MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Happy Raksha Bandhan Wishes in Bengali
West Bengal DA Hike
Nepal Flash Flood Reasons
TN Temple Musicians Salary
8th Pay Commission
North Bengal May Affect By Nepal Flood
TVS Iqube Millionr Special Edition Launched
Old Age Widow & Disability Bhata Hike
8th Pay Commission Demand
WB SIR Name Exclusion from Govt Schemes
Kolkata Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • West Bengal News
  • Rain Alerts: মৌসুমি অক্ষরেখার প্রভাবে ফের অতি ভারী বৃষ্টির সতর্কতা, কতদিন চলবে বৃষ্টিপাত? জানুন আবহাওয়ার বড় আপডেট

Rain Alerts: মৌসুমি অক্ষরেখার প্রভাবে ফের অতি ভারী বৃষ্টির সতর্কতা, কতদিন চলবে বৃষ্টিপাত? জানুন আবহাওয়ার বড় আপডেট

Weather Update News: গত ৪৮ ঘন্টায় একটানা বৃষ্টিতে ভেঙে গিয়েছে সব রেকর্ড। লক্ষ্মীবারেরও সকাল থেকেই আকাশের মুখভার। বৃহস্পতিবার সারাদিন কেমন থাকবে আবহাওয়া? রইল সমস্ত আপডেট। দেখুন ফটো গ্যালারিতে। 

2 Min read
Author : Moumita Poddar
Published : Jul 10 2025, 06:34 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
110
সরছে নিম্নচাপের অবস্থান
Image Credit : Getty

সরছে নিম্নচাপের অবস্থান

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, নিম্নচাপের আপাতত অবস্থান রয়েছে ঝাড়খন্ড লাগোয়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। বৃহস্পতিবারের মধ্যে নিম্নচাপ সরবে ঝাড়খন্ড এবং উত্তর ছত্তিশগড় এলাকায়।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
210
মৌসুমী অক্ষরেখার প্রভাবে বাড়বে বৃষ্টি
Image Credit : Getty

মৌসুমী অক্ষরেখার প্রভাবে বাড়বে বৃষ্টি

মৌসুমী অক্ষরেখা ডালটনগঞ্জের পর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ এলাকা দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এছাড়াও অসম থেকে তেলেঙ্গানা পর্যন্ত পূর্ব-পশ্চিম অক্ষরেখা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ এলাকার ওপর বিস্তৃত। এই ত্রিফলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়।

Related Articles

Related image1
Bangladesh: 'হাসিনাকে ফ্যাসিবাদী গড়ে তুলেছে দিল্লির শাসকরা', ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ ইউনূস সরকারের
Related image2
Vadodara Bridge Collapse: মোদী রাজ্যে ফের ব্রিজ বিপর্যয়! নদীতে ভেঙে পড়ল আস্ত সেতু, মৃত অন্তত ৯
310
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা
Image Credit : Getty

ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা

এর প্রভাবে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাতে। উত্তরবঙ্গের কালিম্পং এ অতি ভারী বৃষ্টি হতে পারে। কাল থেকে কমবে বৃষ্টি। বৃহস্পতিবারও পশ্চিমের জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে আজ ও কাল বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পূর্বাভাস। ফের ভারী বৃষ্টির প্রভাব বাড়বে রবিবার থেকে।

410
দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা
Image Credit : Getty

দক্ষিণবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা

দক্ষিণবঙ্গে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টি হবে, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হুগলি, পূর্ব বর্ধমান, নদীয়া এবং মুর্শিদাবাদ জেলাতে। কলকাতা সহ বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড় ও বাতাস বইবে। 

510
কবে থেকে কমবে বৃষ্টির পরিমাণ?
Image Credit : Getty

কবে থেকে কমবে বৃষ্টির পরিমাণ?

বৃহস্পতিবার ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে।

610
কিছু জেলায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস
Image Credit : stockPhoto

কিছু জেলায় মাঝারি বৃষ্টির পূর্বাভাস

শুক্র ও শনিবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হলেও তার পরিমাণ ও ব্যাপকতা কমবে। রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ সামান্য বাড়বে। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস।

710
উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?
Image Credit : stockPhoto

উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

উত্তরবঙ্গের কালিম্পঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, দার্জিলিং এবং মালদহ জেলাতে। বৃহস্পতি ও শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও তার পরিমাণ ও ব্যাপকতা অনেকটা কমবে। শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ সামান্য বাড়বে উত্তরবঙ্গে।

810
ভারী বৃষ্টির সতর্কতা কোন কোন জেলায়?
Image Credit : Asianet News

ভারী বৃষ্টির সতর্কতা কোন কোন জেলায়?

রবিবার ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। সোম ও মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা না থাকলেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফত।  

910
মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ
Image Credit : Getty

মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ

আগামী ২৪ ঘন্টায় মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা আলিপুর আবহাওয়া দফতররের। উত্তর বঙ্গোপসাগরের বাংলা ওড়িশা উপকূলে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে

1010
নীচু এলাকা প্লাবনের আশঙ্কা
Image Credit : Gemini AI

নীচু এলাকা প্লাবনের আশঙ্কা

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমি অক্ষরেখার প্রভাবে ভারী বৃষ্টির ফলে উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় ধ্বসের আশঙ্কা রয়েছে। এছাড়াও দুই বঙ্গেই নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

West Bengal news today (পশ্চিমবঙ্গের লাইভ খবর) - Read Latest west bengal News (বাংলায় পশ্চিমবঙ্গের খবর) headlines, LIVE Updates at Asianet News Bangla.

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
আজকের আবহাওয়া
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Annapurna Yojana: ৩১ অগস্টের পর নেওয়া হবে বড় সিদ্ধান্ত, অন্নপূর্ণা যোজনা নিয়ে নয়া ঘোষণা মুখ্যমন্ত্রীর
Recommended image2
Rakhi Bandhan 2026: প্রকৃতির সঙ্গে আত্মিক বন্ধন, গাছে রাখি বেঁধে বার্তা পড়ুয়াদের
Recommended image3
DA বৃদ্ধির মাঝে নতুন চমক! অক্টোবর থেকে বাড়ছে আরও একটি ভাতা, পুজোর মুখে মিলবে বাড়তি টাকা
Recommended image4
Ajker Bangla News Live: Indian Football Team - ভারত-পানামা ম্যাচের স্টেডিয়াম ঠিক করে ফেলল এআইএফএফ, শুরু প্রস্তুতি
Recommended image5
Malda: মালদা মেডিক্যাল কলেজে ১ দিনে ১০ নবজাতকের মৃত্যু! রিপোর্ট তলব স্বাস্থ্য ভবনের
Related Stories
Recommended image1
Bangladesh: 'হাসিনাকে ফ্যাসিবাদী গড়ে তুলেছে দিল্লির শাসকরা', ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ ইউনূস সরকারের
Recommended image2
Vadodara Bridge Collapse: মোদী রাজ্যে ফের ব্রিজ বিপর্যয়! নদীতে ভেঙে পড়ল আস্ত সেতু, মৃত অন্তত ৯
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved