MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Indus Waters Treaty
TN DA Hike
SSC CASE
Bekar Bhata
Annapurna Yojana
Annapurna Bhandar Online Application
Punjab DA Hike
Janmashtami 2026 Date
8th Pay Commission
West Bengal DA Date
Kolkata Weather Update
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Weather Update: আজ থেকেই শুরু হবে বৃষ্টির তাণ্ডব! ৪টি জেলায় জারি করা হল অরেঞ্জ অ্যালার্ট

Weather Update: আজ থেকেই শুরু হবে বৃষ্টির তাণ্ডব! ৪টি জেলায় জারি করা হল অরেঞ্জ অ্যালার্ট

দিন কয়েক ধরেই বৃষ্টি কম হওয়ার কারণে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বাড়ছে তাপমাত্রার পারদ। তবে এবার গরম কমবে আর টানা ৩ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি তুফান তুলবে রাজ্যের একাধিক জেলায়।

2 Min read
Author : Parna Sengupta
Published : Aug 17 2024, 06:35 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : Getty

দিন দুয়েক ধরে আকাশ মেঘে ঢাকা থাকলেও সেই ভাবে বৃষ্টির দেখা মেলেনি। কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টি হলেও তাপমাত্রার পারদ কমেনি। বরং দিন কয়েক ধরেই বৃষ্টি কম হওয়ার কারণে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বাড়ছে তাপমাত্রার পারদ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
Image Credit : Getty

টানা ৩ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে তুফান উঠবে রাজ্যের একাধিক জেলায়। আবহাওয়া অফিসের পূর্বাভাসে (Weather Update) এমনই জানানো হয়েছে, আর সঙ্গে সঙ্গে জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট।

310
Image Credit : Getty

আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, গঙ্গানগর থেকে শুরু করে পশ্চিমবঙ্গের পুরুলিয়া, দিঘা হয়ে পূর্ব দক্ষিণ-পূর্ব থেকে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত।

410
Image Credit : Getty

এছাড়াও একটি ঘূর্ণাবর্তের অবস্থান রয়েছে দক্ষিণ বাংলাদেশ এবং সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। আর এরই পরিপ্রেক্ষিতে শনিবার দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনার তৈরি হয়েছে।

510
Image Credit : Asianet News

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ১৭ আগস্ট অর্থাৎ শনিবার অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায়।

610
Image Credit : Asianet News

শনিবার অর্থাৎ ১৭ আগস্ট ৭ থেকে ২০ সেন্টিমিটার অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি, বাঁকুড়া, পূর্ব বর্ধমান এবং পশ্চিম মেদিনীপুর জেলায়। এই চার জেলার জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে।

710
Image Credit : Getty

অন্যদিকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা, হাওড়া জেলার জন্য। এই দুই জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং যে কারণে ইয়োলো অ্যালার্ট জারি করা হয়েছে।

810
Image Credit : Getty

৭ থেকে ১১ সেন্টিমিটার অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যান্য জেলাগুলিতে। অন্যান্য জেলাগুলিতে শনিবার হলুদ সর্তকতা জারি করা হয়েছে।

910
Image Credit : Getty

রবিবার দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম ও পুরুলিয়ায় ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

1010
Image Credit : our own

উত্তরবঙ্গের ক্ষেত্রে কালিম্পং, আলিপুরদুয়ার জেলায় ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও মালদা ও উত্তর দক্ষিণ দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism

Latest Videos
Recommended Stories
Recommended image1
Bengal Richest Person: ৯৫ বছর বয়সে ৫৫ হাজার কোটির মালিক, ইনিই পশ্চিমবঙ্গের সবচেয়ে ধনী ব্যক্তি
Recommended image2
TMC Office: ক্যামাক স্ট্রিটের অফিসে স্থিতাবস্থা, আপাতত স্বস্তিতে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়
Recommended image3
Durga Puja 2026: ক্ষমতা বদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! কমিটিতে তৃণমূলের পরিবর্তে মুখ বিজেপির
Recommended image4
Bangladesh News: মির্জাগালিব স্ট্রিট কাণ্ডের জের, কলকাতায় আগত বাংলাদেশিদের জন্য নয়া নির্দেশিকা জারি ডেপুটি হাইকমিশনের
Recommended image5
Kolkata Durga Puja: কলকাতার অ্যালেন পার্কে এবার শারদোৎসব, বড়দিনের আগেই পার্কস্ট্রিটে অন্য উৎসব
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved