MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • পুজোর আগে জমি জটে আটকে নিলামের টাকা, অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে আদালতে আমানতকারীরা

পুজোর আগে জমি জটে আটকে নিলামের টাকা, অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে আদালতে আমানতকারীরা

Calcutta High Court News: বেআইনি অর্থলগ্নি সংস্থায় টাকা দিয়ে বিপাকে হাজার হাজার আমানতকারীরা। পুজোর আগে টাকা ফেরত ঘিরে তৈরি হয়েছে সংশয়। বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Sep 10 2025, 12:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
আমানত নিয়ে আদালতে মামলা
Image Credit : Asianet News

আমানত নিয়ে আদালতে মামলা

উৎসবের মরশুমের হাতে গোনা আর কয়েকটা দিনের অপেক্ষা। তারপরই শুরু দুর্গা পুজো। এদিকে পুজোর আগে জমি নিলাম ঘিরে সিঁদুরে মেঘ দেখছেন আমানতকারীরা। দুটি অর্থলগ্নি সংস্থার টাকা ফেরত নিয়ে আশঙ্কায় আমানতকারীরা। পুজোর আগে বেআইনি অর্থলক্ষ্মী সংস্থাগুলোর থেকে টাকা ফেরতের আশায় প্রহর গুনছেন হাজার হাজার আমানতকারী। তবে জমি নিলাম নিয়ে তৈরি হওয়া জটিলতা ঘিরে দেখা দিয়েছে নতুন সিঁদুরে মেঘ। দেখা দিয়েছে সংশয় আদৌ কি মিলবে পাওনা! 

25
 আমানতকারীদের টাকা ফেরত দিতে বেঞ্চ গঠন
Image Credit : Social Media

আমানতকারীদের টাকা ফেরত দিতে বেঞ্চ গঠন

জানা গিয়েছে, ২০১৫ সালে কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি মঞ্জুলা ছেল্লুর ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ নির্দেশে গঠিত হয় একটি উচ্চ পর্যায়ের কমিটি। নেতৃত্বে ছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি শৈলেন্দ্র প্রসাদ তালুকদার। বর্তমানে সেই কমিটির দায়িত্বে আছেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি সুব্রত তালুকদার। এই বেঞ্চ গঠন করে আমানতকারীদের টাকা ফেরত দেওয়ায় ছিল লক্ষ্য। 

Related Articles

Related image1
বাংলাদেশ থেকে নেপাল গণরোষে গদিচ্যুত প্রধানমন্ত্রী, জানুন বিশ্বের ইতিহাস বদলে দেওয়া কয়েকটি গণ আন্দোলন
Related image2
পুজোর আগেই এসি লোকাল ট্রেন পরিষেবায় বাড়ছে স্টপেজের সংখ্যা, কোন-কোন স্টেশনে থামবে ট্রেন?
35
দুই সংস্থার বিরুদ্ধে অভিযোগ
Image Credit : Social Media

দুই সংস্থার বিরুদ্ধে অভিযোগ

কমিটির অধীনে বেআইনি অর্থলগ্নি সংস্থা আনেক্স গ্রুপ অফ কোম্পানিজ ও ‘ওয়ারিশ গ্রুপ অফ কোম্পানিজ’-এর সম্পত্তি বাজেয়াপ্ত করে তা নিলামে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। গত ৫ অগাস্ট এই দুই সংস্থার বেশ কয়েকটি সম্পত্তি নিলামে বিক্রির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (সেবি)।

45
নিলাম ঘিরে জট
Image Credit : Social Media

নিলাম ঘিরে জট

সূত্রের খবর, এ নিলাম ঘিরেই দেখা দিয়েছে জট। মালদহ শহরের ইংলিশ বাজার থানা এলাকার দুটি সম্পত্তি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। জানা গিয়েছে, ইংলিশবাজার পুরসভার ৬ নম্বর ওয়ার্ডে অবস্থিত হিরোজপুর এলাকার একটি জমি ইতিমধ্যেই পুরসভা দখল করে রেখেছে বলে অভিযোগ উঠেছে। দ্বিতীয় সম্প্রতি ইংলিশবাজার থানার অন্তর্গত মৌজা উত্তর নাজিরপুর যেটি ওয়ারিশ গ্রুপ অফ কোম্পানির। এখানেই শুরু হয়েছে সমস্যা কারণ সেখানে রাতারাতি গজিয়ে উঠেছে একটি মন্দির। এই তথ্যই উঠে এসেছে পরিদর্শনের রিপোর্টে। 

55
সুবিচারের আশায় আমানতকারীরা
Image Credit : Social Media

সুবিচারের আশায় আমানতকারীরা

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জমিগুলি সরেজমিনে পরিদর্শনে গিয়ে দেখা গিয়েছে সেগুলি পুরসভার দখলে। ফলে প্রশ্ন উঠছে দখলমুক্ত না করে কীভাবে সেই জমি নিলামে তোলা সম্ভব? এই অবস্থায় অনিশ্চয়তায় পড়েছেন বহু আমানতকারী। তাঁদের আশঙ্কা, পুজোর আগেই টাকা ফেরত পাওয়া হয়তো সম্ভব হবে না। যদিও ভরসা বিচারপতি তালুকদারের নেতৃত্বাধীন কমিটি। তাঁদের উপরেই শেষ আশার আলো দেখছেন প্রতারিত আমানতকারীরা। শুধু তাই নয়, আমানতকারীরা এখন সুবিচারের আশায় চেয়ে আছেন আদালতের দিকে। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
'ভাতা এখন প্রথা হয়ে গিয়েছে'! বিধানসভা ভোটের আগে বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের
Recommended image2
পুলিশের জালে তিলজলার শ্যুটআউটের পাণ্ডা, ভোটের আগে শহরে অস্ত্রের পাহাড়ের হদিশ
Recommended image3
Now Playing
শুভেন্দুকে কেন জুতো দেখালেন? বিস্ফোরক মন্তব্য সেই মহিলার! পাল্টা দিল বিজেপি
Recommended image4
'SIR-এর কাজ নিয়ে বিডিও-এসডিওদের উপর চাপ সৃষ্টি', রাজ্য সরকারকে তুলোধনা শমীক ভট্টাচার্যের
Recommended image5
Now Playing
শুভেন্দুকে জুতো দেখিয়ে বিক্ষোভ! 'মে মাসে এদের উল্টো করে ঝোলাব' পাল্টা মন্তব্য শুভেন্দুর
Related Stories
Recommended image1
বাংলাদেশ থেকে নেপাল গণরোষে গদিচ্যুত প্রধানমন্ত্রী, জানুন বিশ্বের ইতিহাস বদলে দেওয়া কয়েকটি গণ আন্দোলন
Recommended image2
পুজোর আগেই এসি লোকাল ট্রেন পরিষেবায় বাড়ছে স্টপেজের সংখ্যা, কোন-কোন স্টেশনে থামবে ট্রেন?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved