Suvendu Adhikari On Sebashray: সেবাশ্রয় নিয়ে ভুঁড়ি-ভুঁড়ি অভিযোগের মাঝে এবার বিধানসভায় দাঁড়িয়ে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন।।

Suvendu Adhikari On Sebashray: 'চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'। বিধানসভায় বিস্ফোরক মন্তব্য করে ফের তৃণমূলকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেবাশ্রয় শিবিরকে কেন্দ্র করে ওঠা অভিযোগ নিয়ে তিনি বিধানসভায় বিবৃতি দেন এবং একাধিক 'ক্ষতিগ্রস্ত' মানুষের ছবি তুলে ধরে বড় দাবি করেন। মুখ্যমন্ত্রী বলেন, "একটি বড় স্ক্যাম সামনে এসেছে। সেটি হল, ভাইপোর সেবাশ্রয় ক্যাম্পের স্ক্যাম। বিষ্ণুপুর থানায় সেবাশ্রয় শিবির নিয়ে বহু অভিযোগ দায়ের হয়েছে।" তাঁর অভিযোগ, এই শিবিরের নামে সাধারণ মানুষকে প্রতারণার শিকার হতে হয়েছে এবং অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।

বিধানসভায় দাঁড়িয়ে কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?

‘’চিটিংবাজ ভাইপো। আলটাসোনোগ্রাফি বাইরে নিয়ে গেছে। ডাক্তারকে বাইরে নিয়ে গেছে। মেডিকেল কলেজের ছাত্র চিকিৎসা করতে পারবে? এ একবার ঢুকলে বেরাতে পারবে না। কেউ বাঁচাতে পারবে না। মেসিন সিস হয়েছে। ওষুধ দিলীপ মন্ডলের থেকে যা পাওয়া গেছে এক্সপায়রি ওভার। একজন ডাক্তার চিঠি দিয়েছে। রাজীব বিশ্বাস।''

‘’আমরা এফআইআরের পরে,অভিযুক্ত না তদন্তের জন্য বলছি না। ব্যবস্থা হিসেবে অজিত কুমার মোহান্তি, একে বালাসুব্রমনিম,স্বাস্থ্য সচিব জানিয়েছি। আমরা এই বিষয়ে এসটিএফ,সিআইডি,দক্ষিন ২৪ পরগনা পুলিস ও মেডিকেল এক্সপার্টদের নিয়ে অভিযান চলছে। এই জঘন্য অপরাধে ভাইপো ও সাগরেগদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো। আমরা সব তথ্য জোগাড় করছি। ন্যায় সংহিতা অনুযায়ী ব্যবস্থা নেবো। বৃক্ষ তোমার নাম কী ফলে নো পরিচয়।''

Scroll to load tweet…

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।