MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Narendra Modi: ২১ জুলাইয়ের আগে বঙ্গে বিজেপির মেগা জনসভা, ফের বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

Narendra Modi: ২১ জুলাইয়ের আগে বঙ্গে বিজেপির মেগা জনসভা, ফের বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

PM Modi Visits Bengal: লোকসভার পর এবার বিধানসভা ভোট। ফের নমোর পাখির চোখ বাংলা। ভোটের ময়দানে বাংলায় গেরুয়া শিবিরের জমি শক্ত করতে চলতি মাসেই বঙ্গ সফরে আসছেন তিনি। প্রধানমন্ত্রীর সভা ঘিরে ইতিমধ্যে তুঙ্গে প্রস্তুতি। 

2 Min read
Author : Moumita Poddar
Published : Jul 06 2025, 07:18 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
নজরে ২০২৬ এর বিধানসভা ভোট
Image Credit : Screen grab (X/Narendra Modi)

নজরে ২০২৬-এর বিধানসভা ভোট

বছর ঘুরলেই ছাব্বিশের বিধানসভা নির্বাচন। তার জন্য এখন থেকেই ঘুঁটি সাজাতে শুরু করেছে বঙ্গ বিজেপি। আর এই ভোটকে পাখির চোখ করে বাংলার গেরুয়া শিবিরের নেতা-কর্মীদের মনোবল বাড়াতে চলতি মাসের শুরুতেই ফের বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
কবে বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী?
Image Credit : ANI

কবে বঙ্গ সফরে আসছেন প্রধানমন্ত্রী?

গেরুয়া  শিবির  সূত্রের খবর, চলতি জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহেই বাংলায় আসতে পারেন প্রধানমন্ত্রী। দমদমের সেন্ট্রাল জেলের পাশের মাঠে সভা করতে পারেন তিনি। সভার প্রস্তুতিতে আগাম ৭ সদস্যের কমিটি গঠন করেছে বিজেপি। 

Related Articles

Related image1
WB Weather Update: ছুটির দিনই হাওয়া বদল! ভারী বৃষ্টিতে ভিজবে একাধিক জেলা, জানুন আবহাওয়ার বড় আপডেট
Related image2
Bengal Migrant Workers: বাংলায় কথা বললেই 'বাংলাদেশি' তকমা! ওড়িশায় আটক বাংলার পরিযায়ী শ্রমিকরা, আদালতের দ্বারস্থ পরিবার
38
জুলাইতে ফের বঙ্গে মোদী
Image Credit : Asianet News

জুলাইতে ফের বঙ্গে মোদী

সূত্রের খবর, চলতি মাসের ১৮ জুলাই নাগাদ কলকাতা সফরে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দমদমের সেন্ট্রাল জেলের পাশের মাঠে সভা করবেন তিনি। যার জন্য এখন থেকেই শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। 

48
বাংলায় জোড়া সভা রয়েছে নমোর
Image Credit : (Image Credit: YouTube/NarendraModi)

বাংলায় জোড়া সভা রয়েছে নমোর

জানা গিয়েছে, মে মাসের পর এটি মোদীর দ্বিতীয় সভায তবে এখনও পর্যন্ত এই বছর বাংলায় কোনও জোড়া সভা করেননি তিনি। করেছিলেন গতবছরে। দমদমের পাশাপাশি দুর্গাপুরের সভাতেও সিলমোহর পড়লে, একুশে জুলাইয়ে তৃণমূলের শহিদ সভার আগে এটা একটা তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হবে বিজেপির ক্ষেত্রে।

58
২১ জুলাইয়ের আগেই বাংলায় নমো
Image Credit : ANI

২১ জুলাইয়ের আগেই বাংলায় নমো

চলতি মাসেই রয়েছে তৃণমূলের ২১ জুলাইয়ের সভা। শহিদ দিবস ঘিরে চলছে প্রস্তুতি। তার আগেই সম্ভবত ১৮ জুলাই দমদমে সভা  করতে পারেন প্রধানমন্ত্রী। একদিকে বছর ঘুরলেই ভোট অন্যদিকে তৃণমূলের ২১  জুলাইয়ের আগে মোদীর সভা ঘিরে চড়ছে রাজনৈতিক উত্তেজনার পারদ।  

68
বঙ্গে ফের মোদীর ডেইলি প্যাসেঞ্জারি?
Image Credit : social media

বঙ্গে ফের মোদীর ডেইলি প্যাসেঞ্জারি?

সুকান্ত মজুমদারকে প্রাক্তন করে সদ্য বিজেপির রাজ্য সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শমীক ভট্টাচার্য। দলের মধ্যে আদি-নব্যের দ্বন্ধ কাটিয়ে শমীক-শুভেন্দুকে ভর করেই বাংলায় পুরোপুরি ভোটের লড়াইয়ে ঝাঁপিয়ে পড়তে চাইছে বিজেপি। আর তার জন্যই মে মাসের পর ফের জুলাইতে মোদীর এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ।  

78
কী বার্তা দেবেন মোদী?
Image Credit : Getty

কী বার্তা দেবেন মোদী?

সূত্রের খবর, একুশ ও চব্বিশের বিধানসভা-লোকসভা কোনও ভোটেই ভালো ফল করতে পারেনি বিজেপি। বাংলায় যে এখনও বিজেপির ভিত নড়বড়ে সে কথা স্বীকার করেছেন দলের শীর্ষ নেতৃত্বরা। রাজ্যের ৫০ শতাংশ বিজেপির বুথ কমিটি একেবারে নিষ্ক্রিয় হয়ে পড়েছে। এই আবহে মোদী বাংলায় এসে কী বার্তা দেন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। 

88
বাংলায় বাড়তি হাওয়া মোদীর
Image Credit : ANI

বাংলায় বাড়তি হাওয়া মোদীর

বঙ্গে বিজেপির নড়বড়ে সংগঠনের হাল ধরেছেন শমীক ভট্টাচার্য। ওয়াকিবহাল মহলের মতে, শমীক ভট্টাচার্যের কাঁধেই ভর করে হয়ত বঙ্গে ভোট বৈতরণী পার করতে চাইছে বিজেপি। সেই আবহে মোদীর এই ঘনঘন বাংলায় সফর গেরুয়া শিবিরের পালে বাড়তি হাওয়া জোগাবে বলেই মনে করা হচ্ছে।  

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
নরেন্দ্র মোদী
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর
 
4th T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
247/3
WI beat IND by 24 runs
Schedule ›
3rd T20 • PAK vs SL
Result
PAKPAK
168/8
SLSL
172/2
SL beat PAK by 8 wickets
Schedule ›
3rd T20 • IND vs WI
Result
INDIND
223
WIWI
209/7
IND beat WI by 14 runs
Schedule ›
2nd T20 • PAK vs SL
Result
PAKPAK
215/3
SLSL
133/7
PAK beat SL by 82 runs
Schedule ›
2nd T20 • IND vs WI
Result
INDIND
249/5
WIWI
252/4
WI beat IND by 6 wickets
Schedule ›
1st T20 • PAK vs SL
Result
PAKPAK
187/6
SLSL
182/8
PAK Won by 4 wickets
Schedule ›
1st TEST • SA vs AUS
Result
SASA
284 & 206
AUSAUS
390 & 314/6
AUS beat SA by 214 runs
Schedule ›
1st T20 • IND vs WI
Result
INDIND
172/2
WIWI
171
IND won by 8 wickets
Schedule ›
5th T20 • IND vs WI
INDIND
Sat, 17 Oct, 2026
WIWI
07:00 pm
Match yet to begin.
Schedule ›
2nd TEST • SA vs AUS
SASA
Sun, 18 Oct, 2026
AUSAUS
01:30 pm
Match yet to begin.
Schedule ›

Latest Videos
Recommended Stories
Recommended image1
চিংড়িঘাটা উড়ালপুলে রঙের জন্যই কী বাইক উল্টে গেলো? ব্যাখ্যা দিলেন কলকাতার পুলিশ কমিশনার
Recommended image2
সরকারি কর্মীদের জন্য সুখবর! এবার ৬টি শহরের AIIMS-এ চিকিৎসার সুবিধা
Recommended image3
Now Playing
Durga Puja 2026: এক মণ্ডপেই কৃষ্ণ ও দুর্গার মহাশক্তি! চেতলা অগ্রণীর বিরাট চমক
Recommended image4
Durga Puja: বাংলায় এখন 'পরিবর্তনের পুজো', ৫৮ হাজার কমিটিকে সরকারি অনুদান, দাবি দিলীপের
Recommended image5
Annapurna Yojana: আশা শেষ..পুজোর আগে ঢুকছে না অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা! কবে পাবেন, রইল নয়া খবর
Related Stories
Recommended image1
WB Weather Update: ছুটির দিনই হাওয়া বদল! ভারী বৃষ্টিতে ভিজবে একাধিক জেলা, জানুন আবহাওয়ার বড় আপডেট
Recommended image2
Bengal Migrant Workers: বাংলায় কথা বললেই 'বাংলাদেশি' তকমা! ওড়িশায় আটক বাংলার পরিযায়ী শ্রমিকরা, আদালতের দ্বারস্থ পরিবার
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved