MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • Calcutta High Court: আদালত অবমাননা মামলায় স্বস্তিতে কুণাল ঘোষ, কল্যাণের 'এক্তিয়ার' প্রশ্নে বড় নির্দেশ হাইকোর্টের

Calcutta High Court: আদালত অবমাননা মামলায় স্বস্তিতে কুণাল ঘোষ, কল্যাণের 'এক্তিয়ার' প্রশ্নে বড় নির্দেশ হাইকোর্টের

Cal HC On Kunal Ghosh: কলকাতা হাইকোর্টের নির্দেশে স্বস্তিতে তৃণমূল নেতা কুণাল ঘোষ। আদালত অবমাননা মামলায় কুণাল ঘোষের নিয়মিত ব্যক্তিগত হাজিরা রদ করল কলকাতা হাইকোর্ট। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি… 

3 Min read
Author : Moumita Poddar
Published : Jun 23 2025, 04:38 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
আদালতে স্বস্তিতে কুণাল
Image Credit : Social Media

আদালতে স্বস্তিতে কুণাল

আদালত অবমাননা মামলায় স্বস্তি পেলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।  জানা গিয়েছে, তৃণমূল নেতার নিয়মিত ব্যক্তিগত হাজিরা আপাতত রদ করল কলকাতা হাইকোর্ট। বিশেষ বেঞ্চের রুল জারি করার এক্তিয়ার নিয়ে প্রশ্ন তোলেন কুণাল ঘোষের আইনজীবী। আগামী ৩০ জুন সোমবার মামলার পরবর্তী শুনানি। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
28
কুণালের নামে হলফনামা পেশ
Image Credit : Social Media

কুণালের নামে হলফনামা পেশ

আদালত সূত্রে খবর, সোমবার কলকাতা হাইকোর্টের তিন বিচারপতির বেঞ্চে কুণাল ঘোষের আদালত অবমাননার মামলার শুনানি ছিল। এদিনের মামলার শুনানিতে কুণালের নামে হলফনামা পেশ করা হয়। তাঁর পক্ষে সওয়াল করেন আইনজীবী তথা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 

Related Articles

Related image1
Hilsa Fish: বর্ষার দিনে বানিয়ে ফেলুন মনপসন্দ ইলিশ কোফতা, কীভাবে রান্না করবেন? রইল রেসিপি
Related image2
West Bengal Assembly: মার্শাল ডেকে বিজেপি বিধায়কদের হেনস্থার অভিযোগ, ধুন্ধুমার বিধানসভায়! 'দেখে নেওয়ার' হুঁশিয়ারি শুভেন্দুর
38
আদালত অবমাননার রুল জারি নিয়ে প্রশ্ন
Image Credit : Social Media

আদালত অবমাননার রুল জারি নিয়ে প্রশ্ন

এদিন কুণাল ঘোষের হয়ে সওয়াল করতে গিয়ে বর্ষীয়ান সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে দাবি করে জানান যে, আদালত অবমাননার রুল জারি করার এক্তিয়ার এই বেঞ্চের নেই। স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণযোগ্য নয়। 

48
কুণালের হয়ে লড়াই কল্যাণের
Image Credit : ANI

কুণালের হয়ে লড়াই কল্যাণের

এদিন আদালতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করে বলেন, ‘’এই বিশেষ বেঞ্চ গঠন করার প্রধান বিচারপতির নির্দেশ আমরা হাতে পাইনি। যদি আমি কোনও ভুল করে থাকি তাহলে নিঃশর্ত ক্ষমা চাইছি। প্রধান বিচারপতি বিশেষ বেঞ্চ গঠন করার যে নির্দেশ দিয়েছিলেন, তা প্রশাসনিক নির্দেশ ছিল। সেখানে তিনি অবমাননার মামলা শুরু করার কোনও প্রক্রিয়ার কথা বলেননি। প্রধান বিচারপতি কোনও রুল জারি করেননি। প্রধান বিচারপতি রুল জারি না করলে এই বেঞ্চের রুল জারি করার এক্তিয়ার নেই।'' 

58
কবে মামলার পরবর্তী শুনানি
Image Credit : ANI

কবে মামলার পরবর্তী শুনানি

এদিকে সব পক্ষের দীর্ঘ সওয়াল জবাবের পর আদালত কুণাল ঘোষকে নিয়মিত সশরীরে আদালতে হাজিরা দেওয়া থেকে অব্যাহতি দেয়। যারফলে মামলার পরবর্তী শুনানি থেকে তাঁকে আর আদালতে উপস্থিত থাকতে হবে না। সেক্ষেত্রে যদি প্রয়োজন হয় তখনই তাঁকে ডাকা হবে বলে জানিয়ে দেয় আদালত। আগামী সোমবার এই মামলার পরবর্তী শুনানি।

68
কুণাল ঘোষের বিরুদ্ধে কী অভিযোগ উঠেছিল?
Image Credit : ANI

কুণাল ঘোষের বিরুদ্ধে কী অভিযোগ উঠেছিল?

জানা গিয়েছে, আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য্য এবং ফিরদৌস শামিমকে হেনস্থার অভিযোগে তৃণমূল নেতা কুণাল ঘোষ সহ আপার প্রাইমারির SLST-র শারীরশিক্ষা, কর্মশিক্ষা চাকরিপ্রার্থীদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা হয় কলকাতা হাইকোর্টে। সেই মামলায় কুণাল ঘোষ-সহ আরও ৭ জনের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করা হয়। সেই মামলার শুনানিতেই এদিন কুণাল ঘোষকে রোজ হাজিরা দেওয়া থেকে অব্যহতি দেয় আদালত। 

78
কুণাল ঘোষকে নোটিস
Image Credit : Social Media

কুণাল ঘোষকে নোটিস

এছাড়াও ওই সাতজনকে নোটিস পাঠানো হয়। কেন তাঁকে জেলে পাঠানো হবে না বা শাস্তি দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয় ওই নোটিসে। গত সোমবার দুপুর ১২: ৩০ এ কুণাল ঘোষকে হাইকোর্টের তিন সদস্যের বিশেষ বেঞ্চের সামনে উত্তরসহ সশরীরে উপস্থিত থাকতে বলা হয়েছিল। সেইমতো তিনি উপস্থিত হন বলে জানা গিয়েছে। 

88
আদালতের নির্দেশ
Image Credit : Social Media

আদালতের নির্দেশ

আরও জানা গিয়েছে, গত ১৯ মে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে আগেই আদালতে হাজির হয়েছিলেন কুণাল ঘোষ। ফৌজদারি আদালত অবমাননা হয়েছে বলে উত্তর চায় আদালত। সেই উত্তর অভিযুক্তরা কেউ না দেওয়ায় প্রত্যেকের বিরুদ্ধে রুল জারি করে কলকাতা হাইকোর্টের বিশেষ বেঞ্চ। নোটিস পাঠানো হয়। কেন তাঁকে জেলে পাঠানো হবে না বা শাস্তি দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয় ওই নোটিসে। কুণাল ঘোষকে হাইকোর্টের তিন সদস্যের বিশেষ বেঞ্চের সামনে উত্তরসহ সশরীরে উপস্থিত থাকতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। পাশাপাশি এও বলা হয়, আদালতের অনুমতি ছাড়া তিনি আদালত থেকে বেরতে পারবেন না। এদিন সেই মামলা থেকে অব্যহতি দেওয়া হয় তৃণমূল নেতাকে। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
বাংলা খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jadavpur Protest: "আমাদের অনেক কমরেডদের মেরেছে!" যাদবপুর ক্যাম্পাসে 'স্যালুট কিষেনজি' স্লোগানের তীব্র বিরোধিতা করল এসএফআই
Recommended image2
Abhishek Banerjee: অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে ফায়ার অডিট, ফের পুলিশ ও দমকলের যৌথ অভিযান
Recommended image3
Abhishek Porel: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীর সঙ্গে সহবাসের অভিযোগ, অভিষেক পোড়েলের দ্রুত শুনানির আবেদন খারিজ
Recommended image4
Nabanna Holidays in September 2026: বাংলার সরকারি কর্মীদের পোয়া বারো, প্রথম সপ্তাহে টানা ৩ দিন ছুটি!
Recommended image5
Derek Obrien: ক্যামাক স্ট্রিটকাণ্ডে হাজিরা এড়ালেন কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন
Related Stories
Recommended image1
Hilsa Fish: বর্ষার দিনে বানিয়ে ফেলুন মনপসন্দ ইলিশ কোফতা, কীভাবে রান্না করবেন? রইল রেসিপি
Recommended image2
West Bengal Assembly: মার্শাল ডেকে বিজেপি বিধায়কদের হেনস্থার অভিযোগ, ধুন্ধুমার বিধানসভায়! 'দেখে নেওয়ার' হুঁশিয়ারি শুভেন্দুর
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved