MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Eid Milad-un-Nabi Mubarak Wishes in Bengali
TN Temple Musicians Salary
Nabanna Holiday
West Bengal Govt Holidays
WB & Kolkata Weather Update
WB Govt Hike Old Age Allowance for Windows & Disability
WB SIR Name Exclusion from Govt Schemes
West Bengal DA Hike
Story Behind Operation Sindoor
Gold Price Today in Kolkata
Mukhya Mantri Swasthya Bima Yojana
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • বিধানসভা ভোটের আগে বঙ্গে বিজেপির হালহকিত কেমন? নির্বাচন প্রস্তুতি খতিয়ে দেখতে কলকাতায় অমিত শাহ

বিধানসভা ভোটের আগে বঙ্গে বিজেপির হালহকিত কেমন? নির্বাচন প্রস্তুতি খতিয়ে দেখতে কলকাতায় অমিত শাহ

Amit Shah Kolkata Visit Update: ভোটের মুখে ফের বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। শুক্রবার রাতেই কলকাতা পৌঁছেছেন তিনি। ভোটমুখি বাংলায় কী কী কর্মসূচি রয়েছে তার? বিস্তারিত জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

2 Min read
Author : Moumita Poddar
Published : Jan 31 2026, 08:32 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
ভোটের আগে ফের বাংলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
Image Credit : ANI

ভোটের আগে ফের বাংলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

বেজে গিয়েছে বঙ্গ ভোটের দামামা। তার আগেই শুক্রবার রাতেই বাংলায় এসে পৌঁছেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা মোদীর ডেপুটি অমিত শাহ। শুক্রবার শহরে শাহের কোনও ঘোষিত কর্মসূচি না থাকলেও রাতেই বিমানবন্দর থেকে সোজা পৌঁছে যান নিউ টাউনের হোটেলে। সেখানে শাহের সঙ্গে দেখা করতে হাজির হয়েছিলেন বঙ্গ বিজেপির প্রথম সারির কয়েক জন নেতা মন্ত্রীরা। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
শাহের সঙ্গে হোটেলে সাক্ষাৎ শমীক-শুভেন্দুর
Image Credit : X

শাহের সঙ্গে হোটেলে সাক্ষাৎ শমীক-শুভেন্দুর

বিজেপি সূত্রে খবর, রাতেই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে হোটেলে পৌঁছন রাজ্য বিজেপির প্রথম সারির একঝাঁক নেতা। তাদের মধ্যে ছিলেন শমীক ভট্টাচার্য, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির শীর্ষ নেতারা। ছিলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত দলীয় পর্যবেক্ষক সুনীল বনশল, মঙ্গল পাণ্ডে, ভূপেন্দ্র যাদব, বিপ্লব দেব ও অমিত মালব্য। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। 

Related Articles

Related image1
ঘটনাবহুল মহারাজনীতি, NCP-র হাল ধরতে অজিতের ছেড়ে যাওয়া পদে শপথ নিচ্ছেন স্ত্রী সুনেত্রা
Related image2
ভোটের আগে নবান্নের মাস্টারস্ট্রোক, রাজ্যের ১০৯ ইন্সপেক্টরকে অন্যত্র বদলির নির্দেশ
35
বঙ্গে ভোটের কাজের অগ্রগতি কতটা?
Image Credit : ANI

বঙ্গে ভোটের কাজের অগ্রগতি কতটা?

সূত্রের খবর, গত মাসেই বাংলায় সফরে এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই সময় আসন্ন বঙ্গ বিধানসভা নির্বাচন উপলক্ষে রাজ্য বিজেপি নেতাদের কিছু কাজকর্ম দিয়েছিলেন তিনি। জানা গিয়েছে, মিটিংয়ে কী আলোচনা হলো সেই বিষয়ে কিছু জানা না গেলেও রাজ্যের ভোটের কাজের আপডেট, বঙ্গ বিজেপির সাংগঠনিক পরিস্থিতি সম্পর্কে আলোচনা করেছেন তিনি।

45
শাহের বঙ্গ সফরের কর্মসূচি
Image Credit : Asianet News

শাহের বঙ্গ সফরের কর্মসূচি

এদিকে একদিনের বাংলা সফরে ফের ঠাসা কর্মসূচি নিয়ে পশ্চিমবঙ্গে হাজির মোদীর ডেপুটি অমিত শাহ। কারণ একুশের বিধানসভা নির্বাচন, চব্বিশের লোকসভা নির্বাচনে ভরাডুবি থেকে শিক্ষা নিয়ে বাংলায় গেরুয়া শিবিরের হাল শক্ত করতে এখন থেকেই ভোটের রণকৌশল শুরুর তোড়জোড় চলছে বিজেপির অন্দরে। আর তাতে শান দিতে ঝটিকা সফরে কলকাতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

55
কোথায় কোথায় সভা করবেন তিনি?
Image Credit : X

কোথায় কোথায় সভা করবেন তিনি?

বিজেপি সূত্রে খবর, একদিনের এই বঙ্গ সফরে অমিত শাহ যাবেন উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে। আনন্দপুরী মাঠে কর্মী সম্মেলন করবেন তিনি। বনগাঁ, বসিরহাট, বারাসত ও ব্যারাকপুরে মোট ৪ জায়গায় সভা করবেন তিনি। এরপর বিকেল ৪টে নাগাদ বাগডোগরা থেকে বিমানে করে রওনা দেবেন দিল্লির উদ্দেশে। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬
পশ্চিমবঙ্গের খবর
অমিত শাহ

Latest Videos
Recommended Stories
Recommended image1
Durga Puja 2026: শপিংমলে দুর্গাপুজোর স্বাদ নিতে চলুন সাউথ সিটি, রীতি মেনে মলে চলছে প্রথমবার পুজোর আয়োজন
Recommended image2
WB Weather Update: কলকাতার আকাশ আজ মেঘলা, ১২ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস
Recommended image3
Suvendu Adhikari: শুভেন্দুর প্রশাসনের মানবিক উদ্যোগ! আর ফুটপাতে দুধ গরম করতে হবেনা তাঁকে, সীতাদেবীর জন্য হচ্ছে বাড়ির ব্যবস্থা
Recommended image4
BJP: কলকাতায় সুকান্ত, হাওড়ায় রাহুল, ২ পুরসভা দখলের ব্লুপ্রিন্ট তৈরি করছে বিজেপি
Recommended image5
Jagannath Chattopadhyay: যাদবপুরে শান্তি ফেরানোর ডাক উচ্চশিক্ষামন্ত্রীর, ছাত্র প্রতিনিধির দাবি পড়ুয়াদের
Related Stories
Recommended image1
ঘটনাবহুল মহারাজনীতি, NCP-র হাল ধরতে অজিতের ছেড়ে যাওয়া পদে শপথ নিচ্ছেন স্ত্রী সুনেত্রা
Recommended image2
ভোটের আগে নবান্নের মাস্টারস্ট্রোক, রাজ্যের ১০৯ ইন্সপেক্টরকে অন্যত্র বদলির নির্দেশ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved