MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Holiday in September 2026
Philips Smartphone
8th Pay Commission
7th CPC Vs 8th CPC
Annapurna Yojana
8th Pay Commission Updates
TVS Iqube Millionr Special Edition Launched
Type C Charger
West Bengal Weather Update
Ajker Bangla News Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • উৎসবের মরশুমে মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত মহানগর, নিহতদের পরিবারের সঙ্গে ফোনে কথা মুখ্যমন্ত্রীর

উৎসবের মরশুমে মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত মহানগর, নিহতদের পরিবারের সঙ্গে ফোনে কথা মুখ্যমন্ত্রীর

Mamata Banerjee News: সোমবার গভীর রাতের মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা। উৎসবের মুখে জল যন্ত্রণায় নাকাল শহরবাসী। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটজনের মৃত্যুর খবর মিলেছে। নিহতদের পরিবারের সঙ্গে  ফোনে কথা মুখ্যমন্ত্রীর। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি..

1 Min read
Author : Moumita Poddar
Published : Sep 24 2025, 02:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী
Image Credit : ANI

নিহতদের পরিবারের পাশে মুখ্যমন্ত্রী

উৎসবের মরশুমের শুরুতেই জল যন্ত্রণায় বেহাল দশা শহর কলকাতার। জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে আটজনের। পুজোর মুখে মর্মান্তিক এই ঘটনায় মঙ্গলবারই শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেন তিনি। 

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
25
নিহতদের পরিবারের সঙ্গে কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের
Image Credit : ANI

নিহতদের পরিবারের সঙ্গে কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের

বুধবার সকালে নিহতদের পরিবারের সঙ্গে ফোনে কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, এদিন সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হন ঠাকুরপুকুরের বাসিন্দা শুভ প্রামাণিক। বুধবার তার পরিবারের সঙ্গে কথা  বলেন মুখ্যমন্ত্রী। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পাশে থাকার আশ্বাস দেন রাজ্যের সর্বোচ্চ নেত্রী।

Related Articles

Related image1
আইনজীবীদের হাতেই প্রহৃত পুলিশ, আদালত চত্বরে নজিরবিহীন ঘটনায় শোরগোল
Related image2
'জঙ্গি রফতানি থেকে নিজেদের দেশেই বোমা ফেলা'! জাতিসঙ্গের মঞ্চে পাকিস্তানকে নিশানা ভারতের
35
মুখ্যমন্ত্রীর নির্দেশ
Image Credit : ANI

মুখ্যমন্ত্রীর নির্দেশ

এদিকে শারদোৎসবের মুখে শহরবাসীর জমা জলের দুর্ভোগ অতি দ্রুত মেটাতে মঙ্গলবারই সমস্ত বিষয়টি তৎপরতার সঙ্গে দেখার নির্দেশ দেন রাজ্যের পুরমন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিমকে। মুখ্যমন্ত্রীর নির্দেশে এদিন সকালে নিহতদের বাড়িতেও যান কলকাতা পুরসভার মেয়র। দেখা করেন তাঁদের পরিবারের সঙ্গে। 

45
শহরে অব্যাহত জলযন্ত্রণা
Image Credit : social media

শহরে অব্যাহত জলযন্ত্রণা

এদিকে প্রতিপদের রাতে আচমকা মেঘভাঙা বৃষ্টিতে উত্তর থেকে দক্ষিণ কলকাতার সর্বত্র জলমগ্ন হয়ে পড়ে। বাড়িঘর থেকে রাস্তাঘাট, প্যাণ্ডেলে জল ঢুকে একেবারে টইটুম্বর অবস্থা। মঙ্গলবার সকাল থেকে জল সরাতে আসরে নামেন কলকাতার মেয়র থেকে রাজ্যের মন্ত্রীরা। তারপরও অবস্থা তথৈবচ। এই অবস্থায় উৎসবের শুরুতে জলযন্ত্রণা নিয়ে ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যেও। 

55
নবান্নের তরফে খোলা হয় হেল্পলাইন
Image Credit : Social Media

নবান্নের তরফে খোলা হয় হেল্পলাইন

এদিকে বৃষ্টি বিপর্যস্ত শহরবাসীর ত্রাতায় নবান্নের তরফে খোলা হয় কন্ট্রোলরুম। কন্ট্রোলরুমের নম্বর হল - (০৩৩) ২২১৪ ৩৫২৬, (০৩৩) ২২৫৩ ৫১৮৫। এ ছাড়াও টোল ফ্রি নম্বরও দেওয়া হয়েছে। সেগুলি হল— ৮৬৯৭৯৮১০৭০ ও ১০৭০। 

About the Author

MP
Moumita Poddar
মৌমিতা পোদ্দার ২০২৫ এর মার্চ মাস থেকে এশিয়ানেট নিউজ বাংলার সঙ্গে যুক্ত। মৌমিতা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি থেকে সাংবাদিকতায় স্নাতক ডিগ্রি অর্জনের পর পোস্ট গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। ২০১৯ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়া থেকেই কর্মজীবন শুরু মৌমিতার। দীর্ঘ ৬ বছরে কাজ করেছেন একাধিক নামী ডিজিটাল ওয়েব পোর্টাল, অডিও ভিজুয়াল চ্যানেলে। হার্ডকোর খবর থেকে সফট নিউজ যে কোনও লেখাতেই পারদর্শী। ভালোবাসেন পলিটিক্যাল নিউজ, ক্রাইম, সফট স্টোরি, অফবিট খবর করতে।
কলকাতার খবর
মমতা বন্দ্যোপাধ্যায়

Latest Videos
Recommended Stories
Recommended image1
Jadavpur Protest: "আমাদের অনেক কমরেডদের মেরেছে!" যাদবপুর ক্যাম্পাসে 'স্যালুট কিষেনজি' স্লোগানের তীব্র বিরোধিতা করল এসএফআই
Recommended image2
Abhishek Banerjee: অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে ফায়ার অডিট, ফের পুলিশ ও দমকলের যৌথ অভিযান
Recommended image3
Abhishek Porel: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতীর সঙ্গে সহবাসের অভিযোগ, অভিষেক পোড়েলের দ্রুত শুনানির আবেদন খারিজ
Recommended image4
Nabanna Holidays in September 2026: বাংলার সরকারি কর্মীদের পোয়া বারো, প্রথম সপ্তাহে টানা ৩ দিন ছুটি!
Recommended image5
Derek Obrien: ক্যামাক স্ট্রিটকাণ্ডে হাজিরা এড়ালেন কালীঘাটপন্থী তৃণমূল সাংসদ ডেরেক ও'ব্রায়েন
Related Stories
Recommended image1
আইনজীবীদের হাতেই প্রহৃত পুলিশ, আদালত চত্বরে নজিরবিহীন ঘটনায় শোরগোল
Recommended image2
'জঙ্গি রফতানি থেকে নিজেদের দেশেই বোমা ফেলা'! জাতিসঙ্গের মঞ্চে পাকিস্তানকে নিশানা ভারতের
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved