MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
TRENDING :
Ganesh Chaturthi Wishes in Bengali
Bay Leaf Advantages in Smartphone
Bengal Richest Person
Ranu Mondal Video Viral
8th Pay Commission
West Bengal Teachers Test Exam
West Bengal DA
Ration Cards
Biswajit Chakraborty
BJP Bypoll Candidate List 2026
Viral Tea News
West Bengal Weather
Ajker Bangla Khobar Live
Ajker Rashifal
  • Home
  • West Bengal
  • Kolkata
  • DA News: ৩১ মার্চের মধ্যে ১০,৪০০ কোটি মেটানোর চাপ, ফের সুপ্রিম কোর্টে যাচ্ছে নবান্ন?

DA News: ৩১ মার্চের মধ্যে ১০,৪০০ কোটি মেটানোর চাপ, ফের সুপ্রিম কোর্টে যাচ্ছে নবান্ন?

সুপ্রিম কোর্টের নির্দেশে ৩১ মার্চের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মেটাতে হবে। ১০,৪০০ কোটির বিশাল আর্থিক বোঝার মুখে দাঁড়িয়ে ফের রিভিউ পিটিশনের কথা ভাবছে পশ্চিমবঙ্গ সরকার। বিস্তারিত পড়ুন এই প্রতিবেদনে।

2 Min read
Author : Parna Sengupta
Published : Feb 16 2026, 10:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
Image Credit : stockPhoto

রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে সুপ্রিম কোর্টের দেওয়া সময়সীমা ক্রমশ এগিয়ে আসছে। আগামী ৩১ মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। এই বিপুল পরিমাণ অর্থ মেটাতে নবান্নের ওপর প্রায় ১০,৪০০ কোটি টাকার আর্থিক বোঝা চাপতে চলেছে।

Add Asianetnews Bangla as a Preferred SourcegooglePreferred
27
Image Credit : Getty

এই পরিস্থিতিতে রাজ্য সরকার কি ফের আদালতের দ্বারস্থ হবে, তা নিয়ে প্রশাসনিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চ গত ৫ ফেব্রুয়ারি এক ঐতিহাসিক রায়ে স্পষ্ট জানিয়েছে যে, মহার্ঘ ভাতা পাওয়া সরকারি কর্মচারীদের একটি আইনি অধিকার এবং এটি কোনো দয়ার দান নয়।

Related Articles

Related image1
সুপ্রিম কোর্টের DA মামলায় নতুন মোড়,২৫%-এর জন্য রাজ্য সরকারি কর্মীদের চরম চিঠি নবান্নকে
Related image2
DA News: ২৫% বকেয়া ডিএ পেলে, প্রত্যেক সরকারি কর্মী কত টাকা করে পাবেন? হিসাব দেখুন
37
Image Credit : stockPhoto

আদালত নির্দেশ দিয়েছে যে, ২০০৮ থেকে ২০১৯ সাল পর্যন্ত বকেয়া ডিএ-র একটি বড় অংশ (২৫%) চলতি অর্থবর্ষের মধ্যেই, অর্থাৎ ৩১ মার্চের মধ্যে মিটিয়ে দিতে হবে। এই রায় কার্যকর করার ক্ষেত্রে রাজ্যের প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে বিপুল আর্থিক ঘাটতি।

47
Image Credit : stockPhoto

নবান্ন সূত্রে খবর, বকেয়ার ২৫ শতাংশ মেটাতেই প্রয়োজন প্রায় ১০,৪০০ কোটি টাকা। এর পাশাপাশি রাজ্য বাজেটে ৪ শতাংশ ডিএ বৃদ্ধি এবং ‘লক্ষ্মীর ভাণ্ডার’-এর মতো জনমুখী প্রকল্পে ভাতা বৃদ্ধির ফলে সরকারের খরচ একধাক্কায় ২২,৭০০ কোটি টাকা বেড়ে গিয়েছে। এই বিপুল পরিমাণ অর্থ জোগাড় করা রাজ্যের কাছে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

57
Image Credit : stockPhoto

এই পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আইনি পথ খোঁজার ইঙ্গিত দিয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, সুপ্রিম কোর্টের রায়ের কপি রিভিউ বা পর্যালোচনা করা হবে। রাজ্যের মুখ্যসচিবের নেতৃত্বে একটি পাঁচ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়েছে, যারা এই রায়ের আইনি এবং আর্থিক দিকগুলি খতিয়ে দেখবে

67
Image Credit : Asianet News

প্রশাসনিক মহলে চর্চা চলছে যে, রাজ্য সরকার কি ফের এই রায় পুনর্বিবেচনার জন্য ‘রিভিউ পিটিশন’ বা ‘কিউরেটিভ পিটিশন’ দাখিল করবে? অন্যদিকে, সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে, যা বকেয়া মেটানোর সম্পূর্ণ সময়সূচী চূড়ান্ত করবে।

77
Image Credit : Asianet News

আদালতের নির্দেশ অনুযায়ী, ১৫ এপ্রিলের মধ্যে রাজ্যকে একটি কমপ্লায়েন্স রিপোর্ট জমা দিয়ে জানাতে হবে যে নির্দেশ পালন করা হয়েছে কি না। এখন দেখার, রাজ্য সরকার আদালতের এই নির্দেশ পালন করে নাকি নতুন করে আইনি লড়াইয়ের পথে হাঁটে।

About the Author

PS
Parna Sengupta
এশিয়ানেট নিউজ বাংলায় ২০২১ সালের এপ্রিল থেকে কর্মরত। কেরিয়ার শুরু ২০০৬ সালে। একাধিক সংবাদ মাধ্যমে কাজ করার অভিজ্ঞতা। কেরিয়ার শুরু হয়েছিল সংবাদ পাঠিকা হিসেবে। রাজনীতি, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ থেকে রাজ্যের খবর লিখতে আগ্রহী। এর পাশাপাশি লাইফস্টাইল ও অফবিট নিউজ লিখতে পছন্দ করেন। পছন্দের বিষয়-- রাজনীতি, লাইফস্টাইল, অফবিট নিউজ। যোগাযোগ: parna.sengupta@asianetnews.inPreferred topics -- Politics, Lifestyle, Offbeat NewsLanguages- Bengali, Hindi, EnglishEducational qualification- Master's Degree in Journalism
মমতা বন্দ্যোপাধ্যায়
পশ্চিমবঙ্গের খবর
কলকাতার খবর

Latest Videos
Recommended Stories
Recommended image1
Nabanna Holiday: সেপ্টেম্বর থেকেই পুজোর ছুটি! সরকারি কর্মীদের জন্য নতুন হলিডে লিস্ট নবান্নের?
Recommended image2
Madrasa Closd: বেআইনি কিছুই চলবে না, ২৫২টি মাদ্রাসা বন্ধের নোটিশের পর কড়া বার্তা দিলীপ ঘোষের
Recommended image3
নাম বদলের ছায়ায় মার্কস-লেনিন-হো চি মিন! কলকাতার একাধিক রাস্তা নিয়ে বড় সিদ্ধান্ত
Recommended image4
WB Weather Update: গণেশ পুজায় মেঘমুক্ত আকাশ, কিন্তু দুর্গাপুজোয় কি অসুর হবে বৃষ্টি? আলিপুরের পূর্বাভাসে চিন্তার ভাঁজ!
Recommended image5
ছেলে-মেয়ে নিয়ে বিজেপির পার্টি অফিসের তারক সিং, দলবদলের জল্পনা বাড়ালো ঋতব্রত তৃণমূলের এই নেতা
Related Stories
Recommended image1
সুপ্রিম কোর্টের DA মামলায় নতুন মোড়,২৫%-এর জন্য রাজ্য সরকারি কর্মীদের চরম চিঠি নবান্নকে
Recommended image2
DA News: ২৫% বকেয়া ডিএ পেলে, প্রত্যেক সরকারি কর্মী কত টাকা করে পাবেন? হিসাব দেখুন
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved