MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ে গ্রেফতার গুদামের মালিক, আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা শুভেন্দু অধিকারীর

Suvendu Adhikari: তারাতলা বিপর্যয়ে গ্রেফতার গুদামের মালিক, আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা শুভেন্দু অধিকারীর

Suvendu Adhikari On Taratala Accident: তারাতলা বিপর্যয়ে প্রধানমন্ত্রীর পর এবার আর্থিক সহায়তার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বেআইনি নির্মাণে তারাতলায় নিহতের সংখ্যা কত? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Jun 25 2026, 12:25 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
তারাতলাকাণ্ডে ক্ষতিপূরণ ঘোষণা শুভেন্দুর
Image Credit : Asianet News

তারাতলাকাণ্ডে ক্ষতিপূরণ ঘোষণা শুভেন্দুর

বুধবার দিনের ব্যস্ত সময়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তারাতলার নির্মীয়মাণ গোডাউন। ঘটনায় মৃতের সংখ্যা এখনও পর্যন্ত অন্তত নয়জন। বাড়ছে আহতের সংখ্যায়। ধ্বংসস্তূপের মধ্যে প্রাণের সন্ধানে এখনও চলছে উদ্ধার কাজ। এরই মধ্যে দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা ও আহতদের একলক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। বৃহস্পতিবার বিধানসভায় একথা ঘোষণা করেছেন তিনি। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
26
গ্রেফতার গোডাউনের মালিক
Image Credit : X Handle

গ্রেফতার গোডাউনের মালিক

তারাতলার নির্মীয়মাণ গুদাম ধসের ঘটনায় বড় পদক্ষেপ করল পুলিশ। গুদামের মালিক শম্ভুনাথ বেহরা-সহ মোট পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে রয়েছেন আয়ান ট্রেডার্সের সুপারভাইজার গুলজার হোসেন, লোহার কাঠামো নির্মাণকারী সংস্থার প্রতিনিধি কমল সামন্ত, শ্রমিক সরবরাহকারী ও ট্রাইমেক্স ঠিকাদার দিবাকর ভাণ্ডারি এবং পুরসভায় নির্মাণ পরিকল্পনা অনুমোদনের ক্ষেত্রে মধ্যস্থতাকারী আব্দুল হামিদ।

Related Articles

Related image1
Venezuela Earthquake: জোড়া ভূমিকম্পে লন্ডভন্ড ভেনেজুয়েলা, হু-হু করে বাড়ছে মৃতের সংখ্যা, জারি জরুরি অবস্থা
Related image2
Annapurna Bhandar: জুলাইতেই অ্যাকাউন্টে ঢুকবে কড়কড়ে তিনহাজার টাকা? রইল 'অন্নপূর্ণা'র বিরাট আপডেট
36
কতজন গ্রেফতার?
Image Credit : Asianet News

কতজন গ্রেফতার?

বুধবার রাতেই গুদামের সুপারভাইজার-সহ প্রায় ন’জনকে আটক করে তারাতলা থানায় জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। দীর্ঘ জেরার পর শম্ভুনাথ বেহরা-সহ পাঁচ জনকে গ্রেফতার করা হয়। সূত্রের খবর, তারাতলার মর্মান্তিক ঘটনায় এখনও পর্যন্ত মোট ৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া, অন্তত ২০ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

46
কী বলছে পুলিশ-প্রশাসন?
Image Credit : Asianet News

কী বলছে পুলিশ-প্রশাসন?

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার পর পরই হতাহতদের উদ্ধার করে দ্রুত এসএসকেএম (SSKM) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে দুর্ভাগ্যবশত, সেখানে পৌঁছানোর পর চিকিৎসকেরা ৮ জনকে 'মৃত' বলে ঘোষণা করেন। 

56
বাড়ছে মৃতের সংখ্যা!
Image Credit : Social Media

বাড়ছে মৃতের সংখ্যা!

মৃতদের মধ্যে রয়েছেন কৃষ্ণা চৌধুরী (৪৯), রোহিত চৌধুরী (২০), চন্দ্রমা চৌধুরী (৬০), রাহুল চৌধুরী (১৭), পাপ্পু কুমার রজক (৪০), ঘি কুমার (১৭), আসগর হুসেন (৫৪) এবং সাহিল সরদার (১৭)। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের মরদেহ ইতিমধ্যেই হাসপাতাল থেকে তাঁদের নিজ নিজ দেশের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে, বাকিদের দেহ এখনও হাসপাতালেই রয়েছে।

66
আহতদের অবস্থা আশঙ্কাজনক
Image Credit : Social Media

আহতদের অবস্থা আশঙ্কাজনক

অন্যদিকে, এই ঘটনায় আহত ২০ জন বর্তমানে এসএসকেএম হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে, সিসিইউ (CCU) এবং ট্রমা কেয়ার ইউনিটের রেড জোনে চিকিৎসাধীন আছেন। আহতদের মধ্যে দূরবাসা মল্লহ, মণিচাঁদ কুমার, বিশ্ব প্রকাশ, রাজেশ রুইদাস এবং বোধন মুন্ডাসহ অন্যান্যদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনার প্রকৃত কারণ জানতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর
শুভেন্দু অধিকারী

Latest Videos
Recommended Stories
Recommended image1
Police Reshuffle: রাজ্যের পুলিশে ছোট রদবদল, বদলি হলেন এক আইপিএস সহ তিন কর্তা
Recommended image2
kolkata Durgapuja: দুর্গাপুজোর আগেই ভোলবদল! ১০ কোটির প্রকল্পে রিভারফ্রন্ট ট্যুরিজম স্পট হতে চলেছে কুমোরটুলি ঘাট
Recommended image3
Ritabrata Banerjee On TMC: জোড়াফুল কি তার তৃণমূলই পাবে? প্রতীক নিয়ে বিস্ফোরক ঋতব্রত
Recommended image4
মেয়েরা যুবশক্তি প্রকল্পের টাকা পাবেন না? নবান্নের নয়া বিজ্ঞপ্তিতে বাড়ছে জটিলতা! কী করতে হবে?
Recommended image5
TMC Vs TMC: কুণালের 'লিপস্টিক কাকিমা'র পাল্টা 'কাঁপুনি কাকু'! কালীঘাট বনাম ঋতব্রত তৃণমূলের নামযুদ্ধ শুরু
Related Stories
Recommended image1
Venezuela Earthquake: জোড়া ভূমিকম্পে লন্ডভন্ড ভেনেজুয়েলা, হু-হু করে বাড়ছে মৃতের সংখ্যা, জারি জরুরি অবস্থা
Recommended image2
Annapurna Bhandar: জুলাইতেই অ্যাকাউন্টে ঢুকবে কড়কড়ে তিনহাজার টাকা? রইল 'অন্নপূর্ণা'র বিরাট আপডেট
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved