দুর্গাপুজোর অষ্টমীর সন্ধ্যায় কলকাতা মেট্রোর ব্লু লাইনে হঠাৎই বিপত্তি। মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ায় সমস্যায় পড়েছেন যাত্রীরা। ঠাকুর দেখতে বেরিয়ে মেট্রো স্টেশনে পৌঁছে বিপাকে পড়েন বহু মানুষ। সোমবার সন্ধ্যায় শহিদ ক্ষুদিরাম থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়।

দুর্গাপুজোর অষ্টমীর সন্ধ্যায় কলকাতা মেট্রোর ব্লু লাইনে হঠাৎই বিপত্তি। মেট্রো পরিষেবা ব্যাহত হওয়ায় সমস্যায় পড়েছেন যাত্রীরা। ঠাকুর দেখতে বেরিয়ে মেট্রো স্টেশনে পৌঁছে বিপাকে পড়েন বহু মানুষ। সোমবার সন্ধ্যায় শহিদ ক্ষুদিরাম থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ব্লু লাইনের একাংশে পরিষেবা সীমিত হয়ে পড়ে। দক্ষিণেশ্বর থেকে ময়দান স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা চালু রয়েছে।

পুজোর মরসুমে কলকাতার বিভিন্ন মণ্ডপে দর্শনার্থীদের ভিড় বাড়ছে। সেই সময়ে মেট্রো পরিষেবায় এই বিঘ্নের কারণে যাতায়াতে সমস্যার মুখে পড়েন সাধারণ যাত্রীরা। বিশেষ করে যারা মেট্রোয় চেপে ঠাকুর দেখতে বেরিয়েছিলেন, তাঁদের দুর্ভোগে পড়তে হয়। ব্লু লাইনের এই পরিষেবা-বিভ্রাটের কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হয়নি। সংক্ষিপ্ত বিবৃতিতে জানানো হয়েছে, বিকেল ৫টা ৩১ মিনিট নাগাদ মহানায়ক উত্তম কুমার স্টেশনে (টালিগঞ্জ) একটি যান্ত্রিক গোলযোগ হয়। সেই কারণে ব্লু লাইনে কেবল ময়দান এবং দক্ষিণেশ্বর স্টেশনের মধ্যে উভয় অভিমুখে মেট্রো পরিষেবা চালু রাখা হয়েছে। মেট্রো চলাচল স্বাভাবিক হতে কতটা সময় লাগবে, তা-ও স্পষ্ট নয়। পরিস্থিতির দিকে নজর রাখছেন যাত্রীরা।

পুজোর ক’টা দিন সারারাত মেট্রো পরিষেবা চালু থাকছে। ব্লু লাইনে (দক্ষিণেশ্বর-শহিদ ক্ষুদিরাম) দুপুর ১টা থেকে ভোর ৪টে পর্যন্ত পরিষেবা চালু থাকবে। গ্রিন লাইনে (হাওড়া ময়দান-সেক্টর ফাইভ) আপ মেট্রো চলাচল শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিট থেকে। পরিষেবা মিলবে ভোর ৩টে ৫২ মিনিট পর্যন্ত। ডাউন লাইনে মেট্রো পরিষেবা শুরু হবে দুপুর ১টা ৩৪ মিনিট থেকে। থাকবে ৩টে ৫৯ মিনিট পর্যন্ত।