MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চে সিসি ক্যামেরা থেকে সময়ের হিসেব লেখা বোর্ড, ছবিতে ধর্মতলার ধর্না মঞ্চ

জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চে সিসি ক্যামেরা থেকে সময়ের হিসেব লেখা বোর্ড, ছবিতে ধর্মতলার ধর্না মঞ্চ

ধর্মতলার মেট্রো চ্যালেনে জুনিয়র ডাক্তারদের অনশনের পর কেটে গেল প্রায় ১৪ ঘণ্টা। এখনও সরকারের পক্ষ থেকে সদর্থক কিছু জানান হয়নি। পাল্টা নানা ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ। অন্যদিকে ভিড় বাড়ছে সাধারণ মানুষের। 

2 Min read
Author : Saborni Mitra
| Updated : Oct 06 2024, 12:20 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112
১৪ ঘণ্টা অনশন
Image Credit : Asianet News

১৪ ঘণ্টা অনশন

শনিবার রাত সাড়ে ৮টার পরই ধর্মতলার মেট্রো চ্যালেনে ৬ জুনিয়র ডাক্তার অনশন শুরু করেছে। ১৪ ঘণ্টা পার হয়েছে। কিন্তু এখনও সরকার সদর্থক কিছু জানানি।

212
ধর্নায় বাধা
Image Credit : Asianet News

ধর্নায় বাধা

জুনিয়র ডাক্তারদের অভিযোগ পুলিশ তাদের ধর্না অবস্থানে বাধা দিচ্ছে। মঞ্চ বাঁধতে দেওয়া হচ্ছে না। বায়ো টয়লেট বসানোর আর্জিও নাকচ করে দিয়েছে কলকাতা পুলিশ।

312
অনশনের সময়ের হিসেব
Image Credit : Asianet News

অনশনের সময়ের হিসেব

জুনিয়র ডাক্তারদের অনশন মঞ্চে একটি বোর্ড রাখা হয়েছে। সেখানেই অনশনের সময়ের হিসেব রাখা হয়েছে। ইতিমধ্যেই পার হয়েছে ১৪ ঘণ্টা। পাশাপাশি মঞ্চে লাগান রয়েছে সিসিটিভি। অনশনকারীরা যে খাবার মুখে তুলবেন না তার প্রমাণ হিসেবেই লাগান হয়েছে সিসি ক্যামেরা।

412
ঘড়িও রয়েছে
Image Credit : Asianet News

ঘড়িও রয়েছে

শুক্রবারই জুনিয়র ডাক্তাররা তাঁদের মিছিলের পর সরকারকে ঘড়ি ধরে সময় বেঁধে দিয়েছিল। ২৪ ঘণ্টা পার না হলে অনশনেরই হুমকি দিয়েছিল। সেইমতই জুনিয়র ডাক্তাররা অনশন শুরু করেছে।

512
ধর্না মঞ্চে বাধা
Image Credit : Asianet News

ধর্না মঞ্চে বাধা

জুনিয়র ডাক্তারদের ধর্নামঞ্চ তৈরিতে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ। ডেকরেটর্সকে বাঁশ বহনকারী টেম্পো নিয়ে আসতে দেয়নি।

612
পাশে সাধারণ মানুষ
Image Credit : Asianet News

পাশে সাধারণ মানুষ

লালবাজার, স্বাস্থ্য ভবনের পর ধর্মতলার মেট্রো চ্যানেলেও জুনিয়র ডাক্তাররা পাশে পেয়েছেন সাধারণ মানুষকে। বিশেষত মহিলা এগিয়ে এসেছেন জুনিয়র ডাক্তারদের সাহায্যে। স্থানীয় মানুষ ছাতা এগিয়ে দিয়ে বৃষ্টির হাত থেকে রক্ষা করার চেষ্টা করছে আন্দোলনকারীদের।

712
অশনকারীদের শারীরিক অবস্থা
Image Credit : Asianet News

অশনকারীদের শারীরিক অবস্থা

অনশনরত জুনিয়র ডাক্তারদের শারীরিক অবস্থা স্থিতিশীল। নিজেরাই জানালেন, তাঁরা ভাল আছেন। তবে বায়ো টয়লেট বসাতে না দেওয়ায় কিছু দূরের সাধারণ শৌচাগার তাঁদের ব্যবহার করতে হচ্ছে। তাতে কিছুটা সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন অর্ণব, অনুষ্টুপ, তনয়ারা।

812
পাশে সিনিয়র ডাক্তাররা
Image Credit : Asianet News

পাশে সিনিয়র ডাক্তাররা

জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনেও তাঁরা পাশে পেয়েছেন সিনিয়রদের। সিনিয়র ডাক্তাররা শনিবারের পর রবিবারও তাঁদের সঙ্গে দেখা করতে যাবেন।

912
পুলিশের বিরুদ্ধে ক্ষোভ
Image Credit : SOCIAL MEDIA

পুলিশের বিরুদ্ধে ক্ষোভ

অনশনরত জুনিয়র ডাক্তারদের অভিযোগ , পুলিশ তাদের মঞ্চে বায়োটয়লেট ঢুকতে বাধা দিচ্ছে। যদিও তারা পুলিশের কাছে অনুমতি চেয়ে ইমেল করেছিল। কিন্তু আবেদন নাকচ করে দিয়েছে। পুলিশ সূত্রের খবর, এই সিদ্ধান্ত তাদের ওপর মহল নেবে।

1012
কাজে ফিরলেও খাবারে না
Image Credit : Asianet News

কাজে ফিরলেও খাবারে না

জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে জানান হয়েছে তারা কর্মবিরতি তুলে নিয়েছে। কাজে ফিরছে। কিন্তু খাবার খাবেন না। তাদের দাবি মানা না হওয়া পর্যন্ত খাবার খাবে না বলেও জানিয়েছে।

1112
নিরাপত্তার দাবি
Image Credit : Asianet News

নিরাপত্তার দাবি

জুনিয়র ডাক্তাররা কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবি জানিয়েছে। পর্যাপ্ত ব্যবস্থা ও স্বাস্থ্য পরিকাঠামো উন্নত করার দাবি জানিয়েছে। এই দাবিগুলি সরকার মানলে তবেই তারা কাজে যোগ দেবে।

1212
আরজি করের নির্যাতিতার বিচার
Image Credit : Asianet News

আরজি করের নির্যাতিতার বিচার

জুনিয়র ডাক্তাররা আরজি করের নির্যাতিতার বিচারেরও দাবি জানিয়েছে। বলেছে সিবিআই তদন্তের ওপর তাদের সম্পূর্ণ আস্থা নেই।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
ASHA: বেতন বাড়ল নামমাত্র, ত্রান তহবিলে দানের কথা বলে ক্ষোভে ফেটে পড়লেন আশাকর্মীরা
Recommended image2
দোলযাত্রা উপলক্ষে বেড়াতে যাওয়া আরো সুবিধা, ১০০টি স্পেশাল ট্রেনের ঘোষণা পূর্ব রেলের
Recommended image3
Now Playing
Suvendu Adhikari: 'গরীব, শিক্ষিত মুসলিমরা মমতার কাছ থেকে সরে গিয়েছে!' বিস্ফোরক শুভেন্দু
Recommended image4
Now Playing
Nisith Pramanik: ‘ভাবছে লক্ষ্মীর ভাণ্ডার বাড়িয়ে এরা মহিলাদের কিনে নিয়েছে!’ বিস্ফোরক নিশীথ প্রামাণিক
Recommended image5
Now Playing
অশোক লাহিড়িকে অপমান চন্দ্রিমার! প্রতিবাদে কী স্লোগান তুললেন শুভেন্দু অধিকারীরা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved