Sona Pappu Arrest: 'চোর চোর' স্লোগান! জনতার ক্ষোভের মুখে ঢাকুরিয়ার ডন সোনা পাপ্পু!

Sona Pappu Arrest: তোলাবাজি, এলাকা দখল, বেআইনি নির্মাণ, গুন্ডাগিরির অভিযোগ। ঢাকুরিয়া-কসবা এলাকার অন্যতম ত্রাস সোনা পাপ্পু। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সোনা পাপ্পুকে 'চোর চোর' স্লোগান। সোনা পাপ্পুকে দেখে 'চোর চোর' স্লোগান সাধারণ মানুষের।

Share this Video

Sona Pappu Arrest: ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডির জালে ঢাকুরিয়ার ত্রাস 'সোনা পাপ্পু'

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred

দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া ও কসবা এলাকার অন্যতম ত্রাস সোনা পাপ্পুকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। সোমবার টানা ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তাকে গ্রেফতার করেন। তার বিরুদ্ধে তোলাবাজি, এলাকা দখল, বেআইনি নির্মাণ এবং গুন্ডাগিরির মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে।

সোমবার রাতে গ্রেফতারের পর প্রথা মাফিক সোনা পাপ্পুকে মেডিকেল টেস্টের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেই সময় হাসপাতাল চত্বরে উপস্থিত সাধারণ মানুষ তাকে দেখে 'চোর চোর' স্লোগান দিতে শুরু করেন। জনতার এই তুমুল ক্ষোভ ও স্লোগানের মাঝেই কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা তাকে কড়া নিরাপত্তায় গাড়িতে তোলেন। এরপরই ধৃতকে আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়।

দীর্ঘদিন ধরেই ঢাকুরিয়া ও কসবা চত্বরে সোনা পাপ্পুর একচ্ছত্র দাপট এবং বেআইনি কারবারের অভিযোগ উঠছিল। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, এই গ্রেফতারির ফলে এলাকায় শান্তি ফিরবে। ইডি সূত্রে খবর, সোনা পাপ্পুর এই তোলাবাজির টাকা কোথায় কোথায় যেত এবং এর পেছনে বড় কোনো চক্র কাজ করছে কি না, তা জানতেই তাকে নিজেদের হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে।

Related Video