MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • West Bengal
  • Kolkata
  • রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে বাড়ল নিরাপত্তা, দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী

রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে বাড়ল নিরাপত্তা, দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী

WB CEO Security: রাজ্যজুড়ে এসআইআর-এর কাজ শুরুর দিন থেকে বারে বারে অশান্তির মুখে পড়েছেন বিএলও-রা সহ রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক। ফলে ভোটার-শুনানি পর্বে সেই গণ্ডগোলের যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য বাড়ানো হল সিইও দফতরের নিরাপত্তা। জানুন আরও…

2 Min read
Author : Moumita Poddar
Published : Dec 28 2025, 07:56 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে বাড়ল নিরাপত্তা
Image Credit : Getty

মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে বাড়ল নিরাপত্তা

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হয়ে গিয়েছে ভোটার তালিকা নিবিড় সমীক্ষা সংক্রান্ত শুনানি। আর সেই আবহে এবার বঙ্গে SIR শুনানি পর্বের দিনই অর্থাৎ শনিবার থেকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে নিরাপত্তার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী। বাড়ল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের নিরাপত্তা। জানা গিয়েছে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক-এর দফতরের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল মাস খানেক আগে। কেন্দ্রীয় নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের সিইও-র দফতরকে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তার ঘেরাটোপে আনার নির্দেশ দেওয়া হয়। সেই মতো শনিবার থেকেই দফতরের দায়িত্ব নিল সেন্ট্রাল ফোর্স। এত দিন সিইও-র দফতরের নিরাপত্তার দায়িত্ব ছিল রাজ্য পুলিশের কাঁধে। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা
Image Credit : Asianet News

ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা

ওয়াই ক্যাটাগরির নিরাপত্তা সিইও দফতরে। প্রতিদিন চার থেকে পাঁচ জনের এক একটি দল দায়িত্বে থাকবে।‌ সব মিলিয়ে সম্ভবত এক সেকশন বাহিনী মোতায়েন। মূলত সিআইএস‌এফ এর জ‌ওয়ানরাই নিরাপত্তা নিশ্চিত করছেন। ওয়াই ক্যাটাগরি নিরাপত্তায় মূলত ৮ থেকে ১১ জন জ‌ওয়ান থাকেন। ১ থেকে ২ জন কম্যান্ডো।

Related Articles

Related image1
আপাতত হচ্ছে না নবম-দশম শিক্ষক নিয়োগের ইন্টারভিউ, হঠাৎ কেন সিদ্ধান্ত বদল এসএসসি-র?
Related image2
পাখির চোখ বিধানসভা ভোট, জানুয়ারি থেকেই জেলা সফর শুরু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
35
মুখ্য নির্বাচনী আধিকারিকের নিরাপত্তায় তৎপর স্বরাষ্ট্র মন্ত্রক
Image Credit : X

মুখ্য নির্বাচনী আধিকারিকের নিরাপত্তায় তৎপর স্বরাষ্ট্র মন্ত্রক

মুখ্য নির্বাচনী আধিকারিক এবং তাঁর দফতরের অন্যান্য আধিকারিক ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে চিঠি পাঠায় কমিশন। 

45
কর্মীদের নিরাপত্তায় জোর
Image Credit : Gemini AI

কর্মীদের নিরাপত্তায় জোর

বুধবার অর্থাৎ গত  ১৮ ডিসেম্বর পাঠানো ওই চিঠিতে কমিশনের তরফে জানানো হয়, এসআইার চলাকালীন ২৪ ও ২৫ নভেম্বর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক দফতরের সামনে আইনশৃঙ্খলার অবনতি ঘটেছে। একটি রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত বুথ লেভেল অফিসার ও কর্মীদের ভিড়ে ঘিরে ফেলার ঘটনায় দফতরের আধিকারিক ও কর্মীদের নিরাপত্তা গুরুতর ঝুঁকির মুখে পড়ে।

55
নিরাপত্তা সুনিশ্চিত করার আর্জি
Image Credit : Asianet News

নিরাপত্তা সুনিশ্চিত করার আর্জি

চিঠিতে কার্যত আশঙ্কা প্রকাশ করে কমিশন জানায়, Sir এর সংবেদনশীলতা এবং আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষিতে ভবিষ্যতে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এরপরই নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করার আর্জি জানিয়ে দিল্লিতে নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠান সি মুরুগান। সূত্রের খবর, ফলতার প্রসঙ্গ টেনে বাংলার সমস্ত রোল অবজার্ভারদের নিরাপত্তা বাড়ানো হোক, এই মর্মে তিনি চিঠি লিখেছিলেন। সেই চিঠির কপি পাঠিয়েছিলেন সিইও দফতরকেও।

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
পশ্চিমবঙ্গের খবর
বাংলা খবর
 

Gold & Metal Rates

Loading rates…

All cities ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Singur Industry: ন্যানোর ক্ষতে প্রলেপ! সিঙ্গুরে এবার অশোক লেল্যান্ডের কারখানা? বড় ইঙ্গিত শুভেন্দুর
Recommended image2
Now Playing
Annapurna Bhandar: কালীপুজোর আগে না পরে, নভেম্বরের কত তারিখে মিলতে পারে অন্নপূর্ণার ৩ হাজার টাকা? কী বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?
Recommended image3
Fire Crackers Safety: আলোর উৎসবের আগে বাজি বাজারে প্রশাসনের কড়া নজরদারি, ঝুঁকি নিতে নারাজ সরকার
Recommended image4
Kolkata Weather: মনোরম আবহাওয়ায় কাটবে উইকেন্ড! কালীপুজোর পরই হাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে ঠান্ডা কবে থেকে?
Recommended image5
Now Playing
West Bengal DA News: আর অপেক্ষা নয়! ৩০ নভেম্বরের মধ্যেই অ্যাকাউন্টে ঢুকবে বকেয়া DA-র টাকা, বড় ঘোষণা শুভেন্দুর
Related Stories
Recommended image1
আপাতত হচ্ছে না নবম-দশম শিক্ষক নিয়োগের ইন্টারভিউ, হঠাৎ কেন সিদ্ধান্ত বদল এসএসসি-র?
Recommended image2
পাখির চোখ বিধানসভা ভোট, জানুয়ারি থেকেই জেলা সফর শুরু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved