MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ranu Mondal Video Viral
Bay Leaf Advantages in Smartphone
West Bengal DA
8th Pay Commission
Ration Cards
Bengal Richest Person
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • কোন পথে ভোটের ভবিষ্যত? বঙ্গ বিধানসভা নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক নির্বাচন কমিশনের

কোন পথে ভোটের ভবিষ্যত? বঙ্গ বিধানসভা নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক নির্বাচন কমিশনের

Wb Assembly Election 2026: পড়ে গিয়েছে নতুন বছর ২০২৬। মাস চারেক পর বেজে যাবে ভোটের বাদ্যি। আর বঙ্গ বিধানসভা নির্বাচন যাতে সুষ্ঠভাবে সম্পন্ন করা যায় তারজন্য আগাম একগুচ্ছ পরিকল্পনা জাতীয় নির্বাচন কমিশনের। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

1 Min read
Author : Moumita Poddar
Published : Jan 05 2026, 04:24 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
বিধানসভা নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক নির্বাচন কমিশনের
Image Credit : Asianet News

বিধানসভা নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক নির্বাচন কমিশনের

আসন্ন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের আইনশৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছে নির্বাচন কমিশন। সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে এই বৈঠক হবে। বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ কমিশনের শীর্ষ আধিকারিকরা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
বৈঠকে যোগ দেবেন মুখ্য নির্বাচনী আধিকারিক
Image Credit : Asianet News

বৈঠকে যোগ দেবেন মুখ্য নির্বাচনী আধিকারিক

রাজ্যের তরফে ওই বৈঠকে যোগ দিতে ইতিমধ্যেই দিল্লি পৌঁছেছেন পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। পাশাপাশি উপস্থিত থাকবেন রাজ্য পুলিশের নোডাল অফিসারও। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে শুধু পশ্চিমবঙ্গ নয় ভোটমুখী আরও পাঁচটি রাজ্যের সিইও দের সঙ্গেও আলাদা করে আলোচনা করা হবে।

Related Articles

Related image1
SLST পরীক্ষায় একাধিক অনিয়মের অভিযোগে বিক্ষোভে উত্তাল করুণাময়ী, পুলিশের হাতে আটক চাকরি প্রার্থীরা
Related image2
এসআইআর-ভোটার শুনানিতে প্রামাণ্য নথি নয় ডোমিসাইল সার্টিফিকেট, বড় নির্দেশ নির্বাচন কমিশন
35
পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা
Image Credit : ANI

পশ্চিমবঙ্গের আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা

এই বৈঠকে রাজ্যের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নির্বাচন পরিচালনার প্রস্তুতি এবং বিশেষ করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা কী হবে কত সংখ্যায় এবং কোন কোন এলাকায় বাহিনী মোতায়েন করা হবে তা নিয়েও প্রাথমিক রূপরেখা তৈরি করা হতে পারে এই বৈঠকে ।

45
নির্বাচন পরিচালনার ক্ষেত্রে নজরদারি
Image Credit : Election Commission of India

নির্বাচন পরিচালনার ক্ষেত্রে নজরদারি

এছাড়াও নির্বাচন পরিচালনার ক্ষেত্রে নজরদারি ব্যবস্থা, স্পর্শকাতর বুথ চিহ্নিতকরণ বাহিনী চলাচলের রুট ম্যাপ এবং ভোটগ্রহণের দিন নিরাপত্তা ব্যবস্থার মতো বিষয়গুলি বৈঠকে গুরুত্ব পাবে বলে কমিশন সূত্রে খবর ।

55
বিধানসভা নির্বাচন সুষ্ঠ ভাবে সম্পন্ন করার পরিকল্পনা
Image Credit : ANI

বিধানসভা নির্বাচন সুষ্ঠ ভাবে সম্পন্ন করার পরিকল্পনা

২০২৬ সালের বিধানসভা নির্বাচন সুষ্ঠ ভাবে সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের। সেই লক্ষ্যেই আগাম প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি নিয়ে এখন থেকেই সক্রিয় কমিশন।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Puja Special Train: পুজোয় বাড়তি ট্রেন, কলকাতা-নিউ জলপাইগুড়ি রুটে চলবে স্পেশাল, রইল টাইম টেবিল
Recommended image2
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হাইকোর্টের স্বস্তি, ক্যামাক স্ট্রিটের অফিস খালি করার নোটিশে স্থগিতাদেশ
Recommended image3
Surendranath College Incident: "আমাকে ইস্তফা দিতে বাধ্য করা হয়েছে!" মুখ খুললেন সুরেন্দ্রনাথ কলেজের প্রিন্সিপাল
Recommended image4
School Holidays: শনি-রবি-সোম টানা ছুটি! পরের বৃহস্পতিবারও কি স্কুল ছুটি? কী বলছে শিক্ষা দফতর?
Recommended image5
নন্দীগ্রাম না রেজিনগর, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভায় প্রত্যাবর্তনের জন্য কোনটি সবথেকে নিরাপদ আসন? দেখুন ছবিতে
Related Stories
Recommended image1
SLST পরীক্ষায় একাধিক অনিয়মের অভিযোগে বিক্ষোভে উত্তাল করুণাময়ী, পুলিশের হাতে আটক চাকরি প্রার্থীরা
Recommended image2
এসআইআর-ভোটার শুনানিতে প্রামাণ্য নথি নয় ডোমিসাইল সার্টিফিকেট, বড় নির্দেশ নির্বাচন কমিশন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved