MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • রাজ্যের চ্যালেঞ্জ করা ওবিসি মামলায় কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের, হাইকোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ

রাজ্যের চ্যালেঞ্জ করা ওবিসি মামলায় কড়া পদক্ষেপ সুপ্রিম কোর্টের, হাইকোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ

Supreme Court On OBC Issues: ওবিসি মামলায় এবার কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল দেশের শীর্ষ আদালত। এই বিষয়ে কী বলল সুপ্রিম কোর্ট? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

2 Min read
Author : Moumita Poddar
Published : Jul 28 2025, 02:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
OBC মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ
Image Credit : ANI

OBC মামলায় অন্তর্বর্তী স্থগিতাদেশ

সোমবার ওবিসি মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। ফলে রাজ্যের চ্যালেঞ্জ করা মামলায় সোমবার স্থগিতাদেশের নির্দেশ দিলো সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গবাইয়ের ডিভিশন বেঞ্চ। জানা গিয়েছে, OBC সংক্রান্ত মামলায় সব বিজ্ঞপ্তির উপর আগেই স্থগিতাদেশের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। যা নিয়ে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে গিয়েছিল রাজ্য। সোমবার রাজ্যের করা সেই মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের উপরই অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল দেশের শীর্ষ আদালত। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
OBC মামলা নিয়ে কী বলেছিল কলকাতা হাইকোর্ট?
Image Credit : Getty

OBC মামলা নিয়ে কী বলেছিল কলকাতা হাইকোর্ট?

সূত্রের খবর, অনগ্রসর শ্রেণি অর্থাৎ ওবিসি মামলা নিয়ে আগেই কলকাতা হাইকোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশের নির্দেশ দিয়েছিল। যারফলে আগামী ৩১ জুলাই পর্যন্ত এই নির্দেশিকা জারি করেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং রাজশেখর মান্থার ডিভিশন বেঞ্চ। মামলার পরবর্তী শুনানি ৫ অগাস্ট ধার্য করা হয়। এখন দেখার OBC মামলা নিয়ে সেইদিন কী চূড়ান্ত সিদ্ধান্ত জানায় আদালত। 

Related Articles

Related image1
ব্যাঙ্কের ম্যানেজার পরিচয় দিয়ে শহরে ফের সাইবার প্রতারণা! গ্রেফতার ৪, বাজেয়াপ্ত লক্ষাধিক টাকার সামগ্রি
Related image2
ভক্তদের হুড়োহুড়িতে প্রবল বিশৃঙ্খলা মনসাদেবী মন্দিরে, পদপৃষ্ট হয়ে নিহত ৬ পূণ্যার্থী, বাড়ছে আহতের সংখ্যা
36
প্রশ্নের মুখে পড়ুয়াদের কলেজে ভর্তির প্রক্রিয়া
Image Credit : ANI

প্রশ্নের মুখে পড়ুয়াদের কলেজে ভর্তির প্রক্রিয়া

হাইকোর্টের এই নির্দেশের ফলে কলেজে ভর্তির ক্ষেত্রে অনিশ্চয়তা তৈরি হয় পড়ুয়াদের মনে। যদিও কলকাতা হাইকোর্টের তরফে আগেই জানানো হয়েছিল যে,  এই নির্দেশিকা পড়ুয়াদের জন্য কোনও সমস্যা তৈরি করবে না। তারপরও আদালতের এই সিদ্ধান্তের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সোমবার রাজ্যের করা মামলার শুনানি হয় শীর্ষ আদালতে। 

46
সুপ্রিম প্রশ্নের মুখে কলকাতা হাইকোর্ট!
Image Credit : Supreme court

সুপ্রিম প্রশ্নের মুখে কলকাতা হাইকোর্ট!

এদিকে কলকাতা হাইকোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশের সিদ্ধান্ত নিয়ে সোমবার প্রশ্ন তুলল প্রধান বিচারপতি বি আর গবইয়ের ডিভিশন বেঞ্চ। আদালতের দাবি, কলকাতা হাইকোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশের মতো সিদ্ধান্ত কীভাবে নিলো! কোন যুক্তিতে হাইকোর্ট এই সিদ্ধান্ত নিলো তা নিয়েও প্রশ্ন উঠেছে। 

56
শীর্ষ আদালতের দাবি ওবিসি মামলা নিয়ে
Image Credit : ANI

শীর্ষ আদালতের দাবি ওবিসি মামলা নিয়ে

ওবিসি মামলা নিয়ে সোমবার সুপ্রিম কোর্ট জানায় যে, সংরক্ষণের জন্য প্রশাসনের নির্দেশ বা কার্যনির্বাহীই যথেষ্ঠ। এর জন্য আলাদা করে আইন তৈরি করার দরকার পড়ে না। শুধু তাই নয়, এই বিচারপতি অতীতের মামলার একটি রায়ের কথাও উল্লেখ করেছেন তিনি। 

66
হাইকোর্টের নির্দেশ বিতর্কিত?
Image Credit : ANI

হাইকোর্টের নির্দেশ বিতর্কিত?

এই বিষয়ে অবশ্য সুপ্রিম কোর্টের বিচারপতি সওয়ালে জানায় যে,  প্রাথমিক ভাবে হাইকোর্টের নির্দেশে কিছুটা ভুল বা ত্রুটিযুক্ত  রয়েছে। এমনকি বিজ্ঞপ্তির ক্ষেত্রে কিছু বিষয় অবলম্বন করা হয়েছে সেটা সঠিক নাও হতে পারে। যদিও কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর এদিন ফের অন্তর্বর্তী স্থগিতাদেশের কথা ঘোষণা করেছে শীর্ষ আদালত। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
দেশের খবর
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Fuel Price: পেট্রল-ডিজেলের দাম কি কমবে? বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম কমার পরেই জানাল কেন্দ্র
Recommended image2
PM Modi: ভারতে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী মোদীর, Alstom সিইও-র সঙ্গে বৈঠক প্যারিসে
Recommended image3
ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের জন্য মাসে মাসে গুণতে হবে টাকা! সাবস্ক্রিপশন প্ল্যান চালু মেটার
Recommended image4
8th Pay Commission-এ বড় চমক! অবসরের দিনেই ৭৫ লক্ষ টাকা পর্যন্ত গ্র্যাচুইটি, সরকারি কর্মীদের জন্য সুখবর
Recommended image5
EPFO 3.0: এই মাসেই UPI ও ATM-র মাধ্যমে পিএফ-র টাকা তোলার সুবিধা চালু হতে পারে, লিমিট কত?
Related Stories
Recommended image1
ব্যাঙ্কের ম্যানেজার পরিচয় দিয়ে শহরে ফের সাইবার প্রতারণা! গ্রেফতার ৪, বাজেয়াপ্ত লক্ষাধিক টাকার সামগ্রি
Recommended image2
ভক্তদের হুড়োহুড়িতে প্রবল বিশৃঙ্খলা মনসাদেবী মন্দিরে, পদপৃষ্ট হয়ে নিহত ৬ পূণ্যার্থী, বাড়ছে আহতের সংখ্যা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved