MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • RG Kar-এ কীভাবে কোটি কোটি টাকা নয়ছয় করেছে সন্দীপ ও তার সাগরেদরা? আদালতে স্পষ্ট করল CBI

RG Kar-এ কীভাবে কোটি কোটি টাকা নয়ছয় করেছে সন্দীপ ও তার সাগরেদরা? আদালতে স্পষ্ট করল CBI

আরজি কর হাসপাতালের আর্থিক কেলেঙ্কারি মামলায় রীতিমত বিপাকে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। সন্দীপ ও তার সাগরেদদের জামিনের বিরোধিতা করে আদালতেই বড় দাবি করে সিবিআই। 

2 Min read
Author : Saborni Mitra
Published : Oct 22 2024, 03:04 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112
আরজি কর মামলা
Image Credit : twiter

আরজি কর মামলা

আরজি কর হাসপাতালের আর্থিক কেলেঙ্কারি মামলায় সন্দীপ ঘোষকে মঙ্গলবার পেশ করা হয় আলিপুর আদালতে। সঙ্গে পেশ করা হয় হয় আর্থিক কেলেঙ্কারিতে অভিযুক্ত বাকিদেরও।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
212
আর্থিক দুর্নীতি-কাণ্ডে ধৃত
Image Credit : Asianet News

আর্থিক দুর্নীতি-কাণ্ডে ধৃত

আর জি কর হাসপাতালে দুর্নীতির অভিযোগে প্রথম দফায় সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছেন সন্দীপ ঘোষ, তাঁর ঘনিষ্ঠ দুই ঠিকাদার বিপ্লব সিংহ, সুমন হাজরা, নিরাপত্তারক্ষী আফসার আলি। ধৃতদের জেরা করে সন্দীপের ঘনিষ্ঠ চিকিৎসক আশিস পাণ্ডেকে গ্রেপ্তার করে সিবিআই

312
জামিনের বিরোধিতা
Image Credit : Asianet News

জামিনের বিরোধিতা

এদিন সিবিআই আলিপুর আদালতে ধৃতদের জামিনের বিরোধিতা করেন। সন্দীপ ও তার সাগরেদদের বিরুদ্ধে রীতিমত কড়া সওয়াল করে।

412
সরকারের ক্ষতি করে পকেট ভরা
Image Credit : social

সরকারের ক্ষতি করে পকেট ভরা

এদিন সিবিআই আইনজীবী আদালতে দাবি করে চিকিৎসক আশিস পাণ্ডে সরকারের ক্ষতি করে নিজের পকেট ভরিয়েছে। আর এই কাজে তাকে মদত দিয়েছে সন্দীপ ঘোষ ও বাকিরা।

512
নিশানায় সন্দীপ
Image Credit : social media

নিশানায় সন্দীপ

সিবিআইয়ের দাবি, ষড়যন্ত্র করে সন্দীপ, আশিসের মতো চিকিৎসক ও আর জি করের কর্তারা হাউস স্টাফ নিয়োগ থেকে শুরু করে প্রয়োজনীয় সামগ্রী কেনার ক্ষেত্রে কোটি কোটি টাকা হস্তগত করেন।

612
সিবিাআই-এর দাবি
Image Credit : social media

সিবিাআই-এর দাবি

এদিন সিবিআই সন্দীপ, আশিস-সহ পাঁচ অভিযুক্তকে আরও জেরার প্রয়োজন রয়েছে বলে জামান। তারা একই সঙ্গে ১৪ দিনের জেল হেফাজতেরও আবেদন করে।

712
আদালতের নির্দেশ
Image Credit : social media

আদালতের নির্দেশ

আলিপুর আদালত এদিন সন্দীপ ঘোষ -সহ বাকিদের ৪ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।

812
সিবিআই-এর দাবি
Image Credit : Asianet News

সিবিআই-এর দাবি

তদন্তে জানা গিয়েছে যে, অভিযুক্ত চিকিৎসক আশিস পাণ্ডে অন‌্য অভিযুক্তদের সঙ্গে অপরাধমূলক ষড়যন্ত্র করেন। এর ফলে সরকারের ক্ষতি হয়েছে। আর্থিক লাভ হয়েছে আশিস পাণ্ডের।

912
প্রভাবশালী তত্ত্ব
Image Credit : Asianet News

প্রভাবশালী তত্ত্ব

সিবিআই আদালতে দাবি করে অভিযুক্ত চিকিৎসক প্রভাবশালী। তই জামিন পেলে তদন্ত প্রাভাবিত করতে পারে। নথিও নষ্ট করে দিতে পারেন। সেই কারণে জেল হেফাজতের দাবি করা হচ্ছে।

1012
সন্দীপ 'নাটের গুরু'
Image Credit : Asianet News

সন্দীপ 'নাটের গুরু'

আদালতে সিবিআই দাবি তদন্ত চলাকালীন নথি পরীক্ষা ও সাক্ষীদের জিজ্ঞাসাবাদের পর জানা গিয়েছে যে, সন্দীপ ঘোষের মদতে তাঁর ঘনিষ্ঠ চিকিৎসক আশিস পাণ্ডে ও অন‌্যরা কীভাবে টাকা সরিয়েছে।

1112
কোথায় গলদ
Image Credit : social media

কোথায় গলদ

হাউস স্টাফ নিয়োগের ক্ষেত্রে বিপুল টাকা তোলা হয় বলে অভিযোগ। একইভাবে আর জি করে কর্মী নিয়োগের ক্ষেত্রেও টাকা তোলা হয়। এই টাকা তোলার ক্ষেত্রে সন্দীপ ঘোষের মদতে একটি চক্র কাজ করে।

1212
টাকার অঙ্ক
Image Credit : social media

টাকার অঙ্ক

সিবিই দাবি করেছে ২০ কোটিরও বেশি টাকা নয়ছয় করা হয়েছে। কোভিড তহবিলের টাকায় চিকিৎসা সামগ্রী না কিনে সন্দীপ বিলাসবহুল আসবাব কেনেন বলেও দাবি করেছে সিবিআই। দামেতেও গরমিল ধরা পড়েছে বলে দাবি।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
Latest Videos
Recommended Stories
Recommended image1
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা প্রতি মাসের কত তারিখে ঢুকবে? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Recommended image2
Now Playing
Annapurna Yojana Big Update: অগস্টের কত তারিখ থেকে ঢুকবে অন্নপূর্ণার টাকা? জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Recommended image3
7th Pay Commission: ৭ম বেতন কমিশন চালু হলেই কমানো হবে সরকারি কর্মীদের ছুটি? রিপোর্ট জমা পড়ল নবান্নে
Recommended image4
Now Playing
Annapurna Yojana New Update: অগস্টের কত তারিখ থেকে ঢুকবে অন্নপূর্ণার টাকা? এই মুহূর্তে বড় আপডেট কী? দেখুন
Recommended image5
Now Playing
Police Station Visit: হঠাৎ একের পর এক থানা পরিদর্শন করে কী দেখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু? দেখুন ভিডিও
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved