Mamata Banerjee: ভবানীপুরে নাগরিক সমাজের সঙ্গে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। রবিবার রাতে সেই বৈঠকে মমতা কিন্তু শুভেন্দু অধিকারীকে একবারের জন্যও আক্রমণ করেননি। তেমনই খবর তৃণমূল সূত্রে। নাগরিক সমাজের সঙ্গে বৈঠকে মমতার লক্ষ্য ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

নিজের কেন্দ্র ভবানীপুর জয়ে মরিয়া মমতা বন্দ্য়োপাধ্যায়। ২৯৪টি কেন্দ্রে নির্বাচনী প্রচারের চরম ব্যস্ততার মধ্যেই ভবানীপুরে নাগরিক সমাজের সঙ্গে বৈঠক করেন তিনি। রবিবার রাতে সেই বৈঠকে মমতা কিন্তু শুভেন্দু অধিকারীকে একবারের জন্যও আক্রমণ করেননি। তেমনই খবর তৃণমূল সূত্রে। নাগরিক সমাজের সঙ্গে বৈঠকে মমতার লক্ষ্য ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

রুদ্ধদ্বার বৈঠক

৭২ নম্বর ওয়ার্ডে লেডিজ পার্ক বা উত্তম উদ্যানে আয়োজিত হয় এই বৈঠক। তবে বৈঠকে পৌঁছেই সেখানে মাইক আর চোঙ লাগানো দেখে রীতিমত ক্ষোভে ফেটে পড়েন মমতা। তিনি স্থানীয় কাউন্সিলরদের জানিয়ে দেন, এটি ব্যক্তিগত বৈঠক । এখানে মাইক আর চোঙের কোনও প্রয়োজন ছিল না। একই সঙ্গে মমতা স্পষ্ট করে নির্দেশ দেন, দলীয় কর্মী আপ পুলিশ কর্মীদের সেখান থেকে বেরিয়ে যেতে। মমতা বলেন, ভাবানীপুরে বিভিন্ন সম্প্রাদয়ের সঙ্গে একান্ত আলাপের জায়গা।

মমতার বক্তব্য়

মমতা বক্তব্যের শুরুতেই বলেন, তিনি নিজের কেন্দ্রের মানুষের সঙ্গে সর্বদাই জড়িয়ে রয়েছেন। তিনি গত এক মাস ধরে লাগাতার প্রচার করছে। কিন্তু এই পর্যন্তই এর পরেই মমতা বন্দ্যোপাধ্য়ায় নরেন্দ্র মোদীকে টার্গেট করেন। কিন্তু তাঁর প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারী সম্পর্কে তেমন কোনও মন্তব্য করেননি। মমতা প্রশ্ন তোলেন, গত ১২ বছর ক্ষমতায় রয়েছেন নরেন্দ্র মোদী। তবে তিনি নিজের দেওয়া একটিও প্রতিশ্রুতি পুরণ করেননি। তিনি আরও বলেন, নরেন্দ্র মোদীর সভা মূলত হচ্ছে শহর এলাকায়। সেখানে লোক আনা সুবিধে বলেও মন্তব্য করেন তিনি। মমতা দাবি করেন, মোদীর সভায় লোক ভাড়া করে আনা হচ্ছে। মমতা বলেন, 'আমি বাংলাকে নিয়ে চলি। বিভাজনের রাজনীতি করি না'। এসআইআর প্রসঙ্গে মমতা বলেন, '৯০ লক্ষ মানুষের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এবং বিশেষত সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে।'

ভবানীপুরে ঘরেয়া বৈঠকে মমতা ইডি ও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধেও সরব হন। তবে এই বৈঠকে মমতা স্থানীয় বাসিন্দা বিশেষ করে ভবানীপুরের ভোটারদের অভিযোগ আর পরামর্শ শোনেন। অনেকেই তাঁকে প্রধানমন্ত্রীর আসনে দেখার ইচ্ছে প্রকাশ করেছেন। অনেকে তাঁর চতুর্থবারের মত ক্ষমতায় ফেরার ব্যাপারেও আশা প্রকাশ করেছেন। এই সভায় ইসকন মন্দিরের প্রতিনিধি রামদাসও উপস্থিত ছিলেন।