MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • মাত্র ৩০-৩৫ মিনিটেই চিকিৎসক তরুণীকে খুন ও ধর্ষণ? আরজি কর-কাণ্ডে CBI-র নজরে ধৃতের গতিবিধি

মাত্র ৩০-৩৫ মিনিটেই চিকিৎসক তরুণীকে খুন ও ধর্ষণ? আরজি কর-কাণ্ডে CBI-র নজরে ধৃতের গতিবিধি

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনার তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে সিবিআই। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ধৃতের গতিবিধি খতিয়ে দেখা হচ্ছে।

2 Min read
Author : Saborni Mitra
Published : Aug 16 2024, 02:03 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
আরজি কর হাসপাতালে খুন ও ধর্ষণ
Image Credit : Asianet News

আরজি কর হাসপাতালে খুন ও ধর্ষণ

কলকাতা হাইকোর্টের নির্দেশে আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনার তদন্তে নেমেছে সিবিআই। তদন্তে নেমেই সিবিআই-এর হাতে এসেছে চাঞ্চল্যকর তথ্য।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
পরিকল্পিত খুন?
Image Credit : Asianet News

পরিকল্পিত খুন?

সিবিআই তদন্তে নেমে খতিয়ে দেখছে আরজি কর হাসপাতালকাণ্ড পূর্ব পরিকল্পিত কিনা। পূর্বপরিকল্পিত হলে এই ঘটনার সঙ্গে অনেকেই যোগ কথার কথা। তাই সিবিআই সঞ্জয়ের গতিবিধির ওপর বিশেষ নজর দিচ্ছে।

310
কলকাতার বাইরে
Image Credit : Asianet News

কলকাতার বাইরে

সূত্রের খবর ঘটনার আগে কলকাতার বাইরে গিয়েছিল। ঘটনার দিনই কলকাতায় ফেরে। আর কলকাতায় ফিরেই প্রথম সে হাসপাতালে যায় বলে অনুমান।

410
ধৃতের ওপর নজর
Image Credit : social

ধৃতের ওপর নজর

সিবিআই সূত্রের খবর ধৃতের ওপর, মোবাইল ফোনের ওপর বিশেষ নজর দিয়েছে সিবিআই। ধৃতের গতিবিধি জানার চেষ্টা করছে। ঘটনার আগে সে কোথায় কোথায় গিয়েছিল তাই খতিয়ে দেখা হচ্ছে।

510
ধৃতের সঙ্গে কার কার যোগ
Image Credit : social

ধৃতের সঙ্গে কার কার যোগ

সিবিআই সূত্রের খবর, ঘটনার আগে ও পরে মূল অভিযুক্ত কার কার সঙ্গে কীভাবে যোগাযোগ করেছিল কী কী কথা হয়েছিল তা জানার চেষ্টা করছে। ধৃতের মোবাইল ফোনের টওয়ার লোকেশনও খতিয়ে দেখছে। তাতেই স্পষ্ট হবে তার গতিবিধি।

610
ঘটনার দিন দুইবার হাসপাতালে ধৃত
Image Credit : Getty

ঘটনার দিন দুইবার হাসপাতালে ধৃত

সিবিআই সূত্রের খবর ঘটনার দিন দুইবার হাসপাতালে এসেছিল ধৃত। তাও একরাতের মধ্যে। প্রথমে রাত ১১টায় হাসপাতালে ঢুকতে দেখা যায়। পরে ভোর ৪টে নাগাদ আবারও হাসপাতালে আসতে দেখা যায়।

710
প্রথম দর্শনে
Image Credit : Getty

প্রথম দর্শনে

সিবিআই সূত্রের খবর ধৃতকে বৃহস্পতিবার রাতে ১১টা নাগাদ হাসপাতালে ঢুকতে দেখা যায়। কিছু ক্ষণ ভিতরে কাটিয়ে আবার সে বেরিয়ে আসে। বাইরে খাবার খায় এবং মদ্যপান করে।

810
দ্বিতীয় দর্শন
Image Credit : Getty

দ্বিতীয় দর্শন

এর পর ভোর ৪টে নাগাদ তাঁকে হাসপাতালের জরুরি বিভাগের চার তলার সেমিনার হলের দিকে যেতে দেখা যায় সিসিটিভি ফুটেজে। সেখান থেকে ৩০ থেকে ৩৫ মিনিট পর সে বেরিয়ে আসে। শুক্রবার সকালেই সেমিনার লে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের দেহ।

910
রাতের গতিবিধি মেলাচ্ছে সিবিআই
Image Credit : Getty

রাতের গতিবিধি মেলাচ্ছে সিবিআই

সিবিআই সূত্রের খবর বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোররাত পর্যন্ত ধৃতের গতিবিধি টাইমলাইন ধরে মেলাচ্ছে সিবিআই। পাশাপাশি কলকাতার বাইরে কোথায় গিয়েছিল কারসঙ্গে দেখা করেছিল তাও খতিয়ে দেখা হচ্ছে।

1010
বয়ান রেকর্ড
Image Credit : Getty

বয়ান রেকর্ড

রহস্যের জট খুলতে আরজি কর মেডিক্যাল হাসপাতালের কর্মী, নিহতের ঘনিষ্ট, পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলছে সিবিআই।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
মোদীর সঙ্গে সাক্ষাতে বঙ্কিমচন্দ্রের ছবি উপহার, দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দুর সফরে কী কথা হল?
Recommended image2
লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকতো ব্যাঙ্কে? আপনি নাও পেতে পারেন অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা! কেন জানেন?
Recommended image3
Annapurna Bhandar: অন্নপূর্ণা ভাণ্ডারে কবে থেকে শুরু হবে অনলাইন আবেদন? লাগবে এই একটা ডকুমেন্ট
Recommended image4
ফ্রি-তে বাসে চড়ার জন্য মহিলারা পাবেন ডিজিটাল স্মার্ট কার্ড, কোথায় আবেদন করবেন?
Recommended image5
Sealdah Local Train: শিয়ালদা ডিভিশনে একাধিক স্পেশাল ট্রেন চলবে, দেখে নিন রুট ও টাইম টেবিল
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved