পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী Mamata Banerjee-র দুই ভাই স্বপন ও অজিত বন্দ্যোপাধ্যায়কে ঘিরে সরকারি পদে থাকা নিয়ে রাজনৈতিক বিতর্ক নতুন করে সামনে এসেছে। তৃণমূলের জমানা শেষ হওয়ার পরেও সরকারি পদে রয়েছেন তাঁরা। 

এক মাস হতে চলল ক্ষমতা হারিয়েছে তৃণমূল কংগ্রেস। ১৫ বছর পরে মুখ্যমন্ত্রীর চেয়ার থেকে সরানো হয়েছে মমতা বন্দ্যোপাধ্য়ায়কে। কারণ বিধানসভা নির্বাচনে জনতার রায়ে ধরাসায়ী হয়েও তিনি পদত্যাগ করতে রাজি ছিলেন না। যাইহোক মমতা মুখ্যমন্ত্রীর পদ থেকে সরলেও এখনও তাঁর পরিবারের একাধিক সদস্য সরকারি পদ আঁকড়ে বসে রয়েছেন। সেই তালিকায় রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দুই ভাই। স্বপন বন্দ্যোপাধ্যায় ও অজিত বন্দ্যোপাধ্যাায়। তৃণমূল কংগ্রেস ভোটে হেরে যাওয়ার পরেও তাঁরা ইস্তফা দেননি।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

কোন পদে রয়েছেন স্বপন বন্দোপাধ্যায়?

তৃণমূল কংগ্রেসের জমানায় খেলাধূলার জগতে বিভিন্ন সংগঠনে কার্যত ছড়ি ঘোরাতেন মমতা বন্দোপাধ্যায়ের আপন ভাই স্বপন বন্দোপাধ্যায়। তিনি বাবুন নামে পরিচিত। এখনও বাবুন সাতটি পদে রয়েছেন। তিনি বেঙ্গল স্টেট টেবিল টেনিস অ্য়াসোসিয়েশনের সভাপতির পদে রয়েছেন। পশ্চিমবঙ্গ বক্সিং অ্যাসোসিয়েশনের সচিবও তিনি। আবার পশ্চিমবঙ্গ হ্যান্ডবল সংস্থার সভাপতিও বাবুন। অ্যামেচার কাবাডির সচিব স্বপন। বডি বিল্ডিং অ্য়ান্ড ফিজিকস অ্যাসোসিয়েশনের সভাপতি পদেও রয়েছেন তিনি। ক্যালকাটা স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি তিনি। আবার তিনি রয়েছেন ক্যারাটে অ্য়াসোসিয়েশন অব বেঙ্গলের মুখ্য উপদেষ্টা।

কোন কোন পদে রয়েছেন অজিত বন্দ্যোপাধ্যায়?

একাধিক পদে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়েরহ এক ভাই অজিত বন্দ্যোপাধ্য়ায়। তিনটি পদে রয়েছেন অজিত। অজিত আইএফএ-র সভাপতি ছিলেন। আবার বেঙ্গল অলিম্পিক সংস্থার মুখ্য উপদেষ্টা তিনি। অজিত পশ্চিমবঙ্গ স্টেট ওয়েটলিফটিং অ্যাসোসিয়েশনের চিপ প্যাট্রন -এর পদে রয়েছেন।

মমতার দুই ভাই ছাড়াও খেলাধূলার জগতে তৃণমূলে একাধিক নেতা এখনও খেলাধূলার জগতে একাধিক পদে রয়েছেন। ধৃত প্রাক্তন মন্ত্রী সুজিত বসু হকি বেঙ্গেল সভাপতি পদে রয়েছেন। পশ্চিমবঙ্গ জুডো সংস্থার সভাপতি তিনি। প্রাক্তন বিধায়ক দেবাশিস কুমার বেঙ্গল অ্য়ামেচার সুইমিং অ্যাসোসিয়েশনের সভাপতি। ফিরহাদ হাকিম ভলিবল অ্যাসোসিয়েশনের সভাপতি। প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই আইএফএ-র ভাইস প্রেসিডেন্ট।