MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • আজও চলবে কালবৈশাখীর তান্ডব? দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে কেন জারি সতর্কতা

আজও চলবে কালবৈশাখীর তান্ডব? দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে কেন জারি সতর্কতা

আয় বৃষ্টি ঝেঁপে, মানুষের সেই কাতর ডাকে সাড়া দিয়েছে বৃষ্টি। গত দুদিন ধরে বিক্ষিপ্ত ভাবে হলেও ভালোই বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। শুক্রবার প্রায় সারাদিন ধরেই মুখভার ছিল আকাশের। সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি। দোসর ছিল হাওয়ার তেজ।

2 Min read
Author : Parna Sengupta
Published : May 11 2024, 06:40 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : stockPhoto

পূর্ব আসাম থেকে উত্তর ওড়িশা পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। এই অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গেছে। এর জেরেই প্রচুর জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টিপাতের ও ঝড়ের তোলপাড়। ওদিকে পূর্ব বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত বর্তমানে অবস্থান করছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
Image Credit : stockPhoto

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি বইতে পারে ঝোড়ো হাওয়া। ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, উত্তর ২৪ পরগনা সহ উপকূলের জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার দাপট বেশি থাকবে।

36
Image Credit : stockPhoto

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, কলকাতা- সহ সব জেলাতেই ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। সাথে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায়। ইতিমধ্যেই জারি হয়েছে সতর্কতা। বাড়বে ঝড়-বৃষ্টির দাপট।

46
Image Credit : stockPhoto

আগামী রবিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। আপাতত পরিষ্কার আকাশ দেখার সম্ভাবনা নেই। শনিবার কালবৈশাখী চলবে দক্ষিণবঙ্গে। প্রায় সমস্ত জেলাতেই সেই আশঙ্কা রয়েছে। দুই দিনাজপুরে ও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বইতে পারে।

56
Image Credit : Google

শনিবার ঝড়-বৃষ্টি চলবে গোটা রাজ্যেই। কোথাও কোথাও ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। আপাতত তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই। উপরন্তু আরও নামতে পারে পারদ। রবিবারের পর ঝড়বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে। তারপর থেকে বাড়বে তাপমাত্রা।

66
Image Credit : Google

হাওয়া অফিস জানিয়েছিল চলতি সপ্তাহেই ধীরে ধীরে দক্ষিণবঙ্গের পরিমণ্ডলে জলীয়বাষ্পের পরিমাণ বাড়বে। আর জলীয়বাষ্পের পরিমাণ বৃদ্ধি পেতে পেতে দক্ষিণবঙ্গে মেঘের সঞ্চার হবে এবং তাপমাত্রার পারদ কিছুটা হলেও নিম্নমুখী থাকবে।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism
Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
ISKCON Mid Day Meal: প্রথম দিনেই মিড ডে মিল রান্না করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, দেখুন সেই দৃশ্য!
Recommended image2
DA West Bengal: ডিএ-র টাকা ঢুকতে শুরু করেছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে, সরকারি কর্মচারীদের জন্য সুখবর
Recommended image3
Kolkata Police Transfer News: পুজোর আগেই কলকাতা পুলিশে বড়সড় রদবদল, একঝাঁক ইন্সপেক্টরের পদোন্নতি
Recommended image4
Taslima Nasrin: শুভেন্দুর হাতে কাটছে বাম জমানার ‘লজ্জা’, ২০বছর পর বাংলায় ফিরে কী বললেন তসলিমা নাসরিন?
Recommended image5
CENSUS: জনগণনার কাজে নামছে স্কুল পড়ুয়ারাও, যুক্ত করা হল ১০০০ স্কুলকে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved