MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Mukhya Mantri Swasthya Bima Yojana
Festival Special Allowance
West Bengal Govt Holidays
Onion Prices Hike
TN Temple Musicians Salary
West Bengal DA Hike
Aug 28 Lunar Eclipse Astrological Predictions
MMSBY Application Process
West Bengal & Kolkata Weather
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Metro News: জোকা-মাঝেরহাট রুটে বাড়ছে আরও মেট্রোর সংখ্যা, কবে থেকে মিলবে পরিষেবা?

Metro News: জোকা-মাঝেরহাট রুটে বাড়ছে আরও মেট্রোর সংখ্যা, কবে থেকে মিলবে পরিষেবা?

Kolkata Metro Rail News: মাসের শুরুতেই মেট্রোযাত্রীদের সুখবর দিলো মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ। ৫ মে থেকে পার্পল লাইনে বাড়ছে মেট্রোর সংখ্যা। জানুন বিশদে..

2 Min read
Author : Moumita Poddar
Published : May 03 2025, 12:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
বাড়ছে কলকাতা মেট্রোর সংখ্যা
Image Credit : Getty

বাড়ছে কলকাতা মেট্রোর সংখ্যা

অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। আগামী সোমবার থেকে কলকাতা মেট্রোর পার্পল লাইনের যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বাড়ছে এই রুটে মেট্রোর সংখ্যা। ফলে অফিস টাইমে যাত্রীদের মেট্রো ভোগান্তি থেকে মিলবে অনেকটাই সুরাহা। এমনটাই মনে করছে মেট্রোরেল কর্তৃপক্ষ। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
কোন রুটে বাড়ছে মেট্রো?
Image Credit : Social Media

কোন রুটে বাড়ছে মেট্রো?

কলকাতা মেট্রোর পার্পল লাইনে বাড়তে চলেছে মেট্রোর সংখ্যা। ফলে উপকৃত হবেন জোকা-মাঝেরহাট রুটের যাত্রীরা। মেট্রো অনেক লেট থাকায় অফিস টাইমে ব্যাপক হ্যাঁপা পোহাতে হয় এই রুটের যাত্রীদের। তবে এবার খুব শীঘ্রই হতে চলেছে সেই সমস্যার সমাধান। 

Related Articles

Related image1
Today Petrol-Diesel Price: একধাক্কায় অনেকটা কমল জ্বালানি তেলের দাম! জানুন আপনার শহরে পেট্রোল-ডিজেলের দর
Related image2
Shehbaz Sharif You tube: পাক প্রধানমন্ত্রীর উপর ডিজিটাল স্ট্রাইক নরেন্দ্র মোদী সরকারের, ভারতে নিষিদ্ধ শাহবাজের এই অ্যাকাউন্ট
38
কবে থেকে চলবে নতুন মেট্রো?
Image Credit : Asianet News

কবে থেকে চলবে নতুন মেট্রো?

জোকা-মাঝেরহাট রুটে বাড়ছে মেট্রোর সংখ্যা। শুক্রবার এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছে মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ। যারফে জানা গিয়েছে, আগামী ৫ মে অর্থাৎ সোমবার থেকে জোকা-মাঝেরহাট রুটে বাড়ছে মেট্রোর সংখ্যা। জানা গিয়েছে. আগে ওই রুটে আপ এবং ডাউনে ৯টি করে মাত্র ১৮টি মেট্রো চলত। সোমবার থেকে মেট্রোর সংখ্যা বৃদ্ধির ফলে বাড়বে আরও মেট্রো পরিষেবা। সুবিধা হবে নিত্য যাত্রীদের। 

48
জোকা-মাঝেরহাট রুটে মেট্রোর সময়
Image Credit : Asianet News

জোকা-মাঝেরহাট রুটে মেট্রোর সময়

মেট্রোরেল সূত্রে খবর, এতদিন পর্যন্ত পার্পল লাইনে অর্থাৎ জোকা-মাঝেরহাট রুটে ৫০ মিনিটের ব্যবধানে মেট্রো চলত। সোমবার থেকে মেট্রোর সংখ্যা বৃদ্ধির ফলে কমবে ব্যবধানও। শুধু তাই নয়, এবার থেকে ২২ মিনিট অন্তর ওই রুটে মেট্রো পরিষেবা পাবেন যাত্রীরা। মাঝেরহাট থেকে দিনের প্রথম মেট্রো পাওয়া যাবে সকাল ৮টা ২৭ মিনিট।

58
এই রুটে দিনের প্রথম-শেষ মেট্রোর সময় কত?
Image Credit : Getty

এই রুটে দিনের প্রথম-শেষ মেট্রোর সময় কত?

জানা গিয়েছে, এতদিন পর্যন্ত এই রুটে দিনের প্রথম অর্থাৎ সকালের মেট্রো টাইমিং ছিল- ৮টা ৫৫ মিনিটে। শেষ মেট্রো দুপুর ৩টে ৩৫ মিনিটে। এবার থেকে দিনের শেষ মেট্রো পাওয়া যাবে ৩টে ২৮ মিনিটে। এমনটাই খবর মেট্রোরেল সূত্রে। 

68
জোকা থেকে মেট্রোপরিষেবা শুরু কখন?
Image Credit : Getty

জোকা থেকে মেট্রোপরিষেবা শুরু কখন?

মেট্রোরেল সূত্রে খবর, জোকা থেকে পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সকাল সাড়ে ৮টায় প্রথম মেট্রো পরিষেবা শুরু হবে। শেষ মেট্রো  মিলবে দুপুর ৩টে ১০ মিনিটের পরিবর্তে ৩টে ২৮ মিনিটে। তবে শনি ও রবিবার পার্পল লাইনে আগের মতই বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। এই দুদিন মেট্রো পাবেন না যাত্রীরা। 

78
 চালু হচ্ছে এসপ্ল্যানেড -শিয়ালদহ মেট্রো পরিষেবা?
Image Credit : Asianet News

চালু হচ্ছে এসপ্ল্যানেড -শিয়ালদহ মেট্রো পরিষেবা?

জোকা-মাঝেরহাট রুটে মেট্রোর সংখ্যা বাড়লেও এখনও চালু হয়নি এসপ্ল্যানেড -শিয়ালদহ মেট্রো পরিষেবা। তবে এই রুটে মেট্রো পরিষেবা চালু শুধুমাত্র সময়ের অপেক্ষা। এই রুটে মেট্রোর কাজ প্রায় শেষের মুখে। উপর মহল থেকে সবুজ সঙ্কেত মিললেই চালু হয়ে যাবে মেট্রো পরিষেবা। 

88
অপরিবর্তিত থাকছে কবি সুভাষ রুটের মেট্রো পরিষেবা
Image Credit : Asianet News

অপরিবর্তিত থাকছে কবি সুভাষ রুটের মেট্রো পরিষেবা

পার্পল লাইনে মেট্রোর সংখ্যা বাড়লেও অপরিবর্তিত থাকছে দক্ষিণেশ্বর-কবি সুভাষ রুটে মেট্রোর সংখ্যা। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
বাংলা খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
WB Weather Update: ভ্যাপসা গরমের মাঝেই বজ্রঝড়! আজ কেমন থাকবে আপনার জেলার আবহাওয়া ও তাপমাত্রা?
Recommended image2
Now Playing
যাদবপুরে সেই রাতে আসলে কী হয়েছিল! ভিডিও ফাঁস করে শতরূপদের তোপ ABVP-র নিখিলের
Recommended image3
Congress Attack On BJP Govt: বিজেপি সরকারকে ১৫ দিনের আল্টিমেটাম, শ্বেতপত্র প্রকাশের দাবি কংগ্রেসের
Recommended image4
Now Playing
Mamata Banerjee: লাইভে এসে অন্নপূর্ণা যোজনা নিয়ে একি বললেন মমতা? মন্ত্রী অগ্নিমিত্রাকে কোন পরামর্শ দিলেন?
Recommended image5
Calcutta High: সরকার বদলাতেই বন্ধ হতে চলেছে টিএমসিপি-র প্রতিষ্ঠা দিবস পালন! হাইকোর্টের দ্বারস্থ তৃণমূলের দুই শিবির
Related Stories
Recommended image1
Today Petrol-Diesel Price: একধাক্কায় অনেকটা কমল জ্বালানি তেলের দাম! জানুন আপনার শহরে পেট্রোল-ডিজেলের দর
Recommended image2
Shehbaz Sharif You tube: পাক প্রধানমন্ত্রীর উপর ডিজিটাল স্ট্রাইক নরেন্দ্র মোদী সরকারের, ভারতে নিষিদ্ধ শাহবাজের এই অ্যাকাউন্ট
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved