MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Weather Update: খেল দেখাবে বৃষ্টি, সঙ্গে বজ্রপাত! দক্ষিণবঙ্গের এই ৭ জেলায় জারি হলুদ সতর্কতা

Weather Update: খেল দেখাবে বৃষ্টি, সঙ্গে বজ্রপাত! দক্ষিণবঙ্গের এই ৭ জেলায় জারি হলুদ সতর্কতা

সোমবার সারাদিন মোটামুটি রোদের মুখ দেখেছে দক্ষিণবঙ্গ। বিক্ষিপ্ত কিছু বৃষ্টিপাত হলেও, তা ছিল সামান্য। তবে ভোল বদলে যাবে মঙ্গলবার থেকে। আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। বিকেল থেকেই পালটে যাবে আবহাওয়া।

2 Min read
Author : Parna Sengupta
Published : Aug 13 2024, 06:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
Image Credit : Asianet News

হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী এক সপ্তাহ বিক্ষিপ্তভাবে জেলায় জেলায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের (South Bengal Weather) ৭টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

210
Image Credit : Asianet News

বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে জেনে নিন আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? গত সপ্তাহ থেকেই ‘খেল’ দেখাতে শুরু করেছে বৃষ্টি। সপ্তাহান্তেও বিক্ষিপ্তভাবে ভিজেছে দক্ষিণবঙ্গের বহু জেলা।

310
Image Credit : Getty

তবে সোমবারের ছবিটা ছিল আলাদা। অনেকদিন পরে রোদের মুখ দেখেছিল বঙ্গ। তবে ভোল বদলে যাবে মঙ্গলবার থেকে। এই সপ্তাহে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

410
Image Credit : Getty

দক্ষিণের ৭টি রাজ্যে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গল থেকে জারি থাকবে একই সতর্কতা। বুধবারেও দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস।

510
Image Credit : Getty

আজ উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমানে বজ্রপাতের হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া দক্ষিণবঙ্গের বাকি সকল জেলাতেই বৃষ্টিপাতের (Rainfall Alert) সম্ভাবনা রয়েছে।

610
Image Credit : Getty

মঙ্গলবার বজ্রপাতের পূর্বাভাস রয়েছে দক্ষিণের প্রত্যেকটি জেলায়। কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগণা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।

710
Image Credit : Getty

বুধবারও বজায় থাকবে বৃষ্টির সিলসিলা। সেদিন ভিজতে পারে হুগলি, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং পূর্ব মেদিনীপুর। বৃহস্পতিবার হুগলি, দুই বর্ধমান, নদিয়া এবং বীরভূমে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

810
Image Credit : Getty

আগামী ১৮ তারিখ অবধি দক্ষিণবঙ্গের নানান জেলায় হালকা থেকে মাঝারি বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে।

910
Image Credit : Getty

অন্যদিকে উত্তরবঙ্গেও আগামী ৭ দিন হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ এবং আগামীকাল বজ্রবিদ্যুৎ কিংবা ভারী বৃষ্টিপাতের তেমন পূর্বাভাস না থাকলেও বুধবার আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ে ভারী বৃষ্টি হতে পারে জানিয়েছে হাওয়া অফিস।

1010
Image Credit : Getty

ভিজবে জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism
Latest Videos
Recommended Stories
Recommended image1
সম্পত্তি জবরদখলের প্রতিবাদ, বিধানসভা নির্বাচনে NOTA-তে ভোটের ডাক কলকাতার বাড়িওয়ালাদের
Recommended image2
WB Election 2026: শান্তিপূর্ণ ভোট করাতে প্রশাসনিক রদবদল, কীভাবে রাজ্য চালাবেন? কমিশনকে চিঠি মমতার
Recommended image3
Kolkata Metro: কলকাতা মেট্রোয় এই জিনিসগুলো নিয়ে উঠলেই জরিমানা, যাত্রীদের জন্য চালু নয়া নিয়ম
Recommended image4
কিছুক্ষণের মধ্যেই খেল দেখাবে আবহাওয়া! ধেয়ে আসছে প্রচন্ড ঝড়বৃষ্টি! কোন কোন জেলায় তাণ্ডব?
Recommended image5
Left Candidate List: ভবানীপুরে শ্রীজীব বিশ্বাস, নন্দীগ্রামে শান্তি গিরি, দ্বিতীয় দফায় থাকল কি সেলিম-সুজনের নাম!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved