MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Bay Leaf Advantages in Smartphone
Digital Birth Certificate
Ajker Rashifal
8th Pay Commission
Ration Cards
WB Weather Forecast
BJP Bypoll Candidate List 2026
West Bengal Weather
Relationship Tips
Annapurna Yojana
Ajker Bangla Khobar Live
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Sovandeb Chattopadhyay Profile: তৃণমূলের প্রথম বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের সম্পত্তি থেকে জেতার সম্ভাবনা, অজানা তথ্যে ৮২ বছরের বালিগঞ্জের প্রার্থী

Sovandeb Chattopadhyay Profile: তৃণমূলের প্রথম বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের সম্পত্তি থেকে জেতার সম্ভাবনা, অজানা তথ্যে ৮২ বছরের বালিগঞ্জের প্রার্থী

Sovandeb Chattopadhyay Profile: তৃণমূলের ইতিহাসে প্রথম বিধায়ক তিনি। ৮২ বছর বয়সে এবারও তিনি প্রার্থী। এবার বালিগঞ্জে লড়ছেন শোভনদেব। এক নজরে দেখে নেওয়া যাক তৃণমূলের বর্ষীয়ান নেতা-মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্য়ায়-কে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা।

3 Min read
Author : Partha Pratim Chandra
Published : Apr 03 2026, 07:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
ভবানীপুর থেকে খড়দহ, এবার বালিগঞ্জে শোভনদেব
Image Credit : social media

ভবানীপুর থেকে খড়দহ, এবার বালিগঞ্জে শোভনদেব

৮২ বছর বয়েসে ভোটের ময়দানে শোভন দেব চট্টোপাধ্য়ায়। এবার লড়ছেন বালিগঞ্জ বিধানসভা আসন থেকে। এই বালিগঞ্জ হল রাজ্যের প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের ঘাঁটি। সুব্রত-র মৃত্যুর পর বালিগঞ্জ উপনির্বাচনে জিতে রাজ্যের মন্ত্রী হন বিজেপি থেকে আসা বাবুল সুপ্রিয়। বাবুলকে তৃণমূল রাজ্যসভায়পাঠানোয়, বালিগঞ্জ আসনে এবার দাঁড় করানো হয়েছে রাজ্যের মন্ত্রী শোভনদেব-কে।

 তিনি ২০২১ নির্বাচনে ভবানীপুর থেকে জিতেছিলেন। কিন্তু নন্দীগ্রামে হারায় মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর পদ থাকতে ভবানীপুরে উপনির্বাচনে দাঁড়াতে হয়। শোভনদেব তাই ভবানীপুর থেকে পদত্যাগ করে খড়দহ থেকে উপনির্বাচনে জেতেন ও মন্ত্রী হন। অল্প বয়েসে ভাল বক্সিং খেলতেন, এরপর ভোটের রিংয়ে অপরাজিত।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
29
তৃণমূলের প্রথম বিধায়ক
Image Credit : our own

তৃণমূলের প্রথম বিধায়ক

Sovandeb Chattopadhyay: ১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হওয়ার পর সেই বছরই রাসবিহারী আসনের উপনির্বাচনে দিদির দলের প্রার্থী হিসেবে জেতেন তিনি। সেবার সিপিএমের নেতা-অভিনেতা বিপ্লব চট্টোপাধ্য়ায়কে হারিয়েছিলেন শোভনদেব। 

এরপর যতবার ভোটে যেখানেই দাঁড়িয়েছেন, জিতেছেন। রাসবিহারী থেকে পাঁচবার জেতেন। ২০২১ বিধানসভা নির্বাচন থেকে রাসবিহারীতে দেবাশীষ কুমারকে দাঁড় করিয়ে, শোভনদেবকে ভবানীপুরে সরিয়ে দেওয়া হয়।

Related Articles

Related image1
Now Playing
Sovandeb on Governor : রাজ্যপালের এত কীসের ইগো? প্রশ্ন তুললেন শোভনদেব চট্টোপাধ্যায়
Related image2
'দরিদ্র' প্রার্থী! অ্যাকাউন্টে মাত্র ২০ হাজার টাকা! সিপিএমের দীপ্সিতা ধরের কত সম্পত্তি রয়েছে?
39
ভোটের ময়দানে রেকর্ড
Image Credit : Asianet News

ভোটের ময়দানে রেকর্ড

যেখানেই দাঁড়িয়েছেন, সেখানেই জিতেছেন ১৯৯১ সালে কংগ্রেসের টিকিটে প্রথমবার বিধায়ক নির্বাচিত হন তিনি, বারুইপুর আসন থেকে জয়ী হয়ে। ১৯৯৬ সালেও একই আসন থেকে কংগ্রেস প্রার্থী হিসেবে পুনরায় বিধায়ক হন। পরে ১৯৯৮ সালে বারুইপুর ছেড়ে রাসবিহারী কেন্দ্র থেকে উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী হয়ে জেতেন। এরপর ধারাবাহিকভাবে ২০০১, ২০০৬, ২০১১ এবং ২০১৬ সালেও তিনি নির্বাচনে জয় পান। 

২০২১ বিধানসভা ভোটে ভবানীপুর কেন্দ্রে পরাস্ত করেন বিজেপির নেতা-অভিনেতা প্রার্থী রুদ্রনীল ঘোষ-কে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়কে জায়গা করে দিতে পরে ভবানীপুর আসন ছেড়ে খড়দহে উপনির্বাচনে লড়েন। খড়দহ থেকে জিতে ফের বিধায়ক হন। বারুইপুর থেকে রাসবিহারী, খড়দহ হয়ে এবার বালিগঞ্জে ভোটের ময়দানে শোভনদেব।

49
এবার প্রতিপক্ষ কারা
Image Credit : X

এবার প্রতিপক্ষ কারা

৮২ বছর বয়েসে শোভনদেবের সামনে বালিগঞ্জে এবার মূল প্রতিপক্ষ তরুণ মুখরা। সিপিএমের ২৯ বছরের তরুণী আফরিন বেগম শিল্পী এবার চ্য়ালেঞ্জ জানাবেন শোভনদেব-কে। সঙ্গে প্রতিপক্ষ হিসেবে আছেন কংগ্রেসের উচ্চশিক্ষিত তরুণ প্রার্থী রোহন মিত্র। যিনি আবার প্রাক্তন কংগ্রেস সভাপতি তথা রাজ্য রাজনীতির বড় নাম প্রয়াত সোমেন মিত্র-র ছেলে। শোভনদেবের বিরুদ্ধে বালিগঞ্জে বিজেপির প্রার্থী ডঃ শতরূপা।

59
Sovandeb Chattopadhyay: পক্ষে-বিপক্ষে
Image Credit : X

Sovandeb Chattopadhyay: পক্ষে-বিপক্ষে

পক্ষে- স্বচ্ছ ভাবমূর্তি, বহু যুদ্ধের অভিজ্ঞতা, আম জনতার কাছের মানুষ। শ্রমিক ইউনিয়নের নেতা হওয়ার সুবিধাও রয়েছে। দক্ষিণ কলকাতার রাজনীতিতে সবার প্রিয় মানুষ হওয়ার সুবিধা।

বিপক্ষে- বয়সের ভার অনেকটাই। দলের একাংশের ক্ষোভ। তরুণ ভোটারদের কাছে গ্রহণযোগ্যতা। এই প্রথমবার বালিগঞ্জ থেকে লড়া।

69
Sovandeb Chattopadhyay: সম্পত্তির বিবরণ, আয়ের হিসেব
Image Credit : Facebook

Sovandeb Chattopadhyay: সম্পত্তির বিবরণ, আয়ের হিসেব

২০২১ বিধানসভায় প্রার্থীপদে জমা করা সময় পাওয়া তথ্য অনুযায়ী শোভনদেব চট্টোপাধ্যায়ের ২ কোটি ২৫ লক্ষ ৫৮ হাজার ৮৮৫ টাকার নগদ অর্থ রয়েছে।

79
শিক্ষাগত যোগ্যতা
Image Credit : Facebook

শিক্ষাগত যোগ্যতা

কলকাতা বিশ্ববিদ্যালয়ের-এর অধীনে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। ১৯৬৫ সালে আশুতোষ কলেজ থেকে বি.এসসি পাশ করেন। এরপর ১৯৭১ সালে হাজরা ল কলেজ থেকে এলএলবি (LLB) ডিগ্রি অর্জন করেন।

89
মামলা ও অপরাধের সঙ্গে জড়িত থাকার ঘটনা
Image Credit : FB

মামলা ও অপরাধের সঙ্গে জড়িত থাকার ঘটনা

তাঁর বিরুদ্ধে কোনও আইনগত মামলা নেই।

99
আম জনতার মাঝে প্রভাব
Image Credit : X

আম জনতার মাঝে প্রভাব

Sovandeb Chattopadhyay: পরিচিত মুখ। দীর্ঘদিনের লড়াকু নেতা। আম জনতার পাশে থাকেন। তবে ইদানিং বেশ কিছু কারণে দলের নিচুতলার কর্মীদের একাংশের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে। এই বয়েসে সেটা কেমনভাবে সামলান সেটাই দেখার।

About the Author

PP
Partha Pratim Chandra
কলকাতার ডিজিটাল নিউজ মিডিয়ার শুরুর সময় থেকেই সাংবাদিকতা ও সংবাদ পরিবেশনের সঙ্গে যুক্ত। বর্তমানে এশিয়ানেট বাংলার ভিডিও ও এডিটোরিয়াল টিমের সদস্য। খবরের ভিতরের খবর খুঁজে বের করার নেশা থেকেই ভিডিওর পাশাপাশি এশিয়ানেট বাংলায় খবর লেখেন। ভিডিও সেকশনে শহর- রাজ্য-দেশের খবরকে আকর্ষণীয়ভাবে তুলে ধরা, আলোচনায় থাকা বিষয়গুলির পিছনের গল্প খোঁজা এবং ভাইরাল ভিডিও খুঁজে এনে দর্শকের সামনে তুলে ধরাই তাঁর কাজের অন্যতম দিক। স্পোর্টসের প্রতি বিশেষ আগ্রহ রয়েছে। তাই খেলার খবর লিখতে যেমন ভালোবাসেন, তেমনই দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ খবরও লেখেন। ইমেল- partha.pratim@asianet.com
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬
পশ্চিমবঙ্গের খবর
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Hilsa Fish: শুধু ইলিশ কিনলেই হয় না, কোন ইলিশ মাছের স্বাদ বেশি? বাজারে যাওয়ার আগে জানুন
Recommended image2
Today’s News in Bengali Live: দেড়-দু'লাখ টাকা মাইনে কি যথেষ্ট? ভারতের বড় শহরে থাকতে কত আয় দরকার, যুবকের ভিডিও নিয়ে তোলপাড়
Recommended image3
Police Reshuffle: রাজ্যের পুলিশে ছোট রদবদল, বদলি হলেন এক আইপিএস সহ তিন কর্তা
Recommended image4
kolkata Durgapuja: দুর্গাপুজোর আগেই ভোলবদল! ১০ কোটির প্রকল্পে রিভারফ্রন্ট ট্যুরিজম স্পট হতে চলেছে কুমোরটুলি ঘাট
Recommended image5
Ritabrata Banerjee On TMC: জোড়াফুল কি তার তৃণমূলই পাবে? প্রতীক নিয়ে বিস্ফোরক ঋতব্রত
Related Stories
Recommended image1
Now Playing
Sovandeb on Governor : রাজ্যপালের এত কীসের ইগো? প্রশ্ন তুললেন শোভনদেব চট্টোপাধ্যায়
Recommended image2
'দরিদ্র' প্রার্থী! অ্যাকাউন্টে মাত্র ২০ হাজার টাকা! সিপিএমের দীপ্সিতা ধরের কত সম্পত্তি রয়েছে?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved