MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • বয়সে ছাড় নয়, কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ীই হবে পরীক্ষা, এসএসসি মামলায় সাফ নির্দেশ সুপ্রিম কোর্টের

বয়সে ছাড় নয়, কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ীই হবে পরীক্ষা, এসএসসি মামলায় সাফ নির্দেশ সুপ্রিম কোর্টের

Supreme Court On SSC: ২০১৬ সালের এসএসসির সম্পূর্ণ প্যানেল গত এপ্রিল মাসেই বাতিল করে দিয়েছে দেশের শীর্ষ আদালত। এবার নতুন করে পরীক্ষা নেওয়া নিয়ে কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের। কী বলা হয়েছে নির্দেশে? বিশদে জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

2 Min read
Author : Moumita Poddar
Published : Aug 08 2025, 06:15 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
এসএসসি পরীক্ষা নিয়ে সুপ্রিম কোর্টে ফের ধাক্কা
Image Credit : X

এসএসসি পরীক্ষা নিয়ে সুপ্রিম কোর্টে ফের ধাক্কা

প্যানেল বাতিলের পর এবার নতুন করে পরীক্ষা নেওয়া নিয়ে ফের ধাক্কা। জানা গিয়েছে, এসএসসি-এর নতুন নিয়োগ প্রক্রিয়ায় সমস্ত পরীক্ষার্থীকে বয়সের ছাড় নয়। নতুন নিয়োগ বিজ্ঞপ্তি মেনেই হবে নিয়োগ প্রক্রিয়া। তবে ব্যাতিক্রমী এবং মানবিক পরিস্থিতিতে বয়স ছাড় দেওয়া যেতে পারে। নিয়োগ বিজ্ঞপ্তি মামলায় শুক্রবার এই পর্যবেক্ষণ জানিয়ে দিলো সুপ্রিম কোর্ট। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপ করল না শীর্ষ আদালত। ফলে নতুন বিজ্ঞপ্তি নিয়ে মামলাকারীদের আপত্তি গ্রাহ্য করল না বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
আদালতের দ্বারস্থ চাকরিহারারা
Image Credit : ANI

আদালতের দ্বারস্থ চাকরিহারারা

২০১৬ সালের এসএসসিতে ব্যাপক দুর্নীতির কারণে পুরো প্যানেল বাতিল করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। গত এপ্রিল মাসে সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নির্দেশে চাকরি হারান ২৫ হাজার ৭৫২ জন শিক্ষক-শিক্ষিকা এবং অ-শিক্ষক কর্মী। এবং নতুন করে নিয়োগ প্রক্রিয়ার নির্দেশও দিয়েছিল সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে স্কুল সার্ভিস কমিশন। সেই নতুন বিজ্ঞপ্তির একাধিক বিষয়ে আপত্তি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন বঞ্চিত ও চাকরিহারাদের একাংশ।

Related Articles

Related image1
রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক ভিটেয় হামলার অভিযোগ, বাংলাদেশ নিয়ে কী ব্যবস্থা? সংসদে প্রশ্ন অভিষেকের
Related image2
জয়েন্টের ফল প্রকাশে অনিশ্চয়তা, হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টে রাজ্য
35
নতুন বিজ্ঞপ্তি অবৈধ
Image Credit : Social Media

নতুন বিজ্ঞপ্তি অবৈধ

মামলাকারীদের বক্তব্য ছিল, যেহেতু ২০১৬ সালের নিয়োগ বাতিল হয়েছে, তাই ২০১৬ সালের বিজ্ঞপ্তি মতোই নিয়োগপ্রক্রিয়া করতে হবে। ২০২৫ সালের নিয়ম অনুযায়ী ২০১৬ সালের নিয়োগ হতে পারে না। সেই সঙ্গে নতুন বিজ্ঞপ্তিতে বয়স ছাড়, শূন্যপদের সংখ্যা বৃদ্ধি, নম্বর বিভাজন নিয়েও প্রশ্ন তোলেন মামলাকারীরা। নতুন বিজ্ঞপ্তিকে অবৈধ বলে দাবি করে হাইকোর্টে মামলা করেন তাঁরা।

45
খারিজ মামলাকারীদের আবেদন
Image Credit : ANI

খারিজ মামলাকারীদের আবেদন

হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের পর বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসের ডিভিশন বেঞ্চও মামলাকারীদের আবেদন খারিজ করে দেয়। ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, এই অচলাবস্থার জন্য এসএসসি এবং পর্ষদ দায়ী হলেও স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তিতে হস্তক্ষেপ করবে না হাইকোর্ট। শূন্যপদ দ্রুত পূরণ করাই এখন একমাত্র লক্ষ্য। না হলে ভবিষ্যতে আরও জটিলতা তৈরি হতে পারে। তাই এসএসসি-এর বিজ্ঞপ্তিতে হস্তক্ষেপ করার প্রয়োজনীয়তা মনে করছে না আদালত।

55
শীর্ষ আদালতে বহাল হাইকোর্টের নির্দেশ
Image Credit : ANI

শীর্ষ আদালতে বহাল হাইকোর্টের নির্দেশ

হাইকোর্টের ডিভিশন বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ওই মামলাকারীরা। শুক্রবার সেই মামলাতেই বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চও হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশই বহাল রেখে মামলাকারীদের আবেদন খারিজ করে দিলেন। সুপ্রিম কোর্ট জানিয়ে দিল, সুপ্রিম কোর্টের চাকরি বাতিলের রায়ে পরিষ্কার বলা আছে যে, সমস্ত চাকরিপ্রার্থীই বয়সের ছাড়ের আবেদন করতে পারবেন না। তবে এক্ষেত্রেও যে ব্যতিক্রম রয়েছে, সেটাও এদিন মনে করিয়ে দিয়েছেন দুই বিচারপতি। ক্যান্সারে আক্রান্ত সোমা রায়ের চাকরি মানবিক কারণে বহাল রাখা হয়েছে। এই ধরনের বিশেষ চাকরি প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া যেতে পারে বলে জানান বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি সতীশ চন্দ্র শর্মা। কিন্তু সবাইকে বয়সের ছাড় দেয়া যাবে না বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন তাঁরা।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
বাংলা খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
ফ্রি-তে বাসে চড়ার জন্য মহিলারা পাবেন ডিজিটাল স্মার্ট কার্ড, কোথায় আবেদন করবেন?
Recommended image2
Sealdah Local Train: শিয়ালদা ডিভিশনে একাধিক স্পেশাল ট্রেন চলবে, দেখে নিন রুট ও টাইম টেবিল
Recommended image3
Abhishek Banerjee: নির্বাচনী প্রচারে বিতর্কিত মন্তব্যের অভিযোগ, অভিষেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপ আদালতের
Recommended image4
বাংলার ১৫ লক্ষ মহিলা পাবেন ফ্রি-তে গ্যাস কানেকশন, সিলিন্ডারে ৩০০ টাকা ভর্তুকি
Recommended image5
RG Kar Hospital: নতুন করে খুলল আরজি কর মামলার ফাইল, CBI-কে নয়া নির্দেশ কলকাতা হাইকোর্টের
Related Stories
Recommended image1
রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক ভিটেয় হামলার অভিযোগ, বাংলাদেশ নিয়ে কী ব্যবস্থা? সংসদে প্রশ্ন অভিষেকের
Recommended image2
জয়েন্টের ফল প্রকাশে অনিশ্চয়তা, হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টে রাজ্য
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved