MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • DA মামলার রফা হবে সোমবার? বিকাশ ভট্টাচার্যের কথায় আশাবাদী রাজ্যের সরকারি কর্মীরা

DA মামলার রফা হবে সোমবার? বিকাশ ভট্টাচার্যের কথায় আশাবাদী রাজ্যের সরকারি কর্মীরা

 সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা মামলার শুনানি নিয়ে এতদিনে আশাবাদী আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Sep 03 2025, 03:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
DA মামলা নিয়ে আশাবাদী
Image Credit : social media

DA মামলা নিয়ে আশাবাদী

সুপ্রিম কোর্টে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বা মহার্ঘ ভাতা মামলার শুনানি নিয়ে এতদিনে আশাবাদী আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি আশা করছেন এবার অর্থাৎ আগামি সোমবার ৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হতে পারে। তিনি জানিয়েছেন আগামী সোমবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার পূর্ণাঙ্গ শুনানি হতে পারে।

25
সোমবার শুনানি
Image Credit : social media

সোমবার শুনানি

সুপ্রিম কোর্টে গত সোমবার ডিএ মামলার শুনানি পিছিয়ে গিয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, আগামী সোমবার অর্থাৎ ৮ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে শুনানি হবে ডিএ মামলার। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করোল ও বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চে উঠতে পারে ডিএ মামলা।

Related Articles

Related image1
CAA-তে নাগরিকত্বের আবেদনের মেয়াদ ১০ বছর বাড়াল কেন্দ্র, অনুপ্রবেশকারীদের জন্য ডিটেনশন ক্যাম্প
Related image2
করের হার কতটা কমবে? নির্মলা সীতারমণের নেতৃত্বে ৫৬তম জিএসটি কাউন্সিলের বৈঠক শুরু
35
আগের দিন মামলা পিছনোর কারণ
Image Credit : stockPhoto

আগের দিন মামলা পিছনোর কারণ

গত সোমবার সুপ্রিম কোর্টে উঠেছিল ডিএ মামলা। রাজ্য়ের হয়ে সওয়াল করেন আইনজীবী অভিষেক মনু সিংভি ও কপিল সিবাল। কপিল সিবাল জানিয়েছেন, এই মামলায় সওয়াল করতে আরও দুইদিন সময় চান তিনি। রাজ্যের তরফে আর্জি জানান হয়েছিল আগামী সপ্তাহের প্রথম কর্মদিবসের দ্বিতীয়ার্ধে যেন ডিএ মামলাটি শুনানির জন্য রাখা হয়।

45
পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্যের সওয়াল
Image Credit : stockPhoto

পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্যের সওয়াল

এর আগের দিনের শুনানির বিষয়ে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেছেন, বিচারপতিদের যে মামলা ছিল, সেগুলি শুনতে সময় লাগত। সেজন্য অন্যদিন ডিএ মামলার শুনানি করার কথা বলা হয়।

55
পূর্ণাঙ্গ শুনানির আশার কারণ-
Image Credit : stockPhoto

পূর্ণাঙ্গ শুনানির আশার কারণ-

কপিল সিবালের আর্জির পাল্টা বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, 'আমরা বললাম যে মামলার শুনানি শেষ হয়ে গিয়েছে। এখন দুই দিনের কী দরকার আছে?' তিনি আরও জানিয়েছেন, আগামী সোমবার দুপুর ২টো ডিএ মামলার শুনানি হওয়ার কথা রয়েছে সুপ্রিম কোর্টে। এই দিনই ডিএ মামলার পূর্ণাঙ্গ শুনানি হবে বলেও আশা করছে সরকারি কর্মীরা।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
BJP vs AITC: পুরশুড়ায় বিজেপি প্রার্থীর প্রচারে বাধা দেওয়ার অভিযোগ, বচসা-হাতাহাতি
Recommended image2
BJP: '৪ মে দেখে নেওয়ার' হুঁশিয়ারি অভিষেকের, তারপরেই গোসাবায় বিজেপি কর্মীদের উপর হামলা
Recommended image3
BJP: তারকা অভিনেত্রী থেকে বর্ষীয়ান তৃণমূল নেতার বিজেপিতে যোগ, ভোটের মুখে আচমকা পদ্মপ্রাপ্তিতে উজ্জীবিত গেরুয়া শিবির
Recommended image4
Mamata Banerjee: "ছোবল খেতে না চাইলে তৃণমূলকে ভোট দিন", বিজেপিকে দু-মুখো সাপের সঙ্গে তুলনা মমতার
Recommended image5
Mamata Banerjee: "তৃণমূলকে একটা করে ভোট দেবেন, আর বদলা নেবেন!" বসিরহাটে আগুনে মেজাজে মমতা
Related Stories
Recommended image1
CAA-তে নাগরিকত্বের আবেদনের মেয়াদ ১০ বছর বাড়াল কেন্দ্র, অনুপ্রবেশকারীদের জন্য ডিটেনশন ক্যাম্প
Recommended image2
করের হার কতটা কমবে? নির্মলা সীতারমণের নেতৃত্বে ৫৬তম জিএসটি কাউন্সিলের বৈঠক শুরু
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved