MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • SSC একাদশ-দ্বাদশের ফল প্রকাশ হলেও 'থমকে' নিয়োগ প্রক্রিয়া, মামলা বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে

SSC একাদশ-দ্বাদশের ফল প্রকাশ হলেও 'থমকে' নিয়োগ প্রক্রিয়া, মামলা বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে

স্কুল সার্ভিস কমিশন (SSC) একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করেছে। কিন্তু ফল প্রকাশের পরেও নিয়োগ নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। ফল প্রকাশের দিনেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে আটকে রয়েছে একটি মামলা 

2 Min read
Author : Saborni Mitra
Published : Nov 08 2025, 10:18 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
নিয়োগ নিয়ে অনিশ্চয়তা
Image Credit : Asianet News

নিয়োগ নিয়ে অনিশ্চয়তা

সুপ্রিম কোর্টের নির্দেশে স্কুল সার্ভিস কমিশন (SSC) একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করেছে। কিন্তু ফল প্রকাশের পরেও নিয়োগ নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে। ফল প্রকাশের দিনেই কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে আটকে রয়েছে একটি মামলা। ফল প্রকাশের দিনেই তৈরি হয়েছে এই জটিলতা।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
মামলা
Image Credit : Asianet News

মামলা

SSC বা স্কুল সার্ভিক কমিশনে নিয়োগ পরীক্ষায় অতিরিক্ত নম্বর দেওয়াকে কেন্দ্র করে মামলা দায়ের করা হয়েছিল কলকাতা হাইকোর্টে। কিন্তু সেই মামলার ফয়সালা না হওয়া পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাবে না। এমনটাই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। তাই ফল প্রকাশের পরেও থমকে গেছে নিয়োগ প্রক্রিয়া।

Related Articles

Related image1
কবে থেকে পড়বে জাঁকিয়ে শীত পড়বে কলকাতায়? রইল উত্তরবঙ্গ আর পশ্চিমের জেলাগুলির ঠান্ডার পূর্বাভাস
Related image2
কী করে অনলাইনে এনুমারেশন ফর্ম ফিলাপ করবেন? ছবিতে দেখুন গোটা পদ্ধতি
37
অমৃতা সিনহার নির্দেশ
Image Credit : freepik

অমৃতা সিনহার নির্দেশ

কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা জানান, পরীক্ষার ফল প্রকাশ হলেও তাঁর ভবিষ্যৎ নির্ভর করবে এই মামলার ফলাফলের ওপর। আগামী ১২ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি।

47
ব্রাত্য বসুর ঘোষণা
Image Credit : Asianet News

ব্রাত্য বসুর ঘোষণা

সোশ্যাল মিডিয়ায় রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ঘোষণা করেছেন, 'এসএসসি একাদশ ও দ্বাদশ শ্রেণির নিয়োগ সংক্রান্ত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপদেশ ও অভিভাবকত্বে, রাজ্য ও জেলা প্রশাসনের সহযোগিতায় স্বচ্ছতার সঙ্গে অনুষ্ঠিত এই পরীক্ষা আজ নতুন আশার দ্বার উন্মোচন করল। এই ফল প্রকাশ কেবলমাত্র একটি প্রশাসনিক পদক্ষেপ নয়। বরং ডিসেম্বরের মধ্যেই নতুন নিয়োগের বাস্তবায়নের পথে এক অনন্য অগ্রযাত্রা।'

57
চাকরিহারাদের উদ্দেশ্যে বার্তা
Image Credit : Getty

চাকরিহারাদের উদ্দেশ্যে বার্তা

চাকরিহারা শিক্ষকদের উদ্দেশ্যে রাজ্যের শিক্ষামন্ত্রী বলেন, দুশ্চিন্তার কোনও কারণ নেই। রাজ্য সরকার সর্বতোভাবে চাকরিহারা শিক্ষকদের পাশে রয়েছে বলেও তিনি জানিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, এবার নিয়োগ প্রক্রিয়ায় প্রতিটি পদক্ষেপই স্বচ্ছতার সঙ্গে নেওয়া হবে।

67
এসএসসি পরীক্ষা
Image Credit : ANI

এসএসসি পরীক্ষা

একাদশ-দ্বাদশে মোট পরীক্ষার্থী ছিলেন ২ লক্ষ ২৯ হাজার ৬০৬ জন। গত ১৪ সেপ্টেম্বর ৩৫টি বিষয়ের উপর রাজ্যের ৪৭৮টি কেন্দ্রে পরীক্ষা নেয় এসএসসি। নবম-দশম, একাদশ-দ্বাদশ এই দু’টি স্তর মিলিয়ে শূন্যপদ ৩৫ হাজার ৭২৬টি। তার মধ্যে একাদশ ও দ্বাদশের শূন্যপদ ১২ হাজার ৫১৪টি। কিন্তু জটিলতা তৈরি হয় অন্য ইস্যুতে। কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী ৫ বছরের বেশি পড়ানোর অভিজ্ঞতা থাকলে অতিরিক্ত ১০ নম্বর দেওয়ার যে সিদ্ধান্ত নেওয়া হয়, তাকে চ্যালেঞ্জ করে একাধিক মামলা দায়ের হয় হাই কোর্টে।

77
আবেদনকারীর বক্তব্য
Image Credit : Asianet News

আবেদনকারীর বক্তব্য

আবেদনকারীদের বক্তব্য যাদের প্যানেল বাতিল হল তাদের অভিজ্ঞতার ভিত্তিকে তারা কী করে অতিরিক্ত ১০ নম্বর পাবে? বিজ্ঞপ্তি অনুযায়ী এক বছরের অভিজ্ঞতার জন্য ২ নম্বর করে বরাদ্দ করার সিদ্ধান্ত নিয়েছে এসএসসি। ৫ বছরের অভিজ্ঞতার জন্য ১০ নম্বর । যা নিয়ে নতুন পরীক্ষাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। তারাই দ্বারস্থ হয়েছেন কলকাতা হাইকোর্টের।

About the Author

SM
Saborni Mitra
সাবর্ণী মিত্র, ২০০৩ সালে থেকে মিডিয়ার সঙ্গে যুক্ত। বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতা ও গণজ্ঞাপণে স্নাতকোত্তর ডিগ্রি রয়েছে। জাতীয়, আন্তর্জাতিক ও রাজ্যের খবর লেখেন। ক্রাইম নিউজে আগ্রহী। যোগাযোগ: saborni.mitra@asianetnews.in
এসএসসি দুর্নীতি: ২৬০০০ চাকরি বাতিল
পশ্চিমবঙ্গের খবর
Latest Videos
Recommended Stories
Recommended image1
Annapurna Bhandar: অন্নপূর্ণা ভাণ্ডারের ৩০০০ টাকা ব্যাঙ্কে পড়েছে তো? বাড়িতে বসে এভাবেই চেক করুন
Recommended image2
Mamata Banerjee: তাহলে কি মমতাও গ্রেফতার করা হবে? চরম হুঁশিয়ারি দিলেন মন্ত্রী অগ্নিমিত্রা পল
Recommended image3
Actor Dev on Mamata Banerjee: "দিদির সঙ্গেই আছি!" পাশাপাশি মুখ্যমন্ত্রীর উদ্যোগেরও প্রশংসা করে দেব বললেন, নতুন তৃণমূলে যাচ্ছেন না
Recommended image4
সই-জালিয়াতি কাণ্ডে তোলপাড়: এবার মমতার বাড়িতে সিআইডি, ক্যামাকস্ট্রিটে অভিষেকের অফিসেও CID
Recommended image5
TMC Rebels: 'অমিত শাহের ডাকে দিল্লি যাচ্ছো, লজ্জা করছে না?' ইউসুফ পাঠানকে তোপ মহুয়া মৈত্রর
Related Stories
Recommended image1
কবে থেকে পড়বে জাঁকিয়ে শীত পড়বে কলকাতায়? রইল উত্তরবঙ্গ আর পশ্চিমের জেলাগুলির ঠান্ডার পূর্বাভাস
Recommended image2
কী করে অনলাইনে এনুমারেশন ফর্ম ফিলাপ করবেন? ছবিতে দেখুন গোটা পদ্ধতি
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved