MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata Weather: মঙ্গলবার ভোরে বৃষ্টি নামল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, কেমন থাকবে সারাদিনের আবহাওয়া?

Kolkata Weather: মঙ্গলবার ভোরে বৃষ্টি নামল কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, কেমন থাকবে সারাদিনের আবহাওয়া?

হাওয়া অফিসের পূর্বাভাস মিলিয়ে মঙ্গলবার ভোর থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের জেরে এই বৃষ্টি, যা দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রপাত ও ঝোড়ো হাওয়া-সহ চলবে। উত্তরবঙ্গের কিছু অংশেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

2 Min read
Author : Sayanita Chakraborty
Published : Feb 24 2026, 06:49 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Image Credit : Getty

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে হতে পারে বৃষ্টি। এমনই জানিয়েছিল হাওয়া অফিস। বলা হয়েছিল ভিজতে পারে দক্ষিণের অন্তত নয়টি জেলা। তার মধ্যে চার জেলায় আলাদা করে সতর্কতা জারি করা হয়েছিল। তবে আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বঙ্গে।- জানানো হয়েছিল এমনটাও।

26
Image Credit : Getty

আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস সম্পূর্ণ মিলে গিয়েছে। মঙ্গলবার ভোর থেকেই শুরু হয়ে গিয়েছে বৃষ্টি। ভোর সাড়ে ৪টে নাগাদ বৃষ্টি শুরু হয়। কলকাতা, উত্তর ২৪পরগনা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় হয়েছে বৃষ্টি।

Related Articles

Related image1
IND vs SA T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে কি ভেসে যাবে? আহমেদাবাদের আবহাওয়া নিয়ে বড় আপডেট
Related image2
পশ্চিমী ঝঞ্ঝায় হাওয়া বদল বঙ্গের, সপ্তাহভর কেমন থাকবে আবহাওয়া? জানুন এক ক্লিকে
36
Image Credit : Getty

আলিপুর হাওয়া অফিস আগেই জানিয়েছিল, মঙ্গলবার কলকাতায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সঙ্গে হতে পারে বজ্রপাত। মাঝে মাঝে ঝোড়ো হাওয়া বইবে শহরে।

46
Image Credit : Getty

আজ ফের বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা-তে। বাঁকুড়াতেও হতে পারে বৃষ্টি। তেমনই বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। আজ আছে বৃষ্টির সম্ভাবনা।

56
Image Credit : Getty

সোমবার ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৬ ডিগ্রি। স্বাভাবিক চেয়ে ১.১ ডিগ্রি বেশি। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩১.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ০.৭ ডিগ্রি বেশি। সোমবার দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই তাপমাত্রা ১৭ ডিগ্রির নীচে ছিল না বলে জানা গিয়েছে। আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২০ ডিগ্রি।

66
Image Credit : Getty

সূত্রের খবর বঙ্গোপসাগরের ওপর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। যার জেরে রাজ্যে শুরু হয়েছে বৃষ্টি। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির সম্ভাবনা আছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং-র কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। তবে কোনও সতর্কতা জারি হয়নি এই সকল এলাকায়।

West Bengal News (পশ্চিমবঙ্গের খবর): Read In depth coverage of West Bengal News Today in Bengali including West Bengal Political, Education, Crime, Weather and Common man issues news at Asianet News Bangla.

About the Author

SC
Sayanita Chakraborty
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতক হওয়ার পর রবীন্দ্রভারতী থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন। ২০১২ সালে সাংবাদিকতায় হাতেখড়ি। প্রিন্ট মিডিয়া দিয়ে কর্মজীবন শুরু। এরপর নিউজ পোর্টালে পা রাখা। ২০২১ সালের অক্টোবর মাসে এশিয়ানেট নিউজ বাংলায় সিনিয়র সাব এডিটর হিসেবে যোগ দেন। তিনি বিনোদন ও লাইফস্টাইল বিভাগের সাংবাদিক। যোগাযোগ: sayanita.chakraborty@asianetnews.in
পশ্চিমবঙ্গের খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
ফাল্গুনের শুরুতেই নিম্নচাপের ভ্রুকূটি, সপ্তাহভর ঝড়-বৃষ্টিতে ভিজতে পারে রাজ্যের একাধিক জেলা
Recommended image2
ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় নজিরবিহীন পদক্ষেপ, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে বিশেষ দায়িত্ব
Recommended image3
TMCP: সংখ্যালঘু না রাজবংশী? ধূপগুড়িতে তৃণমূল ছাত্র পরিষদের ব্লক সভাপতি পদ ঘিরে মেরুকরণ
Recommended image4
News Round Up: মুকুল রায়ের প্রয়াণে শোকস্তব্ধ মমতা থেকে জিম্বাবোয়ের বিরুদ্ধে লড়াইয়ে দলে জায়গা পাবেন সঞ্জু? সারাদিনের খবর এক ক্লিকে
Recommended image5
পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে কামতাপুরিদের, বিধানসভা ভোটের আগে ফের পথে কেএলও-রা
Related Stories
Recommended image1
IND vs SA T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে কি ভেসে যাবে? আহমেদাবাদের আবহাওয়া নিয়ে বড় আপডেট
Recommended image2
পশ্চিমী ঝঞ্ঝায় হাওয়া বদল বঙ্গের, সপ্তাহভর কেমন থাকবে আবহাওয়া? জানুন এক ক্লিকে
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved