণ হবে। হিন্দু ধর্মকে গন্ধ্যা ধর্ম বলা, কুম্ভ মৃত্যু কুম্ভ বলা, রাম মন্দির উদ্ধোধনের দিন মানি না বলে মিছিল করা। ভগবান পুরুত্তোম রামচন্দ্রের মহারাজে অভিশাপে সব ধ্বংস হয়েছে।''


